Header Premium (728×90)

অপরাধ

লালপুরে প্রবাসীর স্ত্রী ও ছেলেকে মারপিটের ঘটনায় সংবাদ সম্মেলন

নাটোর প্রতিনিধি

নাটোরের লালপুর উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের জয়কৃষ্ণপুর গ্রামের ইসমাইল মোল্লার প্রবাসী ছেলে আসলাম হোসেন কালুর স্ত্রী সালমা বেগম(৩৮) ও ছেলে সাদমান (২০)কে একই গ্রামের ইসমাইল মোল্লার ছেলে বাদশা আলী (৪৫)ও আব্দুল খালেক(৫৫)মারপিট করেছে মর্মে অভিযোগ তুলে এবং বাদশা ও আব্দুল খালেক স্থানীয় প্রভাবশালী হওয়ায় প্রবাসীর পরিবার নিরাপত্তার দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন।
রবিবার(১লা সেপ্টেম্বর-২৪) প্রবাসীর স্ত্রী ও ছেলে তাদের নিজ বাড়িতে উক্ত সংবাদ সম্মেলনের আয়োজন করেন।উক্ত সংবাদ সম্মেলনে প্রবাসীর স্ত্রী লিখিত বক্তব্যর মাধ্যম উপস্থিত সংবাদ কর্মীদের বলেন,আমি সালমা বেগম,আমি একজন প্রবাসীর স্ত্রী,আমাদের সাথে বিবাদী বাদশা ও আব্দুল খালেকের দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল।মাঝে মাঝেই বিভিন্ন অজুহাতে আমাদের পরিবারের সাথে ঝগড়া বিবাদ করার চেষ্টা করতো।এরই ধারাবাহিকতায় গত ৩০শে আগষ্ট-২৪ সকাল ৯টার দিকে বিবাদী বাদশা ও আব্দুল খালেক লাঠিসোঠা ও লোহার রড হাতে নিয়ে আমার বাড়িতে জোর পূর্বক প্রবেশ করে আমার ঘুমন্ত ছেলে সাদমানকে ডেকে তুলে ঘরের বাহিরে নিয়ে এসে মারপিট করে।ছেলের এই অবস্থা দেখে আমি আগাইয়া গেলে আমাকে সহ মারপিট করে।এ সময় আমি ও আমার ছেলে ডাক চিৎকার করলে স্হানীয় এলাকাবাসী উপস্থিত হলে বিবাদীগন হুমকি দিয়ে বলে এই বিষয় নিয়ে যদি থানায় কোন অভিযোগ হয় তাহলে কিন্তু কোন রক্ষা পাবিনা মনে রাখিস বলে চলে যায়।পরে স্হানীয়দের সহযোগিতায় আমি ও আমার ছেলে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে গিয়ে প্রাথমিক চিকিৎসা নিয়ে থানায় এসে একটি লিখিত অভিযোগ দায়ের করি।আমি তাদের আইনের আওতায় এনে বিচার দাবি জানাই।সেই সাথে আমার পরিবারের নিরাপত্তা চাই।

Md Akash Hossain

Recent Posts

টঙ্গীতে পূর্বশত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যা

গাজীপুরের টঙ্গীতে পূর্বশত্রুতার জেরে জয় (২৩) নামের এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে…

5 minutes ago

ভ্যাট রিটার্ন দাখিলে তিন মাসের সুবিধা বাতিল করল সরকার

ব্যবসায়ীদের জন্য প্রতি তিন মাস পর পর ভ্যাট রিটার্ন দাখিল ও কর পরিশোধের সুবিধা বাতিল…

12 minutes ago

মাঠে না নেমেই সেমিফাইনালে বাংলাদেশ

টানা বৃষ্টির কারণে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যকার কোয়ার্টার ফাইনাল ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। র‍্যাঙ্কিংয়ে…

25 minutes ago

ওলিসের শেষ মুহূর্তের গোলে বেলজিয়ামকে হারাল ফ্রান্স

উয়েফা নেশনস লিগের ম্যাচে বেলজিয়ামকে ১-০ গোলে হারিয়েছে ফ্রান্স। বদলি হিসেবে নামা মাইকেল ওলিসের ৮৮…

38 minutes ago

মিরপুরের রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে সীমিত পরিসরে ফিরল টিকাদান কার্যক্রম

রাজধানীর মিরপুর-১ নম্বরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ভাঙচুরের পর সীমিত পরিসরে আবারও স্বাস্থ্যসেবা ও টিকাদান কার্যক্রম…

54 minutes ago

সালমান মুক্তাদিরের স্টুডিও ও রাড্ডা ক্লিনিকে হামলা: নেপথ্যের হোতারা এখনো অধরা

রাজধানীর ইসিবি চত্বরে নিউগিনি প্রপার্টিজে হামলা ও কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর এবং মিরপুরের…

57 minutes ago

This website uses cookies.