Header Premium (728×90)

ব্রেকিং নিউজ

ধামইরহাটে ল্যাপটপ বিতরণ কর্মসূচী

মোঃ এ কে নোমান, বিশেষ প্রতিনিধিঃ

নওগাঁর ধামইরহাটে চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচী (পিইডিপি-৪) এর আওতায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক বরাদ্দকৃত ধামইরহাট উপজেলায় ৭৭ টি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ করা হয়েছে ।

মঙ্গলবার (২৮ মার্চ) বেলা ১১ টায় ধামইরহাট উপজেলা সভাকক্ষে উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আজাহার আলীর সভাপতিত্বে ও সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার রিতা রাণী মহন্তের সঞ্চালনায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক বরাদ্দকৃত সর্বমোট ৭৭ টি ল্যাপটপ বিতরণ করেছেন অনুষ্ঠানের প্রধান অতিথি, বাংলাদেশ জাতীয় সংসদের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রানালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও ৪৭ নওগাঁ-২ আসনের এম.পি জনাব, আলহাজ্ব মো. শহীদুজ্জামান সরকার। এর আগে প্রধান অতিথিকে বরণ ও সম্মাননা স্মারক তুলে দেন উক্ত অনুষ্ঠানের সভাপতি সহ প্রাথমিক শিক্ষা অফিসের কর্মকর্তাবৃন্দ।

এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আরিফুল ইসলাম, ধামইরহাট উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবেক অধ্যক্ষ মো. শহীদুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মো. সোহেল রানা, ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোজাম্মেল হক কাজী, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আজমল হোসেন, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মো. আপেল মাহমুদ, শেখ শফিউজ্জামান, গোলাম রব্বানী সহ সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী ও স্থানীয় প্রিন্ট এ ইলেক্টনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

selim

Recent Posts

নেত্রকোনায় দোকানে বসে থাকা সাংবাদিককে গুলি করে হত্যা

নেত্রকোনার দুর্গাপুরে চায়ের দোকানে বসে থাকা অবস্থায় লুৎফুজ্জামান আলিফ ফকির নামের এক সাংবাদিককে গুলি করে…

21 minutes ago

অপরাধ করলে শাস্তি পেতেই হবে: এসআরবি ডিজি

শারদীয় দুর্গাপূজায় দেশজুড়ে নিরাপত্তা নিশ্চিত করতে ২৪৫৭ জন সদস্য মোতায়েনসহ বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে…

31 minutes ago

যুদ্ধ বন্ধে ইউক্রেনের অনীহাই বড় বাধা: ক্রেমলিন

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্রের প্রচেষ্টাকে ইউক্রেন ও প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির অনীহা বাধাগ্রস্ত করছে বলে অভিযোগ…

34 minutes ago

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে গভর্নিং বডি ও কমিটি গঠন স্থগিত

দেশের সব বেসরকারি নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে গভর্নিং বডি ও ম্যানেজিং…

48 minutes ago

লালমোহনে ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্য বিভাগের সচেতনতামূলক প্রচারণা

ভোলার লালমোহনে ডেঙ্গু প্রতিরোধে মশার প্রজননস্থল ধ্বংস ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রচারণা ও লিফলেট বিতরণ…

1 hour ago

যুব উন্নয়ন নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসে গ্রেপ্তার ৫

যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনায় ৫…

1 hour ago

This website uses cookies.