আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে আগামী ৩১ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এ লক্ষ্যে খসড়া তালিকা প্রকাশ, দাবি-আপত্তি নিষ্পত্তি এবং চূড়ান্ত তালিকা প্রকাশের সময়সূচি নির্ধারণ করে মাঠপর্যায়ে প্রয়োজনীয় নির্দেশনা পাঠানো হয়েছে। গত ৯ জুলাই নির্বাচন কমিশনের সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত একটি চিঠির মাধ্যমে সব উপজেলা ও থানা নির্বাচন কর্মকর্তা এবং নিবন্ধন কর্মকর্তাদের এই নির্দেশনা জানানো হয়।
ভোটার তালিকা আইন, ২০০৯ অনুযায়ী, এই হালনাগাদ কার্যক্রমে ৩১ জুলাই ২০০৮ তারিখকে ভোটার হওয়ার যোগ্যতার নির্ধারিত তারিখ হিসেবে গণ্য করা হচ্ছে। সেই অনুযায়ী, যাদের জন্ম ২০০৮ সালের ৩১ জুলাই বা তার আগে এবং যারা ৩১ জুলাই ২০২৬ পর্যন্ত ভোটার হিসেবে নিবন্ধিত হয়েছেন বা হবেন, তাদের নাম হালনাগাদ তালিকায় অন্তর্ভুক্ত করা হবে।
নির্ধারিত সময়সূচি অনুযায়ী, আগামী ৪ আগস্টের মধ্যে খসড়া ভোটার তালিকার পিডিএফ প্রস্তুত করে মাঠপর্যায়ে পাঠানো হবে এবং ৯ আগস্ট খসড়া তালিকা প্রকাশ করা হবে। এরপর ২৪ আগস্ট পর্যন্ত ভোটার তালিকা সংক্রান্ত দাবি, আপত্তি ও সংশোধনের আবেদন গ্রহণ করা হবে। এসব আবেদন নিষ্পত্তির শেষ সময় ২৭ আগস্ট এবং সিদ্ধান্ত তালিকাভুক্ত করার শেষ তারিখ ২৮ আগস্ট নির্ধারণ করা হয়েছে। সব প্রক্রিয়া শেষে ৩১ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।
নির্বাচন কমিশনের নির্দেশনায় বলা হয়েছে, খসড়া ভোটার তালিকা জনসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত রাখতে হবে। এছাড়া ভুল সংশোধনের আবেদন জমা দেওয়ার বিষয়ে মসজিদ ও মন্দিরসহ ধর্মীয় উপাসনালয়ে নামাজ বা প্রার্থনার আগে-পরে ইমাম ও পুরোহিতের মাধ্যমে ঘোষণা দেওয়ার ব্যবস্থা করতে হবে। একই সঙ্গে স্থানীয় সাংবাদিক ও কেবল অপারেটরদের মাধ্যমে বিষয়টি প্রচারের নির্দেশনা দেওয়া হয়েছে। মুদ্রিত খসড়া তালিকায় পুরুষ তালিকায় নারী ভোটার, নারী তালিকায় পুরুষ ভোটার, ধর্মসংক্রান্ত ভুল বা অন্য কোনো ত্রুটি থাকলে তা সংশোধনের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।
মোজাম্বিক থেকে কাতার এয়ারওয়েজের ফ্লাইটে দেশে ফেরার পথে অসুস্থ হয়ে মাঝ আকাশে মারা গেছেন মোহাম্মদ…
রাঙ্গামাটির বাঘাইছড়ির সাজেক থেকে পিসিজেএসএস সন্তু গ্রুপের সশস্ত্র সদস্যদের সরিয়ে নেওয়ার দাবিতে রোববার সকাল ৬টা…
পটুয়াখালীর দশমিনায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে তেঁতুলিয়া নদীতে মা ইলিশ শিকারের অভিযোগে আট জেলেকে আটক…
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেছেন, গণতন্ত্রের সূতিকাগার স্থানীয় সরকারব্যবস্থাকে…
১৪৪৮ হিজরি সনের পবিত্র জমাদিউল আউয়াল মাসের তারিখ নির্ধারণের লক্ষ্যে রোববার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনে জাতীয়…
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে নেতা কর্মীদের মধ্যে বিভেদ দূর করে ঐক্যবদ্ধভাবে একক প্রার্থী দেয়ার সিদ্ধান্ত…
This website uses cookies.