Header Premium (728×90)

Categories: সারাদেশ

হোসেনপুরে সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে ‘মিথ্যা’ মামলার প্রতিবাদে মানববন্ধন

কিশোরগঞ্জের হোসেনপুরে মারামারির একটি মামলায় সাক্ষী হওয়ায় সাবেক এক ইউপি সদস্যকে হয়রানি ও মিথ্যা নারী নির্যাতন মামলায় ফাঁসানোর অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে এবং মামলা প্রত্যাহারের দাবিতে স্থানীয় গ্রামবাসী ও ভুক্তভোগী পরিবার মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। শনিবার (২২ আগস্ট) দুপুরে উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের দক্ষিণ পানান এলাকার হকফুল কুঁড়ি কিন্ডারগার্টেনের সামনে সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য দেন গোবিন্দপুর ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের বর্তমান সদস্য আব্দুল মালেক খোকা, স্থানীয় বাসিন্দা মো. শফিক, মো. জালাল মিয়া, শিল্পী আক্তার, লিপি আক্তার ও আলপিনা বেগমসহ আরও অনেকে।

বক্তারা অভিযোগ করেন, গত ২৬ জুন জমি সংক্রান্ত বিরোধের জেরে র্যাব সদস্য মো. মোস্তুফা কামাল ও তার ভাই এনামুল তাদের চাচা-শ্বশুর মিজানুর রহমান রিটনকে ঘরে অবরুদ্ধ করে রাখেন। খবর পেয়ে তাকে উদ্ধার করতে গেলে নাজমুল নামে এক যুবককে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়। এ ঘটনায় দায়ের করা মামলায় গোবিন্দপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মো. সাইদুল ইসলামকে প্রত্যক্ষদর্শী সাক্ষী করা হয়।

মানববন্ধনে আরও জানানো হয়, পরবর্তীতে ওই হামলার ঘটনাটি আপস-মীমাংসার জন্য র্যাব সদস্য মোস্তুফা কামালের স্ত্রী তানজিনা আক্তার সাবেক ইউপি সদস্য সাইদুল ইসলামের কাছে যান। তবে আহত ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন থাকায় তখন কোনো মীমাংসা করা সম্ভব নয় বলে সাইদুল ইসলাম জানান। এতে ক্ষুব্ধ হয়ে তানজিনা তাকে দেখে নেওয়ার হুমকি দেন। এরপর মূল মামলার আসামি স্বামীকে রক্ষা করতে এবং সাক্ষী সাইদুল ইসলামকে চাপে ফেলতে তানজিনা আক্তার বাদী হয়ে সাইদুল ইসলাম ও মামলার বাদী মিজানুর রহমান রিটনের বিরুদ্ধে নারী নির্যাতনের মামলা করেন। তবে স্থানীয়দের দাবি, মামলায় যে ঘটনার কথা উল্লেখ করা হয়েছে, সেদিন বাস্তবে তেমন কিছুই ঘটেনি।

এ বিষয়ে হকফুল কুঁড়ি কিন্ডারগার্টেনের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক জাহেদুল ইসলাম বলেন, তানজিনা আমার স্কুলের একজন শিক্ষার্থীর অভিভাবক এবং সাইদুল মেম্বার আমাদের গ্রামের একজন প্রবীণ ও সম্মানিত ব্যক্তি। স্কুলের ভেতরে এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। আমি শুধু শুনেছি সাইদুল মেম্বার তানজিনার শাশুড়িকে বলছিলেন, আপনার ছেলের বউকে এখান থেকে নিয়ে যান।

স্কুলের পাশের মুদির দোকানদার মো. শফিক বলেন, তানজিনা তার স্বামীর মামলার মীমাংসার জন্য শাশুড়িকে সঙ্গে নিয়ে সাইদুল মেম্বারের কাছে এসেছিলেন। মেম্বার মীমাংসায় অপারগতা জানালে তানজিনা মামলার বাদী রিটনকে কুপিয়ে বস্তায় ভরে পাঠানোর হুমকি দেন। এতে মেম্বার ক্ষুব্ধ হয়ে উচ্চবাচ্য করেন এবং তার শাশুড়িকে ডেকে তানজিনাকে নিয়ে যেতে বলেন। পরে শাশুড়ি মেম্বারের কাছে ক্ষমা চেয়ে তাকে নিয়ে চলে যান। আমাদের সামনে তানজিনার শ্লীলতাহানি বা গায়ে হাত তোলার কোনো ঘটনা ঘটেনি।

১ নম্বর ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য আব্দুল মালেক খোকা বলেন, ওইদিন আমি স্কুলের সামনে উপস্থিত ছিলাম। তানজিনা তার স্বামীর মামলার মীমাংসার কোনো আশ্বাস না পেয়ে সাইদুল মেম্বারকে হুমকি দেন। শ্লীলতাহানি বা তার শরীরে হাত দেওয়ার প্রশ্নই ওঠে না। সাইদুল মেম্বার ৬৫ বছর বয়সী একজন বৃদ্ধ মানুষ। তিনি আরও বলেন, তানজিনা বাদী হয়ে মামলায় যাদের সাক্ষী করেছেন, তাদের কেউই সেদিন স্কুলের সামনে উপস্থিত ছিলেন না। একজন নারীর ক্ষোভের বশবর্তী হয়ে এমন অভিযোগ করা উচিত হয়নি। ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

এদিকে মামলার সাক্ষী আব্দুল কাদির ও ধারাশিকু জানান, তারা এ ঘটনার বিষয়ে কিছুই জানেন না। কেন তাদের মামলায় সাক্ষী করা হয়েছে সে বিষয়েও তারা অবগত নন।

এ বিষয়ে মামলার বাদী তানজিনা আক্তারের বাড়িতে গিয়ে সাংবাদিকরা কথা বলতে চাইলে তিনি রাজি হননি। তিনি জানান, ওইদিন কী ঘটেছিল তা তার স্বামী র্যাব সদস্য মো. মোস্তুফা কামাল ভালো বলতে পারবেন।

অভিযোগের বিষয়ে র্যাব সদস্য মো. মোস্তুফা কামাল বলেন, তাদের সঙ্গে আমাদের জমি সংক্রান্ত কোনো বিরোধ নেই। তারা আমাদের নামে মিথ্যা মামলা করেছে। ওই বিষয়ে আমার স্ত্রী তানজিনা আক্তার মামলার সাক্ষী সাইদুল মেম্বারের কাছে গেলে তিনি আমার স্ত্রীর সঙ্গে খারাপ আচরণ করেন। পরে আমার স্ত্রী রাগান্বিত হয়ে মামলা করেছে। মামলা মিথ্যা প্রমাণিত হলে আমার স্ত্রীরও বিচার হবে।

মানববন্ধন থেকে বক্তারা সাবেক ইউপি সদস্য সাইদুল ইসলামের বিরুদ্ধে দায়ের করা মামলাটিকে হয়রানিমূলক দাবি করে তা অবিলম্বে প্রত্যাহার এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটনের দাবি জানান।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

Recent Posts

জামায়াত, এনসিপি ও গণঅধিকার নেতাদের তীব্র রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি

অতীতের রাজপথের আন্দোলন পেছনে ফেলে বর্তমানে পৃথক অবস্থান নিয়েছে জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)…

8 minutes ago

আরিফিন শুভর সঙ্গে ছবি পোস্ট করে বিয়ের রহস্য উসকে দিলেন চমক

সোশ্যাল মিডিয়ায় চিত্রনায়ক আরিফিন শুভর সঙ্গে কয়েকটি ছবি প্রকাশ করে বিয়ের ইঙ্গিত দিয়েছেন ছোট পর্দার…

11 minutes ago

ইরানের পরমাণু কেন্দ্রে যুক্তরাষ্ট্রের ‘মাদার অব অল বম্বস’ হামলার ছক

ইরানের পারমাণবিক ও জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে নিজেদের সবচেয়ে বড় অ-পারমাণবিক বোমা ফেলার সামরিক পরিকল্পনা…

15 minutes ago

মানুষের প্রকৃত পরিচয়: লালন সাঁইয়ের দর্শনে এক গভীর অনুসন্ধান

লালন সাঁইয়ের দর্শনে মানুষের পরিচয় কোনো জাত, ধর্ম বা বংশের গণ্ডিতে সীমাবদ্ধ নয়। মানুষের প্রকৃত…

30 minutes ago

মুসলিমবিরোধী স্লোগান দেওয়ায় স্পেনকে অর্থদণ্ড ও গ্যালারি নিষেধাজ্ঞা দিল ফিফা

মিশরের বিপক্ষে প্রীতি ম্যাচে সমর্থকদের বৈষম্যমূলক ও মুসলিমবিরোধী স্লোগানের দায়ে স্প্যানিশ ফুটবল ফেডারেশনকে ২০ হাজার…

36 minutes ago

সন্ত্রাসবিরোধী আইনে ছাত্রলীগ নেত্রী প্রমা গ্রেপ্তার

গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি শাখা ছাত্রলীগের (বর্তমানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন) সাধারণ সম্পাদক…

50 minutes ago

This website uses cookies.