Header Premium (728×90)

Categories: সারাদেশ

ঝালকাঠিতে গাছের ডালে বেল্ট দিয়ে বাঁধা যুবকের মরদেহ উদ্ধার

ঝালকাঠির নলছিটি উপজেলার কুশঙ্গল গ্রামে নিজ বাড়ির সামনের সড়ক থেকে বুলবুল হাওলাদার (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকালে স্থানীয়রা বাড়ির সামনে একটি গাছের ভাঙা ডালের সঙ্গে কোমরের বেল্ট দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহটি দেখতে পান।

নিহত বুলবুল হাওলাদার ওই গ্রামেরই বাসিন্দা তৈয়ব আলীর ছেলে। স্থানীয়রা সন্দেহজনক অবস্থায় মরদেহটি দেখে পুলিশকে খবর দিলে নলছিটি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তা উদ্ধার করে।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান সোহাগ জানান, খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা, তা ময়নাতদন্তের প্রতিবেদন ও নিরপেক্ষ তদন্তের পরেই নিশ্চিত হওয়া যাবে। বর্তমানে এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy

Recent Posts

২৯ বছর বয়সেই ক্ষমতা দখলের ব্যাকুলতা নিয়ে মন্তব্য মুক্তিযুদ্ধমন্ত্রীর

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, জুলাইয়ের আন্দোলনকে ৩৬ দিনের হিসেবে দেখানোর চেষ্টা…

8 minutes ago

সালমান শাহ হত্যা মামলায় গ্রেফতার অভিনেতা ডন

ঢালিউডের জনপ্রিয় নায়ক সালমান শাহ হত্যা মামলায় খল চরিত্রের অভিনয়শিল্পী ডন হককে আটকের পর গ্রেফতার…

19 minutes ago

ফটিকছড়িতে হেফাজতে ইসলাম আমিরের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

চট্টগ্রামের ফটিকছড়িতে আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর…

36 minutes ago

গুলশান সোসাইটির উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি সম্পন্ন

রাজধানীর জাস্টিস শাহাবুদ্দিন আহমেদ পার্কে গুলশান সোসাইটির উদ্যোগে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত…

40 minutes ago

খুলনার শেখ বাড়িতে এখন ধ্বংসস্তূপের নিস্তব্ধতা

একসময় খুলনার রাজনীতির কেন্দ্রবিন্দু ছিল শেরেবাংলা রোডের ‘শেখ বাড়ি’। জুলাই গণ-অভ্যুত্থানের পর সেই দাপুটে প্রাসাদ…

42 minutes ago

আইআরআই জরিপ: দেশের বর্তমান গণতন্ত্রে সন্তুষ্ট ৬২ শতাংশ মানুষ

বাংলাদেশে গণতন্ত্রের বর্তমান গতিপথ নিয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন দেশের অধিকাংশ মানুষ। যুক্তরাষ্ট্রের অলাভজনক সংস্থা…

51 minutes ago

This website uses cookies.