সারিয়াকান্দিতে ৩৩৭ বোতল ফেন্সিডিল সহ ৫ জন গ্রেফতার
মোঃ ফরহাদ হোসেন, সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ায় র্যাবের অভিযানে ৩৩৭ বোতল ফেন্সিডিলসহ ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার দিবাগত রাত ১২.৫০ ঘটিকার দিকে জেলার সারিয়াকান্দি উপজেলা ধলিরকান্দি গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার হওয়া পাঁচজন হলো- দিনাজপুর জেলার বিরামপুরের মৃত মোকলেছার হোসেনের ছেলে দিলবর হোসেন (৩৫), একই উপজেলার ভাইগররের নাসির উদ্দিনের ছেলে জাকিরুল ইসলাম (২৮), একই জেলার ফুলবাড়ির রসুলপুরের মৃত আ: জব্বারের ছেলে আশরাফুল ইসলাম (৩৫) ও আব্দুল কুদ্দুসের ছেলে ছাবেদুল ইসলাম (২৯) এবং বগুড়ার সারিয়াকান্দি উপজেলার বারইপাড়া গোসাইবাড়ির মৃত সাইফুল ইসলামের ছেলে শিহাব উদ্দিন (৩৩)।
গ্রেফতার ওই পাঁচজন বিভিন্ন মামলার আসামি ছিলেন বলে জানিয়েছেন র্যাব ১২ বগুড়ার কোম্পানি কমান্ডার মীর মনির হোসেন। র্যাবের এই কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় দিনাজপুর থেকে সিরাজগঞ্জগামী দুটি মোটরসাইকেলে মাদক বহন করা হচ্ছে। তখন র্যাবের একটি টিম বগুড়ার সারিয়াকান্দি উপজেলার ধলিরকান্দি গ্রামের একটি রাস্তার উপর অভিযান পরিচালনা করে। অভিযানকালে ৩৩৭ বোতল ফেন্সিডিলসহ ওই পাঁচজনকে গ্রেফতার করা হয়। এসময় ৯ টি মোবাইল ও সীমকার্ড, ২ টি মোটরসাইকেল ও নগদ ৫ হাজার টাকা জব্দ করে র্যাব।
তিনি আরও জানান, আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আসামীদের সারিয়াকান্দি থানায় সোপর্দ করা হয়েছে।
সারিয়াকান্দি থানার ওসি (তদন্ত) আশরাফুল আলম জানান, আসামীদের সিডিএমএস যাচাই করে জানা যায়, তাদের নামে বিভিন্ন থানায় মামলা রয়েছে। ১নং আসামীর বিরুদ্ধে ০২টি চুরি ও ০২টি মাদক মামলা, ২নং আসামীর বিরুদ্ধে ০২টি মাদক মামলা, ৩নং আসামীর বিরুদ্ধে ০৩টি মাদক মামলা, ৪নং আসামীর বিরুদ্ধে ০২টি মাদক মামলা এবং ৫নং আসামীর বিরুদ্ধে ০২টি ডাকাতি ও ০২টি চুরি মামলা রয়েছে।
সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজেশ কুমার চক্রবর্তী জানান, আসামীদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
ইয়েমেনের ইরানপন্থি হুতি বিদ্রোহীদের হামলায় সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি সৌদি আরামকোর সদর দপ্তরে ব্যাপক…
জন্ম থেকে দুই হাত নেই মো. আলতাফ হোসেনের। তবে এই প্রতিবন্ধকতা তাঁকে দমাতে পারেনি। নিজের…
রাজশাহী কলেজের মুসলিম ছাত্রাবাসে দুই রুমমেটের দ্বন্দ্বের জের ধরে শাহাবুর হোসেন জয় নামে এক শিক্ষার্থীকে…
অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ অভিযান চালানোর পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন…
ঝালকাঠি সরকারি আদর্শ প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের পাঠাভ্যাস ও সৃজনশীলতা বাড়াতে ব্যতিক্রমী উদ্যোগ ‘পড়া-খেলা উৎসব-২০২৬’ অনুষ্ঠিত…
ইরানের নকশা অনুসরণ করে চীনা যন্ত্রাংশ দিয়ে উন্নত মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির চেষ্টা করছে…
This website uses cookies.