Header Premium (728×90)

Categories: সারাদেশ

পাকুন্দিয়ায় ট্রাকের ধাক্কায় অটোরিকশার যাত্রী স্বামী-স্ত্রী নিহত

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মাছবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। নিহতরা হলেন উপজেলার কাগারচর গ্রামের নুরু মিয়া (৬০) এবং তার স্ত্রী আনোয়ারা (৫৮)। তারা সম্পর্কে স্বামী-স্ত্রী ছিলেন। বুধবার (১৯ আগস্ট) বিকাল পৌনে ৪টার দিকে উপজেলার সুখিয়া বাজারসংলগ্ন এগারসিন্দুর কোল্ড স্টোরেজ এলাকায় ঢাকা-কিশোরগঞ্জ সড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের তথ্যমতে, বিকালে কিশোরগঞ্জ থেকে ব্যাটারিচালিত একটি অটোরিকশা পাকুন্দিয়ার দিকে যাচ্ছিল। অটোরিকশাটি এগারসিন্দুর কোল্ড স্টোরেজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মাছবাহী একটি ট্রাক সেটিকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে সড়কের পাশে ছিটকে পড়ে। ঘটনাস্থলেই নুরু মিয়া ও তার স্ত্রী আনোয়ারা মারা যান।

দুর্ঘটনায় নিহত দম্পতির মেয়ে মারজিয়া খাতুনসহ জাহাঙ্গীর ও মাহিম নামে আরও তিনজন আহত হয়েছেন। স্থানীয়রা তাদের উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে জরুরি বিভাগের চিকিৎসক ডা. তাওহীদ হতাহতের বিষয়টি নিশ্চিত করেন। চিকিৎসকদের মতে, আহতদের মধ্যে মারজিয়া খাতুনের অবস্থা আশঙ্কাজনক।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

Recent Posts

প্রখ্যাত অর্থনীতিবিদ ও সাবেক সচিব ড. হারুনুর রশিদ আর নেই

বাংলাদেশ সরকারের সাবেক সচিব ও প্রখ্যাত অর্থনীতিবিদ ড. মোহাম্মদ হারুনুর রশিদ ৮৮ বছর বয়সে মারা…

10 minutes ago

পদ্মা ব্যারাজ প্রকল্পে পিডি নিয়োগ দিল পানি সম্পদ মন্ত্রণালয়

পদ্মা ব্যারাজ প্রকল্প বাস্তবায়নে ধীরগতি নিয়ে সংবাদ প্রকাশের একদিন পরই প্রকল্প পরিচালক পদে নিয়োগ দিয়েছে…

24 minutes ago

প্রাচীন চীনের হুয়াই গাছের নিচে বইয়ের বাজারের ইতিহাস

খ্রিষ্টীয় চতুর্থ শতকে চীনের চাংআনে হুয়াই গাছের নিচে গড়ে ওঠা বইয়ের বাজারের ঐতিহাসিক প্রেক্ষাপট ও…

26 minutes ago

চেলসিতে যেতে পারেন মার্টিনেজ, আলোচনা চালাচ্ছে দুই ক্লাব

দলবদলের বাজার বন্ধ হওয়ার ঠিক আগমুহূর্তে নতুন গুঞ্জন শুরু হয়েছে। অ্যাস্টন ভিলা ছেড়ে চেলসিতে যোগ…

37 minutes ago

অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের মন্ত্রিসভার অভিনন্দন

অস্ট্রেলিয়ায় ২৩ বছর পর টেস্ট খেলতে গিয়ে স্বাগতিকদের ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ। এই…

41 minutes ago

নেপাল ও তিব্বত সীমান্তে নতুন বন্যার আশঙ্কায় বিশেষজ্ঞরা

হিমালয়ের পাদদেশে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে নেপাল ও তিব্বতে মৃতের সংখ্যা ৩৫৯ ছাড়িয়েছে। তবে…

56 minutes ago

This website uses cookies.