Header Premium (728×90)

জামালপুরে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ

জামালপুর সদরে প্যারালাইজড মোহাম্মদ আলী (৭৫) এর বিরুদ্ধে তার স্ত্রী আনোয়ারা বেগমকে (৬৫) কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। সোমবার (২৩ জানুয়ারি) সকালে উপজেলার চরগোবিন্দ বাড়ী গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত বৃদ্ধাকে রক্তাক্ত অবস্থায় নিজ রান্নাঘরে দেখে প্রতিবেশীরা স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল জলিল ও জামালপুর সদর থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে সদর থানার ওসি কাজী শাহনেওয়াজ এর নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন এবং নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠায়।

সরেজমিনে ঘুরে দেখা যায়, বৃদ্ধার মাথার পিছনের দিকে উপর্যুপরি কোপের চিহ্ন এবং গলার অংশে কোপের আঘাত রয়েছে। প্রতিবেশী ও স্বজনদের সাথে কথা বলে জানা যায়, প্যারালাইজড মোহাম্মদ আলী ইতিপূর্বে দুইবার স্ট্রোক করে। দ্বিতীয়বার স্ট্রোক করার পর তার বাম হাত প্যারালাইজড হয়ে যায়। স্ত্রী ও মেয়ের দিকের এক নাতনি নিয়ে মোহাম্মদ আলী বসবাস করেন।

ঘটনার দিন সকাল ৯টার সময় নাতনি কলেজের উদ্দেশে বেরিয়ে যায়, বেলা সাড়ে এগারোটার দিকে সে জানতে পারে তার নানী নিহত হয়েছে। নিহতের নাতনি জানান, সকালে সে কলেজে যাওয়ার সময় তার নানী রান্না করার জন্য রান্নাঘরে যায়, পরে শুনে রান্নাঘরেই তার নানী রক্তাক্ত অবস্থায় পড়ে আছে।

ঘটনার পর থেকে বৃদ্ধ মোহাম্মদ আলীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। নিহতের আত্নীয় স্বজন ও প্রতিবেশীদের দাবী, বৃদ্ধ মোহাম্মদ আলী স্ট্রোক জনিত কারণে মানসিক সমস্যায় ভুগছে, তিনিই এই ঘটনা ঘটিয়েছেন।

জামালপুর সদর থানার ওসি কাজী শাহনেওয়াজ জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বৃদ্ধ মোহাম্মদ আলী ঘটনার পর থেকে পলাতক রয়েছে। পুলিশ বৃদ্ধকে গ্রেপ্তার করতে তৎপরতা চালিয়ে যাচ্ছে।

editor

Recent Posts

বিশ্বকাপের গোল্ডেন বুট জয়ের লড়াইয়ে মেসির পাশে এমবাপ্পে

মরক্কোর বিপক্ষে গোল করে চলতি বিশ্বকাপে আট গোল নিয়ে লিওনেল মেসির সাথে সর্বোচ্চ গোলদাতার তালিকায়…

10 minutes ago

ইউরোপে তীব্র তাপপ্রবাহের সুযোগে ছড়াচ্ছে মাংসখেকো ব্যাকটেরিয়া, জারি সতর্কতা

ইউরোপজুড়ে চলমান তীব্র তাপপ্রবাহের মধ্যে সমুদ্র সৈকতগুলোতে ভিব্রিও নামক প্রাণঘাতী মাংসখেকো ব্যাকটেরিয়ার সংক্রমণ বাড়ছে। পরিস্থিতি…

25 minutes ago

দক্ষিণ লেবানন থেকে সেনা সরিয়ে নিচ্ছে ইসরায়েল

মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দক্ষিণ লেবাননের একটি ‘পাইলট জোন’ থেকে সেনা প্রত্যাহার শুরু করতে যাচ্ছে ইসরায়েল।…

39 minutes ago

৩১ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে আগামী ৩১ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের ঘোষণা দিয়েছে…

55 minutes ago

অনুমতি ছাড়াই প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ, কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই প্রাথমিক বৃত্তি পরীক্ষা–২০২৫-এর ফলাফল ওয়েবসাইটে প্রকাশের ঘটনায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক কর্মকর্তার…

1 hour ago

বোস্টনের মাঠে মরক্কোকে হারিয়ে ফরাসি নীলে রঙিন বিশ্বকাপের আসর

বোস্টন স্টেডিয়ামে মরক্কোর বিপক্ষে লড়াইয়ে এমবাপ্পের নৈপুণ্যে জয় তুলে নিল ফ্রান্স। পেনাল্টি মিসের হতাশা কাটিয়ে…

1 hour ago

This website uses cookies.