মোঃ ফরহাদ হোসেন, সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার সারিয়াকান্দিতে উপজেলা কৃৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত ২০২২-২০২৩ অর্থ বছরের খরিপ-১/২০২৩-২৪ মৌসুমে প্রণোদনা ও কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় পাট ও উফসী আউশ ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৩ হাজার ৫'শত জন প্রান্তিক ও ক্ষুদ্র কৃষক/ কৃষাণীদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বরে সারিয়াকান্দি উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল হালিমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি'র বক্তব্য রাখেন, বগুড়া-১ আসনের জাতীয় সংসদ সদস্য সাহাদারা মান্নান। এতে বিশেষ অতিথি'র বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম মন্টু মণ্ডল, পৌর মেয়র মতিউর রহমান মতি, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনুর বেগম, উপজেলা কৃষকলীগের সভাপতি সাইফুল ইসলাম দুখু প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা কুদরুত আলী।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল হালিম জানান, অনুষ্ঠানে ২০২২-২৩ অর্থ বছরে এ উপজেলায় ২ হাজার ৩'শ জন কৃষক কে ৫ কেজি করে আউশ ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার, ১০ কেজি এমওপি সার এবং ১২০০ জন কৃষকের মাঝে ১ কেজি করে পাটের বীজ বিতরণ করা হয়।
মোঃ ফরহাদ হোসেন
সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি
০১৭৫৫৪২৭৭৯২
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২