Header Premium (728×90)

Categories: সারাদেশ

আখাউড়ায় কেল্লা শহীদ মাজারের দানবাক্সে মিলল ৩ কোটি ৩ লাখ টাকা

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার খড়মপুর শাহ সৈয়দ আহাম্মদ গেছুদারাজ ওরফে শাহ পীর কেল্লা শহীদ (রহ.) মাজারের দানবাক্স থেকে ৩ কোটি ৩ লাখ ৬৫১ টাকা পাওয়া গেছে। নগদ অর্থের পাশাপাশি দানবাক্স থেকে সোনা, রুপা ও বিদেশি মুদ্রাও উদ্ধার করা হয়েছে।

সাত দিনব্যাপী ওরশ শেষ হওয়ার পর মাজারের দানবাক্সগুলো খোলা হয়। সোমবার সকাল ৯টায় টাকা গণনার কাজ শুরু হয়ে মঙ্গলবার ভোর ৪টার দিকে শেষ হয়। উপজেলা প্রশাসন, মাজার পরিচালনা কমিটি ও সংশ্লিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করা হয়।

মাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম খাদেম মিন্টু জানান, ১০ আগস্ট শুরু হওয়া সাত দিনব্যাপী এই ওরশ ১৬ আগস্ট দিবাগত রাত ১২টায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়। তিনি আরও জানান, সোনালী ব্যাংকের ১৬ কর্মকর্তা এবং মাজার শরীফ মাদ্রাসার শিক্ষার্থীসহ অন্তত ৪০ জন স্বেচ্ছাসেবী টাকা গণনায় অংশ নিয়েছেন। পুরো প্রক্রিয়াটি অত্যন্ত স্বচ্ছ ও নিরাপদভাবে সম্পন্ন হয়েছে বলে তিনি নিশ্চিত করেন।

ওরশ উপলক্ষে সড়ক, রেল ও নৌপথে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার ভক্ত ও আশেকান খড়মপুরে সমবেত হন। এতে মাজার ও আশপাশের এলাকা কয়েক দিন ধরে জনসমাগমে মুখর ছিল। প্রতিদিন বাদ আসর থেকে শুরু করে মধ্যরাত পর্যন্ত এখানে ধর্মীয় আলোচনা, জিকির, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

Recent Posts

গাজায় স্তন ক্যানসারে আক্রান্ত নারীদের চিকিৎসা সেবা চরম সংকটে

ইসরাইলের দীর্ঘস্থায়ী অবরোধ ও যুদ্ধের ফলে গাজায় স্তন ক্যানসারে আক্রান্ত নারীদের চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়েছে।…

2 minutes ago

গোপালগঞ্জে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ২৫

গোপালগঞ্জ সদর উপজেলার বৌলতলী এলাকায় বাস ও বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নারীসহ তিন যাত্রী নিহত…

4 minutes ago

সাগরে মৌসুমি নিম্নচাপ: অতি ভারী বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া অফিসের

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে মৌসুমি নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে দেশের বিভিন্ন স্থানে…

4 minutes ago

২১ ঘণ্টা আটকের পর মুচলেকায় মুক্তি পেলেন মাহদিসহ ৩ জন

হবিগঞ্জ সদর থানায় দীর্ঘ ২১ ঘণ্টা আটকের পর মুচলেকা দিয়ে মুক্তি পেয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের…

6 minutes ago

বাথরুমে হঠাৎ অসুস্থ হওয়ার কারণ ও সুরক্ষার উপায়

বাথরুমে হঠাৎ মাথা ঘোরা, দুর্বলতা বা জ্ঞান হারানোর কারণ ও তা থেকে বাঁচতে প্রয়োজনীয় সতর্কতা…

7 minutes ago

শতবর্ষী দিদির জন্য ‘গাড়ি’ চাইল ৯ বছরের তুলি, উপহার দিলেন ইউএনও

নরসিংদীর রায়পুরায় নিজের জন্য কিছু না চেয়ে শতবর্ষী, অসুস্থ ও দৃষ্টিহীন দিদির চলাফেরার জন্য একটি…

10 minutes ago

This website uses cookies.