Header Premium (728×90)

নওগাঁয় ছিনতাই হওয়া ট্রাক আক্কেলপুরে উদ্ধার

জয়পুরহাটের আক্কেলপুরে পরিত্যাক্ত অবস্থায় ধান বোঝায় অবস্থায় একটি ট্রাক উদ্ধার করেছে আক্কেলপুর থানা পুলিশ। রবিবার রাতে নওগাঁ থেকে ট্রাকটি ছিনতাই হয়েছিল বলে জানিয়েছে থানা পুলিশ। উদ্ধার হওয়া ট্রাকটি চাঁপাইনবাবগঞ্জ জেলার হারুন মোটর্স নামক একটি প্রতিষ্ঠানের।
থানা পুলিশ ও ট্রাক চালক সূত্রে জানা গেছে, গত রবিবার নওগাঁ জেলার রাণীনগর থানা এলাকার ভাটকুড়ি থেকে ১৫৩ বস্তা আতব ধান নিয়ে চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে যাত্রা শুরু করে ট্রাকটি। পথিমধ্যে নওগাঁ জেলার জলছত্র-বাবলাতলা মোড়ে অন্য একটি ট্রাক দিয়ে প্রায় ১৩ থেকে ১৪ জন ব্যক্তি পথ অবরোধ করে চালক ও হেলপারকে মারধর করে নগদ ২৯ হাজার টাকা, দুটি মোবাইল ছিনিয়ে নিয়ে তাদের হাত-পা বেঁধে রাখে এবং ১৫৩ বস্তা ধানসহ ট্রাকটি (ঢাকা মেট্রো-ট ১৬৩৪৫৫) ছিনতাই করে নিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে চালক ও হেলপারকে উদ্ধার করে নওগাঁ সদর থানা পুলিশ। পরবর্তীতে বেতার বার্তার মাধ্যমে ছিনতাই হওয়া ট্রাকের বিষয়ে খবর পায় আক্কেলপুর থানা পুলিশ। সোমবার সকাল সাড়ে ৭ টায় পরিত্যাক্ত অবস্থায় আক্কেলপুর পৌর এলাকার নিচাবাজারে ট্রাকটির সন্ধান পায় আক্কেলপুর থানা পুলিশ। পরে ট্রাকটি উদ্ধার করে আক্কেলপুর থানা হেফাজতে নেওয়া হয়। উদ্ধারের পর দেখা যায় ট্রাকটিতে প্রায় ৯০ বস্তা ধান রয়েছে।
ট্রাকটির চালক শাহা জামান বলেন,আমাকে ও হেলপারকে মারধর করে বেঁধে রেখে ১৩ থেকে ১৪ জন ব্যক্তি ট্রাকটিসহ নগদ টাকা ও মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়। নওগাঁ থানা পুলিশ আমাদের উদ্ধার করে। রাতে নওগাঁ থানায় ছিলাম। সকালে খবর পাই ট্রাকটি আক্কেলপুরে উদ্ধার হয়েছো।
ট্রাকে থাকা ধানের মালিক ময়েজ উদ্দিন বলেন,‘ট্রাকে আমার প্রায় ১৫৩ বস্তা আতব ধান ছিল। যার অনুমানিক মূল্য প্রায় ৯ লক্ষ টাকা। ছিনতায়ের পর ট্রাকটি আক্কেলপুরে উদ্ধার হয়েছে খবর পেয়ে এখোনে এসেছি।
ট্রাকটির মালিক আলী হোসেন বলেন,ট্রাক ছিনতায়ের বিষয়ে আমরা রাত আনুমানিক পৌনে ১টায় খবর পাই। পরবর্তীতে জানতে পারি ট্রাকটি আক্কেলপুরে উদ্ধার হয়েছে। এঘটনায় এখনও কোথাও কোন অভিযোগ করিনি।
আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বক্কর সিদ্দিক জানান, ‘ট্রাকটি নওগাঁও ছিনতাই হয়েছে ও ভোরে আক্কেলপুরে উদ্ধার হয়েছে। এঘটনায় থানায় এখন কোন অভিযোগ হয়নি।

editor

Recent Posts

রাষ্ট্রপতি নির্বাচনে অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে ইসি

রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় ঐক্যের প্রার্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদের মনোনয়নপত্র…

13 hours ago

অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ

ডারউইনে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে টেস্ট ক্রিকেটে এক নতুন ইতিহাস গড়ল বাংলাদেশ। এই প্রথম অস্ট্রেলিয়ার…

13 hours ago

ঝিনাইদহে পুকুরে ডুবে সপ্তম শ্রেণির ছাত্রের মৃত্যু

ঝিনাইদহ সদর উপজেলা পরিষদের পুকুরে ডুবে আরাবি হোসেন (১২) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সে…

14 hours ago

অনারারি ডক্টরেট পেলেন বলিউড অভিনেত্রী রানী মুখার্জি

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী রানী মুখার্জি অস্ট্রেলিয়ার লা ট্রোব বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন।

14 hours ago

প্রাণ গ্রুপে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে চাকরির সুযোগ

প্রাণ গ্রুপ তাদের কাটিং (নিট পোশাক) বিভাগে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে কর্মী নিয়োগ দিচ্ছে। আগ্রহী যোগ্য…

14 hours ago

দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় শিশুসহ ১১ জনের প্রাণহানি

দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় একই পরিবারের সাতজনসহ মোট ১১ জন নিহত হয়েছেন। এর মধ্যে তিন…

14 hours ago

This website uses cookies.