Header Premium (728×90)

কৃষি

সারিয়াকান্দিতে প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

 

মোঃ ফরহাদ হোসেন, সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধিঃ

বগুড়ার সারিয়াকান্দিতে উপজেলা কৃৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত ২০২২-২০২৩ অর্থ বছরের খরিপ-১/২০২৩-২৪ মৌসুমে প্রণোদনা ও কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় পাট ও উফসী আউশ ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৩ হাজার ৫’শত জন প্রান্তিক ও ক্ষুদ্র কৃষক/ কৃষাণীদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বরে সারিয়াকান্দি উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল হালিমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন, বগুড়া-১ আসনের জাতীয় সংসদ সদস্য সাহাদারা মান্নান। এতে বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম মন্টু মণ্ডল, পৌর মেয়র মতিউর রহমান মতি, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনুর বেগম, উপজেলা কৃষকলীগের সভাপতি সাইফুল ইসলাম দুখু প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা কুদরুত আলী।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল হালিম জানান, অনুষ্ঠানে ২০২২-২৩ অর্থ বছরে এ উপজেলায় ২ হাজার ৩’শ জন কৃষক কে ৫ কেজি করে আউশ ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার, ১০ কেজি এমওপি সার এবং ১২০০ জন কৃষকের মাঝে ১ কেজি করে পাটের বীজ বিতরণ করা হয়।

মোঃ ফরহাদ হোসেন
সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি
০১৭৫৫৪২৭৭৯২

selim

Recent Posts

মন্ত্রীকে না জানিয়ে সরকারি সফরে এপিএস, দায়িত্ব থেকে অব্যাহতি

খাদ্যমন্ত্রী আফরোজা খানমকে না জানিয়ে সরকারি সফরসূচি তৈরি করে খাদ্যগুদাম পরিদর্শনে গিয়েছিলেন তাঁর সহকারী একান্ত…

3 minutes ago

অসুস্থতার ভান করে মেকআপ মেখে ৫ চাকরি, প্রতারণায় অভিযুক্ত বাংলাদেশি

যুক্তরাজ্যের পূর্ব লন্ডনের বাসিন্দা কাশিম চৌধুরী অসুস্থতার অভিনয় করতে মুখে মেকআপ ব্যবহার করতেন। এই কৌশল…

5 minutes ago

২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন: সরকারের দৃঢ় অঙ্গীকার

২০২৭ সালের মধ্যে একটি সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে বর্তমান সরকার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ বলে জানিয়েছেন…

15 minutes ago

প্রধানমন্ত্রীর সঙ্গে চরফ্যাশনের বৃক্ষপ্রেমী ইমাম বাবুলের সাক্ষাৎ

ভোলার চরফ্যাশন উপজেলার মসজিদের ইমাম মো. রেজাউল কিবরিয়া বাবুল, যিনি নিজ উদ্যোগে প্রায় তিন দশক…

21 minutes ago

অক্টোবরের ১৩ দিনে ১৭ হাজার ২৮১ কোটি টাকার রেমিট্যান্স

চলতি অক্টোবর মাসের প্রথম ১৩ দিনে দেশে ১৪০ কোটি ৫০ লাখ মার্কিন ডলারের প্রবাসী আয়…

33 minutes ago

কুমিল্লায় জামায়াতের দুগ্রুপের সংঘর্ষ, সেক্রেটারি মাহবুবের গাড়ি ভাঙচুর

কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর কমিটি গঠন ও নতুন আমীর নির্বাচন নিয়ে দ্বন্দ্বের জেরে মোগলটুলী এলাকায়…

37 minutes ago

This website uses cookies.