Header Premium (728×90)

Categories: সারাদেশ

সিলেটে ট্রিপল মার্ডারের রহস্য উন্মোচন, গ্রেপ্তার রঙমিস্ত্রি

সিলেট নগরের রায়নগর এলাকায় স্বামী-স্ত্রী ও তাদের গৃহকর্মীকে গলা কেটে হত্যার ঘটনায় রহস্য উন্মোচন করেছে পুলিশ। ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই কোনো প্রাথমিক সূত্র ছাড়াই পুলিশ এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটন করতে সক্ষম হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে বাবুল মিয়া (৪০) নামের এক রঙমিস্ত্রিকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (১১ আগস্ট) সকালে মিতালী আবাসিক এলাকার ১১১ নম্বর বাসার দোতলা থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন মো. আব্দুস সাত্তার (৮২), তার স্ত্রী সুরাইয়া বেগম (৭২) এবং গৃহকর্মী তাহমিনা (১৫)। পুলিশ জানায়, একটি কক্ষ থেকে সুরাইয়া ও তাহমিনার মরদেহ এবং অন্য একটি কক্ষ থেকে আব্দুস সাত্তারের মরদেহ উদ্ধার করা হয়েছে।

ঘটনার বিবরণ দিয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম বুধবার সন্ধ্যায় সাংবাদিকদের জানান, গ্রেপ্তারকৃত বাবুল মিয়া ওই বাড়িতে রঙের কাজ করতেন। সেই সুবাদে গৃহকর্মী তাহমিনার সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ঘটনার দিন সকাল নয়টার দিকে তিনি বাসায় প্রবেশ করেন। একপর্যায়ে তাহমিনার সঙ্গে কথা কাটাকাটির জেরে তিনি ছুরি দিয়ে তাকে আঘাত করেন। এরপর তাহমিনাকে বাঁচাতে এগিয়ে এলে সুরাইয়া বেগমকেও আঘাত করা হয়। সবশেষে আব্দুস সাত্তার এগিয়ে এলে তাকেও ছুরিকাঘাত করে বাবুল বারান্দা দিয়ে পালিয়ে যান।

পুলিশ জানায়, ওই বাসায় দুজন গৃহকর্মী থাকতেন, যার মধ্যে তাহমিনা নিহত হয়েছেন এবং অপর গৃহকর্মীর এখনো কোনো খোঁজ পাওয়া যায়নি। স্থানীয় প্রতিবেশীরা জানান, সকালে বাসার দরজার নিচ দিয়ে রক্ত বের হতে দেখে তারা পুলিশকে খবর দেন। পরবর্তীতে পুলিশ দরজা খুলে তিনজনের রক্তমাখা মরদেহ উদ্ধার করে।

সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ মইনুল জাকির জানান, ধারালো অস্ত্র দিয়ে তিনজনকে একাধিকবার আঘাত করা হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো মামলা দায়ের করা হয়নি।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

Recent Posts

মেসির সঙ্গে আলিঙ্গনের সেই মুহূর্তে কী বলেছিলেন লামিন ইয়ামাল

গত ১৯ জুলাই নিউজার্সির ফাইনালে মেসির সঙ্গে আলিঙ্গনের সময় কী কথা হয়েছিল, দুই মাস পর…

8 minutes ago

আইফোনের লোভে অপ্রতিমকে হত্যার পরিকল্পনা ছিল এক সপ্তাহ আগে

কুমিল্লার ১৩ বছর বয়সী অপ্রতিম হত্যাকাণ্ডে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য। আইফোনের লোভে ঘটনার এক সপ্তাহ…

15 minutes ago

স্বামীকে নিয়ে পবিত্র ওমরাহ পালন করলেন চিত্রনায়িকা সুবাহ

শোবিজের ব্যস্ততাকে পেছনে ফেলে স্বামীসহ পবিত্র ওমরাহ পালন করেছেন চিত্রনায়িকা শাহ হুমায়রা সুবাহ। সামাজিক যোগাযোগ…

25 minutes ago

শরণখোলায় জেলের জালে ২০ কেজি ওজনের বিশাল কোরাল মাছ

সুন্দরবনের ভোলা নদীতে মাছ ধরার সময় জহুরুল হাওলাদার নামের এক জেলের জালে ধরা পড়েছে ২০…

35 minutes ago

মুম্বাইয়ে সমাবেশের অনুমতি না পেয়ে জেল ভরো আন্দোলনের ডাক সিজেপির

মুম্বাইয়ে ২ অক্টোবরের সমাবেশের অনুমতি না পাওয়ায় জেল ভরো আন্দোলনের ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি…

40 minutes ago

ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ নিয়ে মধ্যস্থতাকারীদের সাথে মার্কিন কর্মকর্তাদের আলোচনা

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে মার্কিন কর্মকর্তাদের আলোচনার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট…

54 minutes ago

This website uses cookies.