বান্দরবানের থানচি উপজেলার দুর্গম তিন্দু ইউনিয়নের ‘রাজা পাথর’ (বংডহ) এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবিতে নিখোঁজ হওয়া পর্যটক জাওয়াদ-উল ইসলাম মাহিয়ানের (২৪) মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের দুদিন পর রোববার (২৬ জুলাই) সকালে উদ্ধারকারী দল ও স্থানীয়দের যৌথ প্রচেষ্টায় নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। নিহত জাওয়াদ-উল ইসলাম ময়মনসিংহ সদর উপজেলার মাসকান্দা গ্রামের হেলাল উদ্দিনের ছেলে।
প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার দুপুরে ১৩ জনের একটি পর্যটক দল তিন্দু ঘাট থেকে দুটি নৌকায় করে রেমাক্রির উদ্দেশ্যে যাত্রা করেছিলেন। পথে তিন্দু বড় পাথর (রাজাপাথর) এলাকায় পৌঁছালে সাঙ্গু নদীর তীব্র স্রোতে সাতজন পর্যটকবাহী একটি নৌকা ডুবে যায়। ঘটনার সময় ছয়জন পর্যটক সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও জাওয়াদ নিখোঁজ হন।
ঘটনার পর থেকে ফায়ার সার্ভিস, পুলিশ, বিজিবি ও স্থানীয়রা যৌথভাবে উদ্ধার অভিযান পরিচালনা করছিলেন। রোববার সকালে বড় পাথর ও তিন্দুমুখের মাঝামাঝি স্থানে নিহতের মরদেহ ভেসে উঠতে দেখে স্থানীয়রা প্রশাসনকে খবর দেন।
থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কানন সরকার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এছাড়া থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আব্দুল্লাহ-আল-ফয়সাল মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
দেশের শিক্ষাব্যবস্থায় বিদ্যমান কাঠামোগত বৈষম্য দূর করার আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। এছাড়া সিলেটে…
২০১৮ সালের ২৬ মে রাতে র্যাবের সাথে কথিত 'বন্দুকযুদ্ধে' নিহত হন একরামু। এই বিচারবহির্ভূত হত্যাকাণ্ড…
আবুল খায়ের গ্রুপে ‘সিনিয়র অফিসার অথবা অফিসার’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী…
কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি মো. জাহেদুল আলম জাহাঙ্গীর হত্যাকাণ্ডের দ্রুত বিচার চেয়ে প্রশাসনকে ১৫…
ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল আরও বিস্তৃত হয়েছে। দুই দেশে এখন পর্যন্ত ৩ লাখের বেশি…
জার্মানির রাজধানী বার্লিনে প্রাইড উৎসব চলাকালে ভিড়ের ওপর একটি দ্রুতগতির গাড়ি চালিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে।…
This website uses cookies.