Header Premium (728×90)

Categories: জাতীয়

আগামী শুক্রবার বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান

আগামী শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে দেশের ২৩তম রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি বুধবার (১৯ আগস্ট) বিকেলে সংসদ সচিবালয়ে সরকারদলীয় সংসদ সদস্যদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান।

চিফ হুইপ জানান, রাষ্ট্রপতি নির্বাচনের মধ্য দিয়ে বৃহস্পতিবার (২০ আগস্ট) ইতিহাসের নতুন এক যাত্রা শুরু হতে যাচ্ছে। তিনি বলেন, আমরা গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চাই এবং সব সংসদ সদস্যের কাছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জন্য ভোট চাওয়া হয়েছে।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, বৃহস্পতিবার (২০ আগস্ট) রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মোট ৩৪৯ জন সংসদ সদস্য এই নির্বাচনে ভোট দেবেন।

উল্লেখ্য, গত ২৪ জুলাই রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করার পর নিয়ম অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব দেওয়া হয়। এরপরই নির্বাচন কমিশন দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh

Recent Posts

রেজিস্ট্রেশন কার্ড আনতে গিয়ে ৪ দিন ধরে নিখোঁজ ৩ শিক্ষার্থী

বান্দরবানের লামা থেকে চকরিয়ার মানিকপুর উচ্চ বিদ্যালয়ে রেজিস্ট্রেশন কার্ড সংগ্রহ করতে গিয়ে রেশমি জন্নাত, হালিমাতুস…

13 minutes ago

স্পেসএক্সের রকেট উৎক্ষেপণের পর আকাশে দেখা গেল জেলিফিশ মেঘ

ফ্লোরিডায় স্পেসএক্সের ফ্যালকন ৯ রকেট উৎক্ষেপণের পর ভোরের আকাশে জেলিফিশ আকৃতির এক দৃষ্টিনন্দন মেঘের সৃষ্টি…

14 minutes ago

নজরুল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের দুই পক্ষের সংঘর্ষে আহত ৫

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে কথা-কাটাকাটির জেরে শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে…

33 minutes ago

রোনালদোর আচরণ নিয়ে বিস্ফোরক সমালোচনা করলেন সাবেক সতীর্থ রুনি

ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক সতীর্থ ওয়েইন রুনি ক্রিস্টিয়ানো রোনালদোর সাম্প্রতিক কর্মকাণ্ড ও জাতীয় দলের ক্যাম্প ছাড়ার…

38 minutes ago

সন্তান হারিয়ে ৫০ দিন পর কক্সবাজার ছাড়ল নিউজিল্যান্ডের পরিবার

সাগরে স্বপ্নের নৌযান ডুবে ১৬ বছর বয়সী সন্তান আলবার্টকে হারানোর পর ৫০ দিন কক্সবাজারে অবস্থান…

41 minutes ago

হবিগঞ্জে বেওয়ারিশ কুকুরের কামড়ে নারী ও শিশুসহ আহত ৪৫

হবিগঞ্জ শহরতলীর বহুলায় একটি বেওয়ারিশ কুকুরের অতর্কিত হামলায় নারী ও শিশুসহ অন্তত ৪৫ জন আহত…

43 minutes ago

This website uses cookies.