গৃহবধুকে ধর্ষণ করে সে ভিডিও দেখিয়ে ব্লাকমেইলিং করে ৫৮ লাখ টাকা আদায়ের অভিযোগে ০১ জনকে গ্রেফতার করেছে পুলিশ
ফখরুল আলম সাজু ক্রাইম রিপোর্টার ঢাকা:
ফেনী জেলা সোনাগাজী উপজেলায় এক গৃহবধু ধর্ষণের শিকার হয়,
ফেনী সোনাগাজীতে গৃহবধুকে ধর্ষণ করে সে ধর্ষণের ভিডিও ধারণপূর্বক সামাজিক যোগাযোগ মাধ্যমে উহা প্রকাশের ভয় দেখিয়ে ব্লাকমেইলিং করে ৫৮ লাখ টাকা আদায়ের অভিযোগে ০১ জনকে গ্রেফতার করেছে সোনাগাজী মডেল থানা পুলিশ।
সোনাগাজী মডেল থানা অধীনে চর সাহাভিকারী গ্রামের একজন গৃহবধুকে ধর্ষণ করে ভিডিও ধারণপূর্বক সামাজিক যোগাযোগ মাধ্যমে উহা প্রকাশের ভয় দেখিয়ে প্রায় ৪ বছর যাবত ব্লাকমেইলিং করে ৫৮ লাখ টাকা আদায়ে করেছে, আদাযের অভিযোগে ০১ জনকে গ্রেফতার করেছে সোনাগাজী মডেল থানা পুলিশ।
গ্রেফতার কৃত ব্যক্তি হচ্ছে একই গ্রামের নুসাইপা গিফট কর্ণার এন্ড স্টুডিও এর পরিচালক জাকির হোসেন শুভ(২৭)।
উক্ত আসামী সহ মামলার অন্যান্য আসামীগণ মোবাইলের আপত্তিকর ছবি ও ভিডিও গুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে ইতোপূর্বে কয়েক ধাপে নগদ টাকা ও ৮ ভরি স্বর্নলংকার সহ সর্বমোট ৫৮ লাখ ৫০ হাজার টাকা হাতিয়ে নেয় এবং উক্ত আপত্তি কর ভিডিও গুলো গৃহবধুকে দেখিয়ে তাঁকে একাধিক বার ধষর্ণ করে। এভাবেই গৃহবধুর স্বামীর প্রবাসে উপর্জিত সমস্ত টাকা, বিভিন্ন ব্যাংক ও এনজিও সংস্থা থেকে গৃহবধুর মাধ্যমে সুদের উপর ঋণ নিয়ে প্রায় ৫৮ লক্ষ ৫০ হাজার টাকা হাতিয়ে নেয় ধর্ষন করি।
সম্প্রতি আসামীগণ পূনরায় গৃহবধুকে ব্লাকমেইল করে আরো ১৫ লক্ষ টাকা দাবী করলে গৃহবধু উক্ত টাকা দিতে না পেরে বাড়ি ছেড়ে অজ্ঞাত স্থানে পালিয়ে যায়। অতপর গৃহবধু ০৩ জনকে আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং পর্ণোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে সোনাগাজী মডেল থানায় মামলা দায়ের করা হয়। উক্ত মামলার প্রেক্ষিতে আসামী জাকির হোসেন শুভ(২৭) কে গতকাল রাত ১০.১৫ ঘটিকায় চর সাহাভিকারী গ্রামস্থ তার দোকানের সামনে থেকে সোনাগাজী মডেল থানা পুলিশ গ্রেফতার করে।
এ সময় তার নিকট হইতে ১টি মোবাইল ফোন, ২টি সীম, ১টি ট্যাব, ২টি হার্ডডিক্স ও ১টি পেনড্রাইভ উদ্ধার করে যাতে গৃহবধুর আপত্তিকর ছবি এবং ভিডিও রয়েছে মর্মে প্রাথমিক তদন্তে প্রতীয়মান হয়। উক্ত আসামীকে ৫ দিনের পুলিশ রিমান্ডের আবেদন সহ বিজ্ঞ আদালতে আবেদন করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামী হলো—-
১। জাকির হোসেন শুভ (২৭), পিতা-মোবারক হোসেন মোল্লা মিয়া, মাতা-সামসুন্নাহার, সাং-চর সাহাভিকারী “ঈসমাইল লাকীর বাড়ী”,
পোঃ কাছারী পুকুর, ৪নং ওয়ার্ড, ৫নং চর দরবেশ ইউনিয়ন, থানা-সোনাগাজী, জেলা-ফেনী।
ফেনী জেলার পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান দিক নির্দেশনায়, সোনাগাজী সার্কেলের সহকারী পুলিশ সুপার তাসলিম হুসাইন, সার্বিক তত্ত্বাবধানে অফিসার ইনচার্জ জনাব মোঃ বায়েজীদ আকন, এর নেতৃত্বে এসআই নিদুল চন্দ্র কপালী, এসআই আহসান, এসআই মাসুদ অভিযান পরিচালনা করেন।
অনিবার্য কারণবশত রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালি পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।…
পিএইচপি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে নতুন নিরাপত্তা ত্রুটি শনাক্ত হওয়ার পর সাইবার হামলার ঝুঁকি এড়াতে বিশ্বজুড়ে বিভিন্ন…
বাংলাদেশের প্রস্তাবিত সাইবার নিরাপত্তা আইনের সংশোধনী ও গণমাধ্যম নিয়ন্ত্রণের কাঠামো নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে…
ফ্রান্সে চলমান বিক্ষোভ ও সহিংসতা নিয়ে রাজনৈতিক স্বার্থে করা বিদেশি নেতাদের মন্তব্যকে 'বোকামিপূর্ণ' বলে ক্ষোভ…
ঢাকায় বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশনস ট্রফি নারী হ্যান্ডবল টুর্নামেন্টে খেলতে এসে রাজধানীর বনানী পূজামণ্ডপ…
নওগাঁর মান্দায় আত্রাই নদীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব…
This website uses cookies.