রাজধানীর সড়কে চলাচলকারী গণপরিবহন ব্যবস্থায় দীর্ঘদিনের সংকট ও অব্যবস্থাপনার কারণে প্রতি চারটি বাসের মধ্যে প্রায় একটি বৈধ ফিটনেস বা ছাড়পত্র ছাড়াই ঝুঁকি নিয়ে যাত্রী পরিবহন করছে। ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) সর্বশেষ তথ্যানুযায়ী, রাজধানীতে অনুমোদিত বাসের সংখ্যা সাত হাজার ৪৩টি। এর মধ্যে নিয়মিত সড়কে চলাচলকারী চার হাজার ৫৪৬টি বাসের মধ্যে এক হাজার ৫৩টিরই কোনো বৈধ ফিটনেস সনদ নেই। অর্থাৎ, রাজধানীর প্রায় ২৩ শতাংশ বাসই কোনো প্রকার বৈধতা ছাড়াই চলছে।
দুর্বল তদারকি, অপরিকল্পিত রুট ব্যবস্থাপনা এবং বাসের অপর্যাপ্ত রক্ষণাবেক্ষণের কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে, যার ফলে প্রতিদিন ডিটিসিএর আওতাধীন এলাকায় চলাচলকারী ৩৭ থেকে ৩৮ লাখ যাত্রী চরম অনিশ্চয়তা ও ঝুঁকির মুখে পড়ছেন। বিআরটিএ-এর বিধিমালা অনুযায়ী একটি গাড়ির ফিটনেস নিশ্চিত করতে ৬৫টি বিষয় পরীক্ষা করার কথা থাকলেও, তার সঠিক বাস্তবায়ন হচ্ছে না বলে অভিযোগ রয়েছে।
বুয়েটের অধ্যাপক ও পরিবহন বিশেষজ্ঞ ড. সামছুল হক বলেন, আমাদের দেশে ফিটনেস সনদ দেওয়ার প্রক্রিয়াটি অনেকাংশেই কাগুজে। নিরপেক্ষ ও কঠোরভাবে যাচাই করা হলে বর্তমানে চলাচলকারী অনেক যানবাহনই এই সনদ পাওয়ার যোগ্য নয়।
এদিকে, রাজধানীর বাস ব্যবস্থায় দীর্ঘমেয়াদী শৃঙ্খলা ফেরাতে কোম্পানিভিত্তিক বাস পরিচালনা ব্যবস্থা চালুর উদ্যোগ নিয়েছে ডিটিসিএ। সংস্থাটির নির্বাহী পরিচালক মোহাম্মদ মসিউর রহমান জানান, ৩২টি প্রধান রুট ও ২৫টি সার্কুলার রুট চিহ্নিত করে নির্ধারিত সময়সূচি, আধুনিক টিকিটিং ব্যবস্থা এবং সমন্বিত পরিচালনা কাঠামোর আওতায় আনার কাজ চলছে।
ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) সর্বশেষ তথ্য অনুযায়ী, রাজধানীতে অনুমোদিত বাসের সংখ্যা ৭,০৪৩টি।
এর মধ্যে নিয়মিত সড়কে চলাচলকারী ৪,৫৪৬টি বাসের মধ্যে ১,০৫৩টিরই কোনো বৈধ ফিটনেস সনদ নেই।
কুমিল্লার দাউদকান্দি থানায় আটক কিশোর গ্যাংয়ের ১৭ সদস্য দরজা ভেঙে পালিয়ে গেছে বলে স্থানীয়দের দাবি।…
বিমান পরিবহন খাত সম্প্রসারণের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার…
শহরের যান্ত্রিকতা ও দূষণ যখন মানুষের জীবনকে জটিল করে তুলছে, তখন গ্রামের নির্মল পরিবেশ, সামাজিক…
কক্সবাজারের উখিয়ায় সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন ১ লাখ ৪৯ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার…
ব্রিটিশবিরোধী স্বাধীনতা সংগ্রামের অন্যতম বিপ্লবী ও প্রথম নারী শহীদ বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের ৯৪তম আত্মাহুতি দিবস…
নিউ ইয়র্কে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠকে হরমুজ প্রণালীতে আটকে পড়া বাংলাদেশি জাহাজগুলো উদ্ধারে…
This website uses cookies.