দেশের বাজারে কাঁচামরিচের ঊর্ধ্বমুখী দাম নিয়ন্ত্রণে ভারত থেকে আমদানি শুরু হয়েছে। প্রথম দিনেই সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে অন্তত ১০০ মেট্রিক টন ভারতীয় কাঁচামরিচ দেশে প্রবেশ করেছে। সোমবার সকাল থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১০টি ট্রাকে করে এই কাঁচামরিচের প্রথম চালানটি বাংলাদেশে আসে।
আমদানিকারক ও কাস্টমস সূত্রে জানা গেছে, প্রতিটি ট্রাকে ৯ থেকে ১১ মেট্রিক টন করে কাঁচামরিচ বোঝাই ছিল। ভোমরা কাস্টমস কমিশনার মো. মোস্তাফিজুর রহমান সোমবার সন্ধ্যায় আমদানির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শুল্ক ও কাস্টমসের যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর আমদানিকারকেরা এই কাঁচামরিচ দেশের বিভিন্ন বাজারে সরবরাহ শুরু করবেন।
এর আগে বাজারে সরবরাহ স্বাভাবিক রাখতে গত রোববার (২ আগস্ট) ভারত থেকে কাঁচামরিচ আমদানির অনুমতি দেয় সরকার। একই সঙ্গে আমদানির ওপর বিদ্যমান শুল্ক ও কর কমানোর সিদ্ধান্তও নেওয়া হয়, যা বাণিজ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র ব্যবসায়ীদের নিশ্চিত করেছে। ব্যবসায়ীদের আশা, কাঁচামরিচের আমদানি অব্যাহত থাকলে দ্রুতই দেশের বাজারে এর দাম কমতে শুরু করবে।
সাতক্ষীরা শহরের খুচরা কাঁচামাল ব্যবসায়ীদের তথ্য অনুযায়ী, মাত্র ১৫ দিন আগেও স্থানীয় বাজারগুলোতে প্রতি কেজি কাঁচামরিচ ৫০ টাকায় বিক্রি হতো। তবে চার দফায় দাম বেড়ে বর্তমানে তা কেজিপ্রতি ৩০০ টাকারও বেশি দরে বিক্রি হচ্ছে। হঠাৎ এই দাম বৃদ্ধিতে চরম বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা।
সাতক্ষীরা শহরের কাঁচা ও পাকামাল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক রজব আলী জানান, সাম্প্রতিক টানা বৃষ্টিতে জেলা শহরসহ আশেপাশের বিভিন্ন এলাকার মরিচ খেত পানিতে তলিয়ে গেছে। এতে কাঁচামরিচের ব্যাপক ক্ষতি হওয়ার পাশাপাশি অন্যান্য সবজির উৎপাদনও কমে গেছে। তবে ভারত থেকে আমদানি শুরু হওয়ায় আগামী দু-এক দিনের মধ্যে কাঁচামরিচের দাম কমে ভোক্তাদের ভোগান্তি লাঘব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক অহিদুল ইসলাম জানান, প্রথম চালানের ১০ ট্রাক কাঁচামরিচ এসেছে এবং মঙ্গলবার আরও বেশি পরিমাণ কাঁচামরিচ আমদানির অপেক্ষায় আছেন ব্যবসায়ীরা। তিনি আশা করেন, ধারাবাহিকভাবে এই আমদানি বজায় থাকলে বাজারে সরবরাহ বাড়বে এবং দাম দ্রুতই স্বাভাবিক পর্যায়ে নেমে আসবে।
সংসদ ভবনের কেবিনেট কক্ষে আজ মঙ্গলবার দুপুরে সংবিধান সংশোধন কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে।…
ভারত মহাসাগরের ৭ হাজার মিটার গভীরে বিশ্বের সবচেয়ে বড় ও প্রাচীন তিমির কবরস্থানের সন্ধান পেয়েছেন…
দীর্ঘ আড়াই বছর পর মিয়ানমারের কারাবন্দি গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি বাইরের কারও সঙ্গে…
সুদানের উত্তর দারফুরে একটি প্রথাগত আদালতের ওপর সামরিক বাহিনীর ড্রোন হামলায় অন্তত ৩৫ জন নিহত…
ভারতের আসামের হাইলাকান্দিতে ১৬ বছরের এক কিশোরীকে গণধর্ষণ ও নৃশংসভাবে হত্যার অভিযোগে তিন কিশোরকে গ্রেপ্তার…
এশিয়া প্যাসিফিক অঞ্চলে যুক্তরাষ্ট্র, জাপান ও দক্ষিণ কোরিয়ার সামরিক সহযোগিতাকে আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি হিসেবে…
This website uses cookies.