Header Premium (728×90)

অনুমতি ছাড়াই প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ, কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা

কর্তৃপক্ষের পূর্বানুমতি ও আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই প্রাথমিক বৃত্তি পরীক্ষা–২০২৫-এর আংশিক ফলাফল ওয়েবসাইটে প্রকাশিত হওয়ার ঘটনায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের (ডিপিই) এক কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। একইসঙ্গে পুরো বিষয়টি তদন্তের জন্য তিন সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে।

অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত বুধবার (৮ জুলাই) প্রাথমিক বৃত্তি পরীক্ষা–২০২৫-এর ফলাফল প্রস্তুত করা হয়। ফল প্রকাশের জন্য প্রয়োজনীয় ওয়েব লিংক তৈরির দায়িত্ব দেওয়া হয়েছিল প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার মো. মেহতাব কায়েসকে। তাকে স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছিল যেন আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের আগে কোনো অবস্থাতেই ফলাফল লাইভ সার্ভার বা ওয়েব পোর্টালে আপলোড না করা হয়।

অভিযোগ রয়েছে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সেই নির্দেশনা অমান্য করে বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল ১০টার দিকে ওই কর্মকর্তা ঢাকা বিভাগের ৯টি জেলার ফলাফল সংশ্লিষ্ট লিংকে আপলোড করে দেন। লিংকগুলো সচল হওয়ার পর সাধারণ ব্যবহারকারী ও অভিভাবকেরা ফলাফল ডাউনলোড শুরু করেন এবং অল্প সময়ের মধ্যেই তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। অথচ মন্ত্রণালয় থেকে ওইদিন ফলাফল প্রকাশের কোনো সিদ্ধান্ত ছিল না; আগামী রোববার ফল প্রকাশের কথা রয়েছে।

বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) পরিচালকের প্রতিবেদনে বলা হয়েছে, লাইভ সার্ভারে লিংক তৈরি ও ফলাফল আপলোডের ক্ষেত্রে যে তথ্যপ্রযুক্তিগত নিরাপত্তা প্রটোকল অনুসরণ করা প্রয়োজন ছিল, অভিযুক্ত কর্মকর্তা তা মানেননি। এই নিরাপত্তা ত্রুটির কারণেই আনুষ্ঠানিক ঘোষণার আগেই ফলাফল সবার নাগালে চলে যায়।

এ ঘটনায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসীর সই করা এক চিঠির মাধ্যমে সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার মো. মেহতাব কায়েসের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের জন্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবের কাছে অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি, ঘটনার কারণ অনুসন্ধানে অধিদপ্তরের প্রশাসন বিভাগ থেকে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh

Recent Posts

বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন দলের চেয়ারম্যান তারেক রহমান

শনিবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে দলের স্থায়ী কমিটির শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন…

20 minutes ago

রিয়াদ বিমানবন্দরে ভয়াবহ বিস্ফোরণ, বহু হতাহতের আশঙ্কা

সৌদি আরবের রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে বড় ধরনের বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে হতাহতের খবর পাওয়া গেছে…

29 minutes ago

জার্মান পর্যটককে ম্যাকবুক উপহার দিলেন ঢাকার ব্যবসায়ী

বাংলাদেশে ঘুরতে এসে ল্যাপটপ ও ক্যামেরা হারানো ১৮ বছর বয়সী জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডারকে একটি…

32 minutes ago

পূজামণ্ডপে স্বেচ্ছাসেবক ও প্রহরীর দায়িত্বে থাকবেন বিএনপির নেতাকর্মীরা: রিজভী

আসন্ন দুর্গাপূজা নিরাপদ ও উৎসবমুখর করতে দেশের প্রতিটি পূজামণ্ডপে বিএনপির নেতাকর্মীরা স্বেচ্ছাসেবক ও প্রহরীর দায়িত্ব…

42 minutes ago

শিবালয়ে ৩ লাখ টাকার চায়না দুয়ারি জাল জব্দ ও ধ্বংস

মানিকগঞ্জের শিবালয়ে মা ইলিশ সংরক্ষণে যমুনা নদীতে অভিযান চালিয়ে ৮৫টি চায়না দুয়ারি জাল জব্দ ও…

47 minutes ago

অনিবার্য কারণে ঢাকা-রিয়াদ রুটের ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত

অনিবার্য পরিচালনগত কারণ দেখিয়ে ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করেছে বিমান…

1 hour ago

This website uses cookies.