Header Premium (728×90)

রাজনীতি

শেখ হাসিনা সরকারের উন্নয়নের প্রচার ও গুজব প্রতিরোধে কাজ করছেন এডভোকেট হাজী দুলাল

বঙ্গবন্ধুর জৈষ্ঠ্য কন‍্যা শেখ হাসিনা সরকারের উন্নয়নের প্রচার ও গুজব প্রতিরোধে কাজ করছেন
কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সদস্য ও কুড়িগ্রাম জেলা যুবলীগের আহবায়ক ও সাবেক সাধারন সম্পাদক, আলহাজ্ব এডভোকেট রুহুল আমিন দুলাল।

বর্তমান সরকারের পূর্ণ মেয়াদ শেষে নির্বাচন হলে ২০২৪ সালের জানুয়ারি মাসের মধ্যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। সে হিসাবে আগামী জাতীয় সংসদ নির্বাচনের এখনো অনেক সময় বাকি। তবে এত দূরের ভোটকে সামনে রেখে সরগরম হয়ে উঠছে সালাদেশ।

প্রধান দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপি হলেও কুড়িগ্রাম জেলায় তার বিপরীত। উত্তরের এ জেলায় অনেকটাই আওয়ামী লীগ ও জাতীয় পার্টির দখলে। বিএনপি’র দলীয় অভ্যন্তরীণ কোন্দলে অনেকটাই জনবিচ্ছিন্ন হয়ে পড়েছেন নেতাকর্মীরা। বিএনপি নেতারা এমপি প্রার্থী হবেন কি না সে ব্যাপারও সন্ধিহান সাধারণ ভোটাররা। মূলত এই সুযোগটাই কাজে লাগাচ্ছেন আওয়ামী লীগ সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতারা।

ক্ষমতাশীল দলের সম্ভাব্য প্রার্থীরা দলীয় কর্মসূচির পাশাপাশি সামাজিক, সাংস্কৃতিকসহ বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে নিজেদের অবস্থান জানান দিচ্ছেন। কিছু এলাকায় সম্ভাব্য প্রার্থীরা মাঠে নেমে চালাচ্ছেন প্রচার-প্রচারণা।

এরই ধারাবাহিকতায়, গতকাল ০৩ জুন হতে ফুলবাড়ি উপজেলাধীন নাওডাঙ্গা ইউনিয়নের বালারহাট,শিমুলবাড়ী ইউনিয়নের নয়ার হাট,ব্রিজের বাজার ও বোট বাজারে যুবলীগের নেতৃবৃন্দ,আওয়ামী লীগের ইউনিয়ন সভাপতি/সাধারণ সম্পাদক সহ ছাত্র লীগ,কৃষকলীগের নেতৃবৃন্দের সাথে নিয়ে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড প্রচার ও আওয়ামী লীগ, যুবলীগকে গতিশীলতার জন্য বিভিন্ন হাটবাজারে প্রচার প্রচারণা সহ সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সদস্য ও কুড়িগ্রাম জেলা যুবলীগের আহবায়ক ও সাবেক সাধারন সম্পাদক, আলহাজ্ব এডভোকেট রুহুল আমিন দুলাল।

এডভোকেট আলহাজ্ব দুলাল বলেন, কুড়িগ্রাম সদর আসনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সারা বাংলাদেশে জননেত্রী শেখ হাসিনা যে উন্নয়ন করেছেন সেই উন্নয়নের বার্তা সাধারণ জনগণের কাছে পৌঁছে দিচ্ছি এবং বর্তমান সরকারের বিরুদ্ধে জামাত-বিএনপি কর্তৃক মিথ্যা অপপ্রচার রোধে আমি কাজ করে যাচ্ছি।

তিনি আরো বলেন, আমি জেলার প্রায় সব জায়গাতেই গিয়েছি এবং সাধারণ মানুষের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আবারও আওয়ামী লীগ সরকার তথা রাষ্ট্রনায়ক বঙ্গবন্ধু কন্যাকেই ক্ষমতায় দেখতে চান জেলার সাধারণ জনগণ।
তিনি দেশবাসীর কাছে জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু জীবন ও সুস্থতা কামনা সহ আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় ভোট দেওয়ার উদ্ধার্থ আহ্বান জানান।

editor

Recent Posts

প্রধানমন্ত্রীর সফর ঘিরে কিশোরগঞ্জে সড়ক সংস্কারে তোড়জোড়

প্রধানমন্ত্রীর কিশোরগঞ্জ সফরকে ঘিরে ইটাখোলা-মঠখোলা-কটিয়াদী আঞ্চলিক মহাসড়কের ১২ কিলোমিটার অংশে দিনরাত চলছে জরুরি সংস্কারকাজ।

1 minute ago

সৌরবিদ্যুৎ খাতে ২০ কোটি টাকা বিনিয়োগ করছে ম্যাক্স গ্রুপ

বাংলাদেশে সৌরবিদ্যুৎ খাতের ব্যাপক সম্ভাবনা ও উন্নয়নকে সামনে রেখে ২০ কোটি টাকার সরঞ্জাম অর্ডারের মাধ্যমে…

12 minutes ago

সেপ্টেম্বর থেকে মেট্রোরেলের সময় বাড়ছে, শেষ ট্রেন রাত ১১টায়

আগামী সেপ্টেম্বর থেকে মেট্রোরেল চলাচলের সময় আরও ২০-৩০ মিনিট বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট…

17 minutes ago

সাতক্ষীরায় তীব্র বিদ্যুৎ সংকটে স্থবির জনজীবন ও ব্যবসা-বাণিজ্য

সাতক্ষীরা জেলায় ২৪ ঘণ্টায় অর্ধেকেরও বেশি সময় বিদ্যুৎ না থাকায় স্থবির হয়ে পড়েছে স্থানীয় ব্যবসা,…

18 minutes ago

পঞ্চগড়ে গৃহবধূকে বর্বর নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার ৩

পঞ্চগড়ের দেবীগঞ্জে ঘরে ঢুকে এক নবধর্মান্তরিত গৃহবধূকে বর্বর নির্যাতন, মাথার চুল কেটে দেওয়া এবং যৌনাঙ্গে…

23 minutes ago

অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের লড়াকু মানসিকতার প্রশংসায় ক্রিকেট বিশ্ব

২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে নেমে হাসান মাহমুদদের দুর্দান্ত বোলিং ও লড়াকু মানসিকতার…

27 minutes ago

This website uses cookies.