ভারতের মুম্বাইয়ে ২ অক্টোবরের সমাবেশের অনুমতি না পাওয়ার পর ‘জেল ভরো আন্দোলনের’ ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। দলটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে জানিয়েছেন, গান্ধী জয়ন্তীর দিন মুম্বাইয়ে এই কর্মসূচি পালন করা হবে।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে শিবাজী পার্কে বিক্ষোভ সমাবেশের অনুমতি চেয়েছিল সিজেপি। তবে মুম্বাই পুলিশ তাদের অনুমতি দেয়নি। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, শিবাজী পার্ক ব্যবহারের ক্ষেত্রে আদালতের নির্দেশনা ও স্থানীয় নিয়ম মানতে হয়। পাশাপাশি সমাবেশ হলে শব্দদূষণ ও যানজটের কারণে আশপাশের এলাকায় সমস্যা তৈরি হতে পারে।
পুলিশের এই সিদ্ধান্তের পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় অভিজিৎ দীপকে বলেছেন, প্রতিবাদের অধিকার বাধাগ্রস্ত হলে ২ অক্টোবর মুম্বাইয়ে ‘জেল ভরো আন্দোলন’ শুরু করবে সিজেপি। দলটির পক্ষ থেকে পরে এই কর্মসূচিকে দেশব্যাপী আন্দোলনে রূপ দেওয়ার কথাও জানানো হয়েছে।
সিজেপির এই আন্দোলনের কেন্দ্রে রয়েছে নির্বাচন কমিশনের কার্যক্রম এবং ভোটার তালিকার ‘স্পেশাল ইনটেনসিভ রিভিশন’ (এসআইআর)। গত ২৪ সেপ্টেম্বর দলটি সিইসি জ্ঞানেশ কুমারের পদত্যাগের জন্য ৪৮ ঘণ্টার সময়সীমা দিয়েছিল। সময়সীমা শেষ হওয়ার পর ২ অক্টোবর মুম্বাই থেকে আন্দোলন শুরুর ঘোষণা দেয় তারা।
এর আগে ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’-এর এক অনুসন্ধানী প্রতিবেদনে দাবি করা হয়, এসআইআর-সংক্রান্ত বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে দুই নির্বাচন কমিশনার—সুখবীর সিং সান্ধু ও বিবেক জোশী—১০ মাসে অন্তত ১৪ বার আপত্তি জানিয়েছিলেন। প্রতিবেদনে বলা হয়, কমিশনের কিছু সিদ্ধান্ত তাঁদের অবহিত না করেই নেওয়া হয়েছিল। এই প্রতিবেদন সামনে আসার পর সিজেপি সিইসি জ্ঞানেশ কুমারের পদত্যাগের পাশাপাশি এসআইআর স্থগিত, ২০২৫ সালের জানুয়ারির ভোটার তালিকা পুনর্বহাল এবং নির্বাচন কমিশন সংস্কারের দাবিও তুলেছে। সিজেপি জানিয়েছে, মুম্বাই থেকে শুরু হওয়া এই কর্মসূচি পরবর্তী সময়ে ভারতের বিভিন্ন শহরে ছড়িয়ে দেওয়া হবে।
পোল্যান্ডের লজে অনুষ্ঠিত ফাইনালে টাইব্রেকারে উত্তর কোরিয়াকে ৪-৩ ব্যবধানে হারিয়ে ফিফা অনূর্ধ্ব-২০ নারী বিশ্বকাপের শিরোপা…
সাংসদ গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়মের লাশ উদ্ধারের ঘটনায় আটদিনের রিমান্ড শেষে তাকে কারাগারে…
ঢাকার ইসিবি চত্বরে অবস্থিত নিউগিনি আবাসন প্রকল্পে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার…
গত ১৯ জুলাই নিউজার্সির ফাইনালে মেসির সঙ্গে আলিঙ্গনের সময় কী কথা হয়েছিল, দুই মাস পর…
কুমিল্লার ১৩ বছর বয়সী অপ্রতিম হত্যাকাণ্ডে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য। আইফোনের লোভে ঘটনার এক সপ্তাহ…
শোবিজের ব্যস্ততাকে পেছনে ফেলে স্বামীসহ পবিত্র ওমরাহ পালন করেছেন চিত্রনায়িকা শাহ হুমায়রা সুবাহ। সামাজিক যোগাযোগ…
This website uses cookies.