Header Premium (728×90)

Categories: সারাদেশ

বরগুনার তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ আদালতের

বরগুনার বেতাগী থানার এক তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে বরগুনার বেতাগী জি.আর. আমলী আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আনোয়ার হোসেন এ আদেশ দেন। এছাড়া এই আদেশের পরিপ্রেক্ষিতে গৃহীত ব্যবস্থা সম্পর্কে আগামী ২৯ আগস্টের মধ্যে আদালতকে অবহিত করতে বরগুনার পুলিশ সুপারকে নির্দেশ দেওয়া হয়েছে।

আদালতের নথিপত্র পর্যালোচনা করে দেখা যায়, জি.আর.-১৬/২০২৫ (বেতাগী) মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. নজরুল ইসলাম আসামি মো. সাইফুল ইসলাম বনি আমিনকে (৪১) ওই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। কিন্তু মামলার ঘটনার তারিখ ছিল ২০২৫ সালের ৮ ফেব্রুয়ারি। অথচ আসামি অন্য একটি মামলায় ওই বছরের ৪ ফেব্রুয়ারি থেকে ২০ মে পর্যন্ত টানা জেলহাজতে ছিলেন। কারাগারে থাকা অবস্থায় কোনো প্রকার যাচাই-বাছাই ছাড়া তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করা ফৌজদারি কার্যবিধির ১৬৭ (ক) ধারার বিধান লঙ্ঘন বলে আদালত উল্লেখ করেন।

আদালতের পর্যবেক্ষণে বলা হয়, এটি একজন নাগরিকের মৌলিক অধিকারের পরিপন্থী এবং বিচারিক প্রক্রিয়ার চরম অপব্যবহার। এছাড়া ওই আসামি হাইকোর্ট বিভাগের ক্রিমিনাল মিস কেস নং-৩১৫৮৩/২০২৫-এর মাধ্যমে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিনপ্রাপ্ত ছিলেন।

এর আগে গত ২৯ জুলাই ২০২৬ তারিখে তদন্তকারী কর্মকর্তাকে আদালতে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। এসআই নজরুল ইসলাম তার জবাবে জানান, গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে তিনি সরল বিশ্বাসে আবেদনটি করেছিলেন এবং ভুল তথ্যের কারণে এ ঘটনা ঘটেছে। তিনি নিজের অজ্ঞতা স্বীকার করে আদালতের কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন এবং ভবিষ্যতে আরও সতর্ক থাকার অঙ্গীকার করেন।

তবে আদালত তার এই ব্যাখ্যা গ্রহণ করেননি। আদেশে বলা হয়, একজন দায়িত্বশীল তদন্তকারী কর্মকর্তা কেবল গোপন সূত্রের তথ্যের ওপর অন্ধভাবে নির্ভর করতে পারেন না। তথ্য যাচাই করা তার পেশাগত দায়িত্ব। আসামি কারাগারে থাকা সত্ত্বেও বিষয়টি নিশ্চিত না করে আদালতে গ্রেপ্তার দেখানোর আবেদন করা তদন্ত কর্মকর্তার চরম গাফিলতি, দায়িত্বজ্ঞানহীনতা ও পেশাগত অদক্ষতার পরিচায়ক। এ কারণে তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

Recent Posts

৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত

দেশের ছয়টি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।…

9 minutes ago

রাজধানীতে ২৩ শতাংশ বাস চলছে কোনো বৈধ ফিটনেস সনদ ছাড়াই

রাজধানীর সড়কে চলাচলকারী প্রতি চারটি বাসের মধ্যে প্রায় একটি বৈধ ফিটনেস সনদ ছাড়াই ঝুঁকি নিয়ে…

25 minutes ago

ময়মনসিংহে ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষক, উদ্ধার অভিযান স্থগিত

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ব্রহ্মপুত্র নদে নৌকার পাটাতন উদ্ধারে নেমে নিখোঁজ হয়েছেন সাইফুল ইসলাম নামে এক কৃষক।…

37 minutes ago

প্রামাণ্যচিত্রে ইতিহাস বিকৃতির অভিযোগ, অনুষ্ঠান ছাড়লেন আখতার হোসেন

চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই শহীদদের স্মরণে আয়োজিত রাষ্ট্রীয় অনুষ্ঠানে প্রদর্শিত প্রামাণ্যচিত্রে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নাম…

41 minutes ago

আরেকটি অনিবার্য বিপ্লব আসন্ন, প্রস্তুতির আহ্বান জামায়াত আমীরের

রাজধানীতে ১১ দলীয় ঐক্যের গণসমাবেশে জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেন, আরেকটি অনিবার্য বিপ্লব…

55 minutes ago

যুক্তরাজ্যের চিভনিং স্কলারশিপ: ২০২৭-২৮ শিক্ষাবর্ষের আবেদনের সুযোগ

যুক্তরাজ্যে উচ্চশিক্ষার জন্য জনপ্রিয় চিভনিং স্কলারশিপের ২০২৭-২৮ শিক্ষাবর্ষের আবেদন গ্রহণ শুরু হয়েছে। ৬ অক্টোবর ২০২৬…

1 hour ago

This website uses cookies.