Header Premium (728×90)

অপরাধ

জামালপুরে অটোরিকশা চালকের লাশ উদ্ধার

জামালপুরের সরিষাবাড়ীতে চালককে হত্যা করে ব্যাটারি চালিত অটোরিক্সা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার মধ্যরাতে পোগলদিঘা ইউনিয়নের বয়ড়া ব্রীজে এই ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ডোয়াইল ইউনিয়নের মাজালিয়া গ্রামের জলিল খাঁর ছেলে স্বাধীন মিয়া (২৫) প্রায় ৬ বছর ধরে ব্যাটারি চালিত অটোরিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছিলেন। মঙ্গলবার বিকেলে অটোরিক্সা নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। ১৫ মার্চ বুধবার সকালে পথচারীরা ব্রিজের নিচে স্বাধীন মিয়ার লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্বাধীন মিয়ার লাশ উদ্ধার করে। জেলার সদর সার্কেল এএসপি জাকির হোসেন সুমন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ ব্যাপারে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহব্বত কবীর বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

editor

Recent Posts

অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের লড়াকু মানসিকতার প্রশংসায় ক্রিকেট বিশ্ব

২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে নেমে হাসান মাহমুদদের দুর্দান্ত বোলিং ও লড়াকু মানসিকতার…

1 minute ago

মাদারীপুরে অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদে মশাল মিছিল

মাদারীপুরে নদী থেকে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের প্রতিবাদে মশাল মিছিল করেছেন ভুক্তভোগী পরিবার ও…

2 minutes ago

জেন-জি থেকে প্রবীণদের শেখার আছে অনেক কিছু

জেন-জি বা তরুণ প্রজন্মের আন্দোলন কেবল প্রতিবাদের ভাষা বদলায়নি, বরং প্রবীণদের জন্য গণতন্ত্র চর্চার নতুন…

11 minutes ago

মাদক ও জুয়ার প্রতিবাদ করায় কলেজশিক্ষক লাঞ্ছিত, গ্রেপ্তার ১

লালমনিরহাটের আদিতমারীতে মাদক ও অনলাইন জুয়ার প্রতিবাদ করায় কলেজশিক্ষক আরিফুল ইসলামের ওপর হামলার মূল অভিযুক্ত…

16 minutes ago

‘স্বর্ণমুকুট নৃত্যরত্ন পুরস্কার ২০২৫’ পেলেন ইয়াসমিন লাবণ্য

নৃত্যশিল্পী, উপস্থাপিকা ও সংগীতশিল্পী ইয়াসমিন লাবণ্য ‘স্বর্ণমুকুট নৃত্যরত্ন পুরস্কার ২০২৫’ অর্জন করেছেন। গত ১০ আগস্ট…

24 minutes ago

গ্যাস সংকটে স্থবির শিল্পকারখানা, কর্মহীন লাখ লাখ শ্রমিক

গ্যাসের তীব্র সংকটে দেশের শিল্পাঞ্চলগুলোতে শত শত কারখানা বন্ধ হয়ে গেছে। এতে লাখ লাখ শ্রমিক…

31 minutes ago

This website uses cookies.