চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নে অভিযান চালিয়ে ইয়াবাসহ এক মোটরসাইকেল আরোহীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত রোববার (২ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার ফতেপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটককৃত ব্যক্তির নাম মো. আব্দুস সালাম (৪০)। তিনি উপজেলার মোবারকপুর ডাকঘরের উত্তর ফতেপুর গ্রামের মো. কেতাব উদ্দিনের ছেলে।
মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধীনস্থ চকপাড়া বিওপির একটি বিশেষ টহল দল এই অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত মেইন পিলার ১৮৪ থেকে প্রায় ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ফতেপুর গ্রামে অভিযান চালানো হয়। এ সময় সালামের কাছ থেকে ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। একই সঙ্গে তার ব্যবহৃত একটি মোটরসাইকেল এবং একটি মোবাইল ফোন জব্দ করে বিজিবি।
এ ঘটনায় আটককৃত আসামির বিরুদ্ধে মামলা দায়ের করে জব্দকৃত আলামতসহ তাকে শিবগঞ্জ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। মাদক ও চোরাচালান রোধে বিজিবির তৎপরতার কথা উল্লেখ করে ৫৯ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি জানান, যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে বিজিবি ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। সীমান্তে যেকোনো ধরনের চোরাচালান ও মাদক ব্যবসা বন্ধে তাদের এই অভিযান অব্যাহত থাকবে।
এশিয়া প্যাসিফিক অঞ্চলে যুক্তরাষ্ট্র, জাপান ও দক্ষিণ কোরিয়ার সামরিক সহযোগিতাকে আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি হিসেবে…
সরকার জিওপলিটিক্যাল কোনো চাপ বা উত্তেজনার মধ্যে নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা…
বাংলা সংস্কৃতিকে বিশ্বমঞ্চে তুলে ধরার লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করছে প্রযোজনা প্রতিষ্ঠান সান মাল্টিমিডিয়া। আগামী…
পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক পদে পদোন্নতি প্রত্যাশীদের মধ্যে যোগ্য কর্মকর্তাদের আটকাতে নোংরা চক্রান্তের অভিযোগ উঠেছে। ২৬…
দেশের বাজারে কাঁচামরিচের ঊর্ধ্বমুখী দাম নিয়ন্ত্রণে ভারত থেকে আমদানি শুরু হয়েছে। প্রথম দিনেই সাতক্ষীরার ভোমরা…
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার টিয়ার বন্দর গ্রামে বৈদ্যুতিক তার ছিঁড়ে একটি খামারের তিনটি গাভীর মৃত্যু হয়েছে।…
This website uses cookies.