অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ অভিযান চালানোর পরিকল্পনা সরকারের নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বুধবার চট্টগ্রামের সাইবার পুলিশ সেন্টার ও ডিজিটাল ফরেনসিক ল্যাব উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, আইনশৃঙ্খলাসহ সব বিষয়ে সরকারের দায়িত্ব রয়েছে, তবে সরকার এগুলোকে চ্যালেঞ্জ হিসেবে দেখছে না।
অপরাধ দমনের প্রচেষ্টায় পুলিশের ওপর আক্রমণের বিষয়টি নতুন নয় উল্লেখ করে মন্ত্রী বলেন, অপরাধীদের দমনে সর্বাত্মক প্রচেষ্টা চালানো হচ্ছে। পুলিশের ওপর আক্রমণের ঘটনার বিষয়ে তিনি বলেন, কেউ যদি পুলিশকে আসামিকে গ্রেপ্তারে বাধা দেয় বা সহযোগিতা না করে, তবে তথ্য সাপেক্ষে তার বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।
ডিজিটাল ফরেনসিক ল্যাব প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, এটি অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) নেতৃত্বে পরিচালিত হবে। বিভাগগুলো একই মন্ত্রণালয়ের অধীন হওয়ায় এতে আন্তঃবিভাগীয় সমন্বয়ের সুযোগ রয়েছে। বর্তমান বিশ্বে অপরাধের ধরন পরিবর্তন হচ্ছে এবং সাইবার স্পেস ব্যবহার করে প্রতারণা ও শেয়ারবাজারে কারসাজির মতো অপরাধ ঘটছে। এসব অপরাধ শনাক্ত ও দমনে ডিজিটাল ফরেনসিক ল্যাবের কোনো বিকল্প নেই।
সরকার দেশের আটটি বিভাগীয় সদর দপ্তরে দ্রুত ডিজিটাল ফরেনসিক ল্যাব স্থাপনের উদ্যোগ নিয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, এ জন্য দক্ষিণ কোরিয়া সরকারের কাছে আন্তর্জাতিক সহযোগিতা চাওয়া হয়েছে। কেন্দ্রীয় পর্যায়ের পাশাপাশি জেলা ও উপজেলা পর্যায়েও ডিজিটাল বিশ্লেষণের সক্ষমতা বাড়ানোর পরিকল্পনা রয়েছে।
সিআইডির রাসায়নিক পরীক্ষাগারের বিষয়ে মন্ত্রী বলেন, প্রতিষ্ঠানটির শুরু থেকেই কেমিক্যাল ল্যাবরেটরি পরিচালিত হচ্ছে এবং ভিসেরা প্রতিবেদন তৈরি করা হচ্ছে। তবে অপরাধের ধরনের সঙ্গে তাল মিলিয়ে এই ব্যবস্থার সম্প্রসারণ জরুরি। বিচারিক কার্যক্রমে মানুষের বিচারপ্রাপ্তি ত্বরান্বিত করতে আধুনিক সরঞ্জাম ও লজিস্টিক সহায়তা সম্বলিত ল্যাব স্থাপনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
অনুষ্ঠানে সিআইডির অতিরিক্ত আইজিপি ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোসাইনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত কিম জি-জুন, সংসদ সদস্য সাঈদ আল নোমান, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকিরসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বুধবার (১৪ অক্টোবর) চট্টগ্রামের সাইবার পুলিশ সেন্টার ও ডিজিটাল ফরেনসিক ল্যাব উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশের জন্য প্রস্তাবিত ৪৫০ থেকে ৫০০ কোটি ডলারের নতুন ঋণ কর্মসূচি নিয়ে আলোচনায় রাজস্ব আহরণ…
প্রতিপক্ষের খেলোয়াড়ের চুল টানা এবং ম্যাচ কর্মকর্তাদের সিদ্ধান্তের প্রতিবাদ জানানোর অপরাধে চার ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন…
শারদীয় দুর্গাপূজা ও অন্যান্য ধর্মীয় উৎসব উপলক্ষে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ১০ দিনের ছুটি শুরু হয়েছে।…
বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার অনূর্ধ্ব-১৯ নারী ত্রিদেশীয় সিরিজের ফাইনাল ম্যাচটি আজ বেলা ১১টায় সরাসরি সম্প্রচার…
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযান শুরুর সাত মাস পর উপসাগরীয় অঞ্চলের জ্বালানি, বিদ্যুৎ, পানি ও…
রাজধানীর বাংলামটরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দুর্বৃত্তরা তিনটি ককটেল ছুড়েছে। এর মধ্যে…
This website uses cookies.