Header Premium (728×90)

Categories: বিনোদন

সুরিয়ার নতুন রেকর্ড: দুই দিনেই ১০০ কোটির ঘরে ‘বিশ্বনাথ অ্যান্ড সনস’

তামিল অভিনেতা সুরিয়ার ক্যারিয়ারে এখন সুবর্ণ সময় চলছে। একের পর এক সিনেমা দিয়ে বক্স অফিসে দারুণ সাড়া ফেলছেন এই তারকা। কিছুদিন আগেই মুক্তি পাওয়া তার ‘কারুপ্পু’ সিনেমাটি বিশ্বজুড়ে প্রায় ৩৫০ কোটি রুপি আয় করে তার ক্যারিয়ারের সবচেয়ে সফল ছবি হিসেবে নাম লেখায়। সেই সাফল্যের রেশ কাটতে না কাটতেই, তিন মাসেরও কম সময়ের ব্যবধানে পর্দায় এসেছে সুরিয়ার নতুন সিনেমা ‘বিশ্বনাথ অ্যান্ড সনস’। আর মুক্তির পর থেকেই দর্শকদের ভালোবাসায় ভাসছে এটি।

ভারতের স্বাধীনতা দিবসকে সামনে রেখে গত ১৪ আগস্ট মুক্তি পায় ভেঙ্কি আতলুরি পরিচালিত এই চলচ্চিত্রটি। মুক্তির মাত্র দুই দিনের মাথায় বিশ্বব্যাপী ১০০ কোটি রুপির আয়ের মাইলফলক পেরিয়ে গেছে সিনেমাটি। প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। এর মাধ্যমে নিজের ক্যারিয়ারে সবচেয়ে দ্রুততম সময়ে ১০০ কোটি রুপি আয়ের নতুন এক রেকর্ড গড়লেন সুরিয়া। প্রায় ১৩০ কোটি রুপি বাজেটের এই সিনেমাটি শুরুতেই দারুণ ব্যবসায়িক সাফল্য দেখাল।

‘বিশ্বনাথ অ্যান্ড সনস’ সিনেমার গল্পটি আবর্তিত হয়েছে সঞ্জয় বিশ্বনাথ নামের এক শিল্পপতি ও অলিম্পিক পদকজয়ীকে কেন্দ্র করে, যে চরিত্রে অভিনয় করেছেন সুরিয়া। মায়ের শেষ ইচ্ছা পূরণ করতে সারোগেসির মাধ্যমে বাবা হওয়ার সিদ্ধান্ত নেয় সঞ্জয়। তবে সন্তান জন্ম নেওয়ার পর সে অসুস্থ হয়ে পড়লে বাধ্য হয়ে সারোগেট মায়ের সঙ্গে যোগাযোগ করতে হয় তাকে। প্রথমে কেবল অর্থের লেনদেনে সম্পর্কটি সীমাবদ্ধ থাকলেও, সন্তানের উছিলায় ধীরে ধীরে সঞ্জয় ও সেই নারীর মধ্যে ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে। তবে তাদের এই সম্পর্কের মাঝে রয়েছে প্রায় ২০ বছরের এক বিশাল বয়সের ব্যবধান। সঞ্জয়ের চেয়ে তার সন্তানের সারোগেট মা ম্যাডি বয়সে অনেক ছোট।

সমাজের নানা প্রচলিত সংস্কার ও স্পর্শকাতর বিষয়কে পর্দায় ফুটিয়ে তোলার কারণে দর্শক ও সমালোচকদের কাছ থেকে বেশ প্রশংসা কুড়াচ্ছে সিনেমাটি। ছবিতে সুরিয়ার পাশাপাশি আরও অভিনয় করেছেন মমিতা বাইজু, রাধিকা শরৎকুমার, রাবিনা ট্যান্ডন, সুনীল রেড্ডি এবং নাসারসহ একঝাঁক তারকা।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

Recent Posts

ইরানে হামলার প্রস্তুতি নিতে মার্কিন বাহিনীকে পেন্টাগনের নির্দেশ

ইরানের বিরুদ্ধে পুনরায় সামরিক অভিযান শুরুর সম্ভাবনায় মার্কিন সামরিক বাহিনীকে প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশ দিয়েছে…

50 seconds ago

সিরাজগঞ্জে বিস্ফোরক মামলায় পদচ্যুত ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বিস্ফোরক মামলায় পঞ্চক্রোশী ইউনিয়নের পদচ্যুত চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা তৌহিদুল ইসলাম ফিরোজকে…

12 minutes ago

দুর্গাপুরে দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা, ২৩ মণ্ডপে সিসিটিভি বাধ্যতামূলক

রাজশাহীর দুর্গাপুরে আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে উপজেলা প্রশাসন ও স্থানীয়…

12 minutes ago

গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণ, আতঙ্ক

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মূল গেটের ভেতরে ও বাইরে দুটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা।…

16 minutes ago

২০৫০ সালে বিশ্বের সবচেয়ে জনবহুল শহর হবে ঢাকা, প্রয়োজন পরিকল্পিত উদ্যোগ

জাতিসংঘের সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, ২০৫০ সালের মধ্যে ঢাকা বিশ্বের সবচেয়ে জনবহুল মহানগরে পরিণত হবে। অপরিকল্পিত…

19 minutes ago

মা ইলিশ রক্ষা অভিযান: প্রথম রাতেই পটুয়াখালীতে তিনজনের কারাদণ্ড

পটুয়াখালীর দশমিনায় মা ইলিশ রক্ষা অভিযানের প্রথম রাতেই তিনজনকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।…

22 minutes ago

This website uses cookies.