Header Premium (728×90)

সৌরবিদ্যুৎ খাতে ২০ কোটি টাকা বিনিয়োগ করছে ম্যাক্স গ্রুপ

বাংলাদেশের সৌরবিদ্যুৎ খাতের ব্যাপক সম্ভাবনা ও উন্নয়নকে লক্ষ্য রেখে ২০ কোটি টাকা বিনিয়োগের ঘোষণা দিয়েছে দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী ম্যাক্স গ্রুপ। বৃহস্পতিবার (১৩ আগস্ট) ঢাকার একটি অভিজাত হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে এই বিনিয়োগের ঘোষণা দেন গ্রুপটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীর। চীনভিত্তিক সৌর ফটোতিল্টাইক প্রতিষ্ঠান অ্যাস্ট্রোনার্জি আয়োজিত ‘অ্যাস্ট্রোনার্জি ও ওয়ার্ল্ড ফিউচার ২০২৬–বাংলাদেশ রোডশো’ অনুষ্ঠানে তিনি এই বড় বিনিয়োগের কথা জানান।

অনুষ্ঠানে ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান জানান, পরিবেশবান্ধব প্রযুক্তি যেমন সোলার ছাদ এবং সোলার সেচের ব্যবহার বাড়াতে সরকারি পর্যায়ে বর্তমানে জোর আলোচনা চলছে। সরকার আগামী ৫ বছরের মধ্যে দেশে ১০,০০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। সৌরবিদ্যুতের এই বিশাল বাজারে অংশীদার হিসেবে যুক্ত হতে ম্যাক্স গ্রুপ ইতিমধ্যে ২০ কোটি টাকার সরঞ্জাম অর্ডার করেছে, যা খুব শীঘ্রই দেশে এসে পৌঁছাবে।

এই খাতের উন্নয়নে ম্যাক্স গ্রুপ এবং আন্তর্জাতিক সৌর খাতভিত্তিক প্রতিষ্ঠান 'ব্লু কার্বন' যৌথভাবে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে। এই অংশীদারিত্বের মাধ্যমে বাংলাদেশের সৌর বাজারে তারা 'ম্যাক্স ব্লু কার্বন' হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে। বিদ্যুৎ খাতে ম্যাক্স গ্রুপের দীর্ঘদিনের কাজের অভিজ্ঞতা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, বর্তমানে তাদের একটি ১৬৫ মেগাওয়াটের গ্যাস-ভিত্তিক কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্ট সচল রয়েছে। এছাড়া তারা ইপিসি ঠিকাদার হিসেবেও কাজ করছেন। পাশাপাশি কোনো স্টোরেজ বা ব্যাটারি ছাড়াই নিজেদের ফ্যাক্টরিতে সফলভাবে প্রায় ২.৫ মেগাওয়াট ক্ষমতার সোলার সিস্টেম স্থাপনের অভিজ্ঞতা রয়েছে তাদের।

চীনা প্রযুক্তির গুণগত মান নিয়ে ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীর বলেন, ভালো মানের চীনা পণ্য কিনলে ক্রেতার অভিজ্ঞতা কখনো খারাপ হয় না। রেলওয়ে ও সড়কপথের বড় বড় ইপিসি চুক্তি এবং অন্যান্য ব্যবসায়িক খাতে চীনা অংশীদারদের সাথে কাজের দীর্ঘ ও ইতিবাচক অভিজ্ঞতা রয়েছে আমাদের। ভালো চীনা কোম্পানি নির্বাচন করা হলে কাজের মান সবসময়ই চমৎকার হয়। তিনি সৌরবিদ্যুৎ খাতে আগ্রহীদের অ্যাস্ট্রোনার্জি এবং ভবিষ্যতে বাজারে আসতে যাওয়া 'ম্যাক্স ব্লু কার্বন'-এর ওপর আস্থা রাখার আহ্বান জানান।

উক্ত অনুষ্ঠানে দেশের শিল্প ও নবায়নযোগ্য জ্বালানি খাতের শীর্ষস্থানীয় ব্যক্তিদের উপস্থিতিতে অ্যাস্ট্রোনার্জির নতুন সোলার মডিউল 'এন৭ প্রো' উন্মোচন করা হয়। এছাড়া নবায়নযোগ্য জ্বালানি খাতে সহযোগিতার সম্ভাবনাকে আরও দৃঢ় করতে একটি কৌশলগত চুক্তি স্বাক্ষরিত হয়। পাশাপাশি অ্যাস্ট্রোনার্জির অগ্রযাত্রায় অবদান রাখার জন্য সেরা পরিবেশক, কৌশলগত অংশীদার এবং সেরা সৌর প্রকল্প বিভাগগুলোতে বিভিন্ন প্রতিষ্ঠান ও প্রতিনিধিদের সম্মাননা প্রদান করা হয়।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

Recent Posts

রাজশাহীতে হত্যা মামলায় পান দোকানিকে ফাঁসানোর অভিযোগ, পরিবারের সংবাদ সম্মেলন

রাজশাহীর ডিঙ্গাডোবায় মুদিদোকানি বারিউল ইসলাম হত্যা মামলায় পান দোকানি হানিফ আলী ও তার ভাইকে ফাঁসানোর…

6 minutes ago

উয়েফার বিরুদ্ধে ‘অপপ্রচার ও হয়রানির’ অভিযোগ আনল ফিফা

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা ও ইউরোপিয়ান ফুটবল ফেডারেশন উয়েফার মধ্যকার দ্বন্দ্ব গড়িয়েছে আদালত পর্যন্ত।…

1 hour ago

ক্যালিফোর্নিয়ার সরকারি ছুটির তালিকায় যুক্ত হলো দুই ঈদ

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সরকারি ছুটির তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে ঈদুল ফিতর ও ঈদুল আজহা। গভর্নর গ্যাভিন…

1 hour ago

মনপুরায় ১০০ ইয়াবাসহ দুই যুবক আটক

ভোলার মনপুরা উপজেলায় ১০০ ইয়াবা উদ্ধারসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে রামনেওয়াজ লঞ্চঘাট…

1 hour ago

রণবীরের জন্মদিনে আলিয়ার বিশেষ পোস্ট, নেটদুনিয়ায় মুগ্ধতা

বলিউড তারকা রণবীর কাপুরের জন্মদিনে আলিয়া ভাট শেয়ার করলেন তাদের একান্ত ভালোবাসার মুহূর্তের ছবি, যা…

2 hours ago

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ৬ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে দাখিল করা মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন…

2 hours ago

This website uses cookies.