Header Premium (728×90)

অপরাধ

রাঙ্গুনিয়ায় চাঞ্চল্যকর মিতু হত্যার আসামি কালু গ্রেফতার

চাঞ্চল্যকর এসপি বাবুল আক্তারের স্ত্রী মিতু হত্যা মামলার চার্জশিটভুক্ত পলাতক আসামি খাইরুল ইসলাম কালুকে ৮ বছর পর গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

শুক্রবার (২ জুন) রাত ২টার দিকে নগরীর আকবর শাহ থানার ৯নং ওয়ার্ডে বেলতলীঘোনা নামক এলাকা থেকে কালুকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের পর শনিবার (৩ জুন) সকালে তাকে রাঙ্গুনিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। রাঙ্গুনিয়া থানায় দায়ের করা একটি মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালত পাঠানো হয়েছে বলে জানিয়েছেন রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মিল্কী।

গ্রেপ্তারকৃত খায়রুল ইসলাম কালু রাঙ্গুনিয়া উপজেলার ইসলামপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বদিউদ্দিন তালুকদার বাড়ির মৃত মতিউর রহমানের ছেলে।
পিবিআইয়ের সহকারী পুলিশ সুপার নাঈমা সুলতানা এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, আসামি কালু বিভিন্ন ছদ্মবেশ নিয়ে গত ৮ বছর ধরে গ্রেফতার এড়াতে সক্ষম হয়েছিলেন। সর্বশেষ
শুক্রবার (২ জুন) দিবাগত রাত ২টার দিকে চট্টগ্রাম মহানগরীর আকবর শাহ এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই)। তিনি আকবর শাহ এলাকায় একটি ভবনে নিরাপত্তা প্রহরী হিসেবে কর্মরত ছিলেন।

তিনি আরও বলেন, আসামি কালু চাঞ্চল্যকর সাবেক এসপি পত্নী মিতু হত্যার কিলিং মিশনে অংশ নেওয়া আরেক আসামি মুসার সহযোগী ছিলেন। মোটরসাইকেল থেকে মিতুকে লক্ষ্য করে গুলি করেছিলেন সে। পলাতক কালুকে গ্রেফতারে পরোয়ানার পাশাপাশি বিদেশযাত্রা ঠেকাতে তার পাসপোর্ট জব্দের আদেশ দিয়েছিলেন আদালত।

রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব মিল্কী বলেন, কালুর বিরুদ্ধে মিতু হত্যা মামলা ছাড়াও ২০১২ সালে রাঙ্গুনিয়া থানার পুলিশের উপর হামলার ঘটনায় মামলা রয়েছে। ওই মামলায় পলাতক আসামি ছিলেন কালু।

উল্লেখ্য, ২০১৬ সালের ৫ জুন চট্টগ্রাম নগরীর জিইসি মোড়ে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার পথে খুন হন মাহমুদা খানম মিতু। ঘটনার পরদিন জঙ্গি সংশ্লিষ্টতা দাবি করে বাবুল আক্তার নিজেই বাদী হয়ে নগরীর পাচলাইশ থানায় মামলা করেন।

editor

Recent Posts

আগস্টের ১২ দিনে দেশে রেমিট্যান্স এলো ১৮ হাজার ৪৩৭ কোটি টাকা

চলতি আগস্ট মাসের প্রথম ১২ দিনে দেশে ১৪৯ কোটি ৯০ লাখ মার্কিন ডলার প্রবাসী আয়…

2 minutes ago

কুমিল্লায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি: আট মাসে ৯৩ হত্যাকাণ্ড

কুমিল্লায় গত আট মাসে ৯৩টি হত্যাকাণ্ডের পাশাপাশি অসংখ্য অপরাধের ঘটনা ঘটেছে। জেলা আইনশৃঙ্খলা রক্ষা কমিটির…

10 minutes ago

ধীরগতির ট্রেন ও বেহাল সেবায় যাত্রীদুর্ভোগ চরমে

রেলওয়ের ১৪০ কিলোমিটার গতির ইঞ্জিনগুলো জরাজীর্ণ লাইনের কারণে গড়ে ৬৫ কিলোমিটার গতিতে চলছে। শিডিউল বিপর্যয়…

12 minutes ago

চাঁদপুরে স্বর্ণ ব্যবসায়ী হত্যায় একজনের মৃত্যুদণ্ড, অন্যজনের যাবজ্জীবন

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর বাজারের স্বর্ণ ব্যবসায়ী ওমর সরকারকে গলা কেটে হত্যার দায়ে জয়…

17 minutes ago

পীরগঞ্জে তালা কেটে সাড়ে ৫ লাখ টাকার মালামাল চুরি

রংপুরের পীরগঞ্জ উপজেলা পরিষদের সামনে অবস্থিত মেসার্স ফরহাদ অটো পার্টস কর্নারে চুরির ঘটনা ঘটেছে। বুধবার…

29 minutes ago

তদন্তের মধ্যেই নেপালে ফিরলেন সাবেক প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবা

সিঙ্গাপুরে দীর্ঘ পাঁচ মাস চিকিৎসার নামে অবস্থানের পর নেপালে ফিরেছেন সাবেক প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবা।…

45 minutes ago

This website uses cookies.