জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান দেশের বর্তমান পরিস্থিতি উল্লেখ করে আরেকটি অনিবার্য বিপ্লব আসন্ন বলে মন্তব্য করেছেন। এই সম্ভাব্য বিপ্লবের জন্য তিনি সবাইকে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান। গতকাল রাজধানীর বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ১১ দলীয় ঐক্যের আয়োজিত এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান অভিযোগ করেন, বর্তমান সরকার মাত্র কয়েক মাসের ব্যবধানেই জনগণের সঙ্গে ‘বিশ্বাসঘাতকতা’ করেছে। তিনি বলেন, গণভোটের গণরায় মানার দাবিতে আপস করার জন্য তাঁদের ওপর নানাভাবে চাপ সৃষ্টি করা হচ্ছে, ভয়ভীতি দেখানো হচ্ছে এবং প্রলোভনও দেওয়া হচ্ছে। তিনি সরকারকে উদ্দেশ্য করে বলেন, আপনারা যদি বিশ্বাসঘাতকতা না করতেন, তাহলে আমাদের অস্থির হওয়ার কোনো কারণ ছিল না। দেশের বারোটা বেজে যাবে আর আমরা বসে বসে আঙুল চুষব—এমনটা হবে না।
২০২৪ সালের জুলাই আন্দোলনের স্মৃতিচারণ করে জামায়াত আমীর বলেন, সে সময় শিশু থেকে বৃদ্ধ—সব বয়সী মানুষ যেভাবে রাজপথে নেমে এসেছিলেন, ভবিষ্যতের যেকোনো আন্দোলনেও দেশের মানুষ একইভাবে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নামবে। গণভোটের দাবিতে কোনো আপস করা হবে না জানিয়ে তিনি বলেন, এই দাবির পাহারাদারি দেশবাসীকে সাক্ষী রেখে তাঁরা করবেন এবং প্রয়োজনে জীবন দিয়ে হলেও দাবি আদায় করা হবে। নেতাকর্মীদের উদ্দেশ্য করে তিনি বলেন, ফাঁসি বা জেলের ভয় দেখিয়ে লাভ নেই, জাতির মুক্তির জন্য প্রয়োজন হলে ফাঁসির রশিকেও ফুলের মালা হিসেবে গ্রহণ করা হবে।
শিক্ষাঙ্গনের পরিবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে আবারও পুরোনো দখলদার রাজনীতি ও ভয়ের সংস্কৃতি ফিরে আসার শঙ্কা তৈরি হচ্ছে। এ বিষয়ে ছাত্র, শিক্ষক ও কর্মচারীদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি। এ ছাড়া কৃত্রিম সংকট তৈরি করে গ্যাসের দাম বাড়ানোর সমালোচনা করে তিনি একে জনগণের সঙ্গে প্রতারণা বলে আখ্যা দেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যারা জনগণের রায়কে অপমান করেছে, তাদের অপমানজনক বিদায় নিতে হয়েছে। দেশের অধিকার, ন্যায়বিচার ও ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়ার লড়াই কেবল শুরু হয়েছে, শেষ হয়নি।
সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ বলেন, তিনি বারবার প্রধানমন্ত্রীকে বিভেদ সৃষ্টি না করার অনুরোধ জানিয়েছেন। গতকাল দেশের তিনটি স্থানে হামলার ঘটনা উল্লেখ করে তিনি বলেন, এটি প্রমাণ করে প্রধানমন্ত্রীর নিজের দলের ভেতরেই এমন লোক রয়েছে যারা তাঁকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায় না।
গণসমাবেশে সভাপতিত্ব করেন ১১ দলীয় ঐক্যের শরিক দল বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক। তিনি বিএনপিকে অতীতের সহিংস ও সন্ত্রাসনির্ভর রাজনীতির পথ পরিহার করার আহ্বান জানান, অন্যথায় জনগণ প্রতিরোধ গড়ে তুলবে বলে সতর্ক করেন।
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ড. এএইচএম হামিদুর রহমান আযাদ প্রধানমন্ত্রীর ঐক্যের আহ্বানের সমালোচনা করে বলেন, একদিকে ছাত্রদল ও যুবদলের হেলমেট বাহিনী দিয়ে বিরোধী মতকে রক্তাক্ত করা হবে, অন্যদিকে ঐক্যের কথা বলা হবে—এটি ফ্যাসিবাদের আচরণ।
সমাবেশে আরও বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর মো. নূরুল ইসলাম বুলবুল এমপি, বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান এডভোকেট আনোয়ারুল ইসলাম চাঁন, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমেদ, জাতীয় গণতান্ত্রিক পার্টির সহ-সভাপতি ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, আমার বাংলাদেশ পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু, নেজামে ইসলাম পার্টির ভারপ্রাপ্ত আমীর মাওলানা আব্দুল কাইয়ুম সোবহানী এবং জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক জুলাইযোদ্ধা নাসীরুদ্দীন পাটওয়ারী।
সমাবেশটি যৌথভাবে পরিচালনা করেন জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি এবং ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দিন মানিক। এতে আরও বক্তব্য দেন এলডিপির ভারপ্রাপ্ত মহাসচিব বিল্লাল হোসেন মিয়াজী, বাংলাদেশ খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক মাওলানা মোহাম্মদ ফয়সাল, জাতীয় গণতান্ত্রিক পার্টির সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসাইন, আমার বাংলাদেশ পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাত উল্লাহ টুটুল, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির মহাসচিব নিজামুল হক নাঈম এবং বাংলাদেশ লেবার পার্টির মুখপাত্র নাজমুল ইসলাম তালুকদার প্রমুখ।
সমাবেশে উপস্থিত ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর আব্দুস সবুর ফকির ও এডভোকেট ড. হেলাল উদ্দিন, সহকারী সেক্রেটারি দেলাওয়ার হোসেন, মোহাম্মদ কামাল হোসেন এমপি, সৈয়দ জয়নুল আবেদীন এমপি এবং হাফেজ রাশেদুল ইসলাম এমপি সহ ১১ দলীয় ঐক্যের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের সম্ভাব্য কঠোর মুদ্রানীতির প্রভাবে বিশ্ববাজারে স্বর্ণের দাম কমেছে। বৃহস্পতিবার প্রতি আউন্স স্বর্ণের…
নিউইয়র্কে এক আলোচনা সভায় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, টেকসই উন্নয়নের মূল ভিত্তি…
কোটালীপাড়ায় কথিত প্রেমঘটিত বিষয়কে কেন্দ্র করে স্কুলে ঢুকে সপ্তম শ্রেণির এক ছাত্রকে মারধরের অভিযোগ উঠেছে…
আফগানিস্তানের ১০টি লক্ষ্যবস্তুতে বিমান ও ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তান। বুধবার রাতে এসব হামলা চালানো হয়…
কুমিল্লার দাউদকান্দি থানায় আটক কিশোর গ্যাংয়ের ১৭ সদস্য দরজা ভেঙে পালিয়ে গেছে বলে স্থানীয়দের দাবি।…
বিমান পরিবহন খাত সম্প্রসারণের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার…
This website uses cookies.