ভারতের আসাম রাজ্যের হাইলাকান্দি জেলায় ১৬ বছরের এক কিশোরীকে গণধর্ষণ ও নৃশংসভাবে হত্যার ঘটনায় তিন কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের বয়স ১৭ থেকে ১৯ বছরের মধ্যে। গত শনিবার রাতে হাইলাকান্দি জেলার আলইছড়া এলাকায় জাতীয় সড়ক-৬ এর পাশের একটি ঘর থেকে ওই কিশোরীর বিকৃত মরদেহ উদ্ধার করা হয়। এই বর্বরোচিত ঘটনার পর আসামের বরাক উপত্যকা ও হাইলাকান্দিতে তীব্র উত্তেজনা ও বিক্ষোভ ছড়িয়ে পড়েছে।
পুলিশ জানিয়েছে, ধৃত আসামিদের মধ্যে একজন অপ্রাপ্তব্যস্ক হলেও অপরাধের চরম নৃশংসতা বিবেচনা করে তাকে প্রাপ্তবয়স্ক হিসেবে বিচার করার জন্য আদালতের কাছে আবেদন জানানো হয়েছে। হাইলাকান্দির সিনিয়র সুপারিনটেনডেন্ট অব পুলিশ (এসএসপি) অমিতাভ সিনহা জানান, আসাম পুলিশ এই ঘটনার তদন্তে একটি বিশেষ তদন্তকারী দল (এসআইটি) গঠন করেছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, গ্রেপ্তারকৃতরা ভিকটিমের পূর্বপরিচিত ছিল এবং তাদের মধ্যে নিয়মিত যোগাযোগ ছিল।
নিহত কিশোরীর মায়ের দেওয়া বিবরণ অনুযায়ী, গত শনিবার রাতে তারা পাশের এক আত্মীয়ের বাড়িতে পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন। সেখানে কাটাকাটির পর রাত সাড়ে ১০টার দিকে কিশোরী একাই বাড়ি ফিরে আসে। এর কয়েক ঘণ্টা পর স্বজনরা বাড়ি ফিরে মেঝেতে তার ক্ষতবিক্ষত ও রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন। পরিবারের অভিযোগ, অপরাধীরা ধারালো ও ভোঁতা অস্ত্র ব্যবহার করে কিশোরীর ওপর অমানুষিক নির্যাতন চালিয়ে তাকে হত্যা করেছে।
এদিকে এই নৃশংস হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়তেই স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। বিক্ষুব্ধ জনতা জাতীয় সড়ক অবরোধ করে দোষীদের দ্রুত বিচারের আওতায় এনে মৃত্যুদণ্ডের দাবি জানান। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ তৎপর রয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন শারমিন সুলতানা।
যুক্তরাষ্ট্রে সরকারি সফরের প্রথম দিনে ১২টির মধ্যে ১০টি কর্মসূচিতে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসব…
টাঙ্গাইলের বাসাইলে ১০ কোটি ৯ লাখ ৯২ হাজার টাকা ব্যয়ে নির্মাণাধীন সেতুর ফুটপাতে রডের বদলে…
কিশোরগঞ্জের বিভিন্ন থানায় বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের চার নেতাকে গ্রেপ্তার করেছে…
সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা জানিয়েছেন, ইসরাইলের সঙ্গে নিরাপত্তাকাঠামো নিয়ে আলোচনায় প্রায় ৯০ শতাংশ বিষয়ে সমঝোতা…
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) সদ্য অপসারিত উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে…
This website uses cookies.