Header Premium (728×90)

মেসির সঙ্গে আলিঙ্গনের সেই মুহূর্তে কী বলেছিলেন লামিন ইয়ামাল

গত ১৯ জুলাই নিউজার্সির ফাইনালে মুখোমুখি হয়েছিল বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং ইউরো জয়ী স্পেন। সেই স্বপ্নের ফাইনালে আলবিসেলেস্তেদের হারিয়ে দীর্ঘ ১৬ বছর পর বিশ্বকাপ শিরোপা পুনরুদ্ধার করে লা রোজারা। ম্যাচ শেষে নিউজার্সি স্টেডিয়ামের মাঠে এক আবেগঘন মুহূর্তের সাক্ষী হয়েছিল ফুটবল বিশ্ব। একদিকে টানা দুইবার বিশ্বকাপ জয়ের স্বপ্নভঙ্গ হওয়ায় অঝোরে কাঁদছিলেন লিওনেল মেসি, অন্যদিকে প্রথমবার বিশ্বকাপ জয়ের উল্লাসে ভাসছিলেন ১৯ বছর বয়সী তরুণ তারকা লামিন ইয়ামাল।

ম্যাচ শেষে মাঠেই একে অপরকে জড়িয়ে ধরেছিলেন ফুটবলের এই দুই প্রজন্মের দুই প্রতিনিধি। সেই আলিঙ্গনের সময় ঠিক কী কথা হয়েছিল, তা নিয়ে দুই মাস ধরে কৌতুহল ছিল ভক্তদের মাঝে। অবশেষে ব্রিটিশ গণমাধ্যম 'দ্য গার্ডিয়ানকে' দেওয়া এক সাক্ষাৎকারে সেই রহস্য উন্মোচন করেছেন ইয়ামাল। তরুণ এই ফরোয়ার্ড জানিয়েছেন, তিনি মেসিকে বলেছিলেন, 'ফুটবলের জন্য আপনি যা কিছু করেছেন, তার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।'

ইয়ামাল জানান, এই কথোপকথনটি ছিল সম্পূর্ণ স্বতঃস্ফূর্ত। তিনি বলেন, 'ফুটবলে যেটাকে সুন্দর বলে মনে করা হয় কিংবা ছবিতে যেসব মুহূর্ত দেখতে ভালো লাগে- সব সময় সেসব থেকে আমি একটু দূরে থাকার চেষ্টা করি। তবে সেদিন তাকে সেখানে দেখে আমার ভেতর থেকেই এই ইচ্ছাটা এসেছিল। ফুটবলের জন্য তিনি যে অবদান রেখেছেন, তার জন্য তাকে ধন্যবাদ জানানো প্রয়োজন ছিল।'

মেসির প্রতি নিজের অগাধ শ্রদ্ধার কথা জানিয়ে ইয়ামাল বলেন, 'বিশ্বকাপ জেতার আগে, ২০২১ কোপা আমেরিকা, ২০২৪ কোপা আমেরিকা, ২০২২ ফিনালিসিমা- আর্জেন্টিনার জার্সিতে এই শিরোপাগুলো জেতার আগে, এমনকি যখন পরিস্থিতি খুব একটা ভালো যাচ্ছিল না, তখনও আমি সবসময় মনে করতাম যে তিনিই সেরা। নিঃসন্দেহে তিনিই সেরা ছিলেন।' ১৯ বছর বয়সী ইয়ামাল নিজেও ইতিমধ্যে ইউরো, লা লিগা ও স্প্যানিশ সুপার কাপের শিরোপা জিতে নিজের প্রতিভার প্রমাণ দিয়েছেন। তবে ফাইনালের মঞ্চে মেসির সঙ্গে সেই দেখা হওয়া ও আলিঙ্গন করার মুহূর্তটি তার কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

Recent Posts

চাঁদাবাজি ঠেকাতে মোড়ে মোড়ে ‘ভিক্ষার বাক্স’ বসানোর ডাক হাসনাত ও পাটওয়ারীর

চাঁদাবাজি ঠেকাতে ‘চাঁদাবাজ পুনর্বাসন দানবাক্স’ বা ‘ভিক্ষার বাক্স’ স্থাপনের জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয়…

3 minutes ago

পাবলো নেরুদা ও গার্সিয়া লোরকার বন্ধুত্ব এবং এক ট্র্যাজিক বিদায়

চিলির মহান কবি পাবলো নেরুদার কাছে ফেদেরিকো গার্সিয়া লোরকা ছিলেন এমন এক মানুষ, যিনি তাকে…

6 minutes ago

আবুল মনসুর আহমদের চিন্তাধারা নিয়ে নতুন বইয়ের প্রকাশনা

রাজধানীর দ্য ডেইলি স্টার মিলনায়তনে রোচনা মজুমদার রচিত 'আবুল মনসুর আহমদের পূর্ব বাংলা' বইয়ের প্রকাশনা…

11 minutes ago

জরিমানা-নিষেধাজ্ঞার পরও ফিলিস্তিনি শিশুদের স্মরণে অটল এনএফএল খেলোয়াড়

এনএফএল কর্তৃপক্ষ জরিমানা ও সতর্কবার্তা দেওয়ার পরও গাজায় নিহত ফিলিস্তিনি শিশুদের স্মরণে নিজের অবস্থানে অটল…

21 minutes ago

টাইব্রেকারে উত্তর কোরিয়াকে হারিয়ে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ জিতল স্পেন

পোল্যান্ডের লজে অনুষ্ঠিত ফাইনালে টাইব্রেকারে উত্তর কোরিয়াকে ৪-৩ ব্যবধানে হারিয়ে ফিফা অনূর্ধ্ব-২০ নারী বিশ্বকাপের শিরোপা…

33 minutes ago

মরিয়মের মৃত্যু: রিমান্ড শেষে কারাগারে এমপি গাজী নজরুল ইসলাম

সাংসদ গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়মের লাশ উদ্ধারের ঘটনায় আটদিনের রিমান্ড শেষে তাকে কারাগারে…

43 minutes ago

This website uses cookies.