২০২৬ বিশ্বকাপ ফাইনালের অনাকাঙ্ক্ষিত ঘটনার জেরে আর্জেন্টিনা দলের খেলোয়াড় ও কোচিং স্টাফের ওপর ফিফার দেওয়া কঠোর নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্ত নিয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। ফাইনাল ম্যাচ শেষে স্পেনের খেলোয়াড়দের সঙ্গে হাতাহাতিতে জড়ানোর দায়ে আলবিসেলেস্তেদের মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেসকে ১০ ম্যাচ এবং ডিফেন্ডার নাহুয়েল মলিনাকে ৭ ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। পাশাপাশি এই দুই খেলোয়াড়কে ৯০ হাজার ডলার করে জরিমানা করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি। এছাড়া সহকারী কোচ রবার্তো আয়ালাও পেয়েছেন ৩ ম্যাচের নিষেধাজ্ঞা ও ৩০ হাজার ডলার জরিমানা।
ফিফার এই সিদ্ধান্তকে ‘স্পষ্টতই অতিরিক্ত’ বলে অভিহিত করেছে এএফএ। শাস্তির তীব্রতা নিয়ে প্রশ্ন তুলে ২০১৪ বিশ্বকাপের একটি উদাহরণ সামনে এনেছেন এএফএ-র আইনি উপদেষ্টা আন্দ্রেস পাটোন উরিচ। তিনি বলেন, ‘২০১৪ বিশ্বকাপে প্রতিপক্ষ জর্জিও কিয়েল্লিনিকে কামড়ে দেওয়ার পরও লুইস সুয়ারেজ পেয়েছিলেন ৯ ম্যাচের নিষেধাজ্ঞা। সেখানে মাঠে হাতাহাতির ঘটনায় পারেদেসকে ১০ ম্যাচের সাজা দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’
এএফএ আরও মনে করিয়ে দিয়েছে যে, অতীতে ইউরোপের এক ফুটবলার নাৎসি প্রতীক প্রদর্শনের মতো গুরুতর অপরাধ করার পর ১০ ম্যাচের শাস্তি পেয়েছিলেন। ভিডিও ফুটেজ ফ্রেম ধরে বিশ্লেষণ করে এএফএ নিশ্চিত হয়েছে যে, খেলোয়াড়দের অপরাধের তুলনায় এই শাস্তি অনেক বেশি কঠোর হয়ে গেছে।
ফিফার এই শাস্তির বিরুদ্ধে খুব দ্রুতই আপিল করতে যাচ্ছে আর্জেন্টিনা। ফিফার আপিল কমিটিতে যদি ইতিবাচক সমাধান না আসে, তবে সুইজারল্যান্ডভিত্তিক ক্রীড়া আদালত ‘কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টসে’ (সিএএস) যাওয়ার প্রস্তুতিও নিয়ে রেখেছে তারা। এর আগে ২০১৮ বিশ্বকাপ বাছাই পর্বে সহকারী রেফারিকে গালি দেওয়ার অভিযোগে লিওনেল মেসিকে দেওয়া ৪ ম্যাচের নিষেধাজ্ঞা আপিলে পুরোপুরি বাতিল হয়েছিল। সেই পুরোনো নজিরকে সামনে রেখে এবারও পারেদেস ও মলিনার শাস্তি কমাতে আশাবাদী আর্জেন্টিনা।
সিলেটের গোয়াইনঘাটে হাদারপার-দমদমা সড়কের মাঝখানে ৯০টি গাছ রেখেই চলছে আরসিসি ঢালাইয়ের কাজ। এতে সড়কের স্থায়িত্ব…
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ঘোষপুর ইউনিয়নের লংকারচর নীচুপাড়া এলাকায় মধুমতি নদীর ভাঙনে বসতভিটা ও ফসলি জমি…
ঝিনাইদহের শৈলকুপা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বাকি বিল্লাহর বিরুদ্ধে জাতীয় শিক্ষা সপ্তাহের বিজয়ী শিক্ষক-শিক্ষার্থীদের পুরস্কারের…
নেপালে হিমবাহ ধসে সৃষ্ট প্রলয়ংকরী বন্যায় এখন পর্যন্ত ৪৭২ জনের প্রাণহানি হয়েছে। দুর্গম এলাকায় উদ্ধার…
তরুণ লেখকদের উৎসাহিত করতে ও নতুন লেখক তৈরির লক্ষ্যে কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে শুরু…
সিলেটে হাম ও এর উপসর্গে আক্রান্ত হয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে হাসপাতালের…
This website uses cookies.