রাজধানীর মিরপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী জুঁই (১৫) পায়রা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার ৩৩ ঘণ্টা পর তার মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার সন্ধ্যা ৬টার দিকে তালতলী উপজেলার জয়ালভাঙা এলাকা থেকে স্থানীয়রা তার ভাসমান মরদেহটি খুঁজে পায়।
নিহত জুঁই সম্প্রতি ঢাকা থেকে বরগুনা সদর উপজেলার লতাকাটা এলাকায় তার আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসেছিল। রোববার সকালে স্বজনদের সঙ্গে বরগুনার পার্শ্ববর্তী পায়রা নদীতে গোসল করতে নামলে জোয়ারের তীব্র স্রোতে সাঁতার না জানা এই কিশোরী নদীর গভীরে তলিয়ে যায়। ঘটনার সময় সঙ্গে থাকা স্বজন ও স্থানীয়রা তাকে উদ্ধারের জন্য ব্যাপক চেষ্টা চালালেও তাৎক্ষণিকভাবে তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
পরবর্তীতে সোমবার সন্ধ্যায় নিখোঁজ হওয়ার স্থান থেকে কিছুটা দূরে তালতলীর জয়ালভাঙা নলবুনিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্র সংলগ্ন পায়রা নদীর পাড়ে স্থানীয় বাসিন্দারা কিশোরীর মরদেহ ভাসতে দেখে উদ্ধার করে। খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থলে গিয়ে লাশটি জুঁইয়ের বলে শনাক্ত করেন।
বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসনাইন পারভেজ জানিয়েছেন, উদ্ধার হওয়া মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।
পাবনার ঈশ্বরদী পৌর বাজারে অভিযান চালিয়ে ১০ কেজি জেলি মেশানো চিংড়ি মাছ জব্দ করেছে উপজেলা…
সিরাজগঞ্জের চৌহালী ও সলঙ্গা থানায় দায়ের করা তিনটি মাদক মামলায় ৫ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন…
ভারতে সম্প্রতি ছাত্র ও তরুণদের আন্দোলনের ‘পোস্টার গার্ল’ হয়ে উঠেছেন ২৯ বছর বয়সী নেহা বোরা।…
২০২৭ সালেও বিশ্ব ক্রিকেটের জনপ্রিয় দুই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট পাকিস্তান সুপার লীগ (পিএসএল) ও ইন্ডিয়ান প্রিমিয়ার…
চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে সারদা পুলিশ একাডেমির আদলে নতুন একাডেমি স্থাপন এবং চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার স্থানান্তরের…
কিশোরগঞ্জের কটিয়াদীতে সাত বছরের এক শিশুকে অপহরণ চেষ্টার অভিযোগকে কেন্দ্র করে পুলিশের ওপর হামলা ও…
This website uses cookies.