Header Premium (728×90)

অপরাধ

জুরাইনের মসলা মিলে ভেজালের অভিযোগ, তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিককে হুমকির অভিযোগ

ফখরুল আলম সাজু

রাজধানী ঢাকার জুরাইন বালুর মাঠ এলাকার ১টি হলুদ-মরিচ ভাঙ্গানোর মিলকে ঘিরে নানা অভিযোগ উঠেছে।

স্থানীয়দের দাবি, মিলটিতে বিভিন্ন মসলার সঙ্গে নিম্নমানের ও সন্দেহ জনক উপাদান মিশিয়ে ভাংগানো হচ্ছে , যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকির কারণ হতে পারে।

স্থানীয় সূত্রে জানা যায়, মিলটির মালিকের নাম জনি এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই মিলে হলুদ, মরিচ সহ বিভিন্ন মসলা প্রক্রিয়া জাতকরণের সময় ভেজাল বা মানহীন উপাদান মেশানো হচ্ছে, এ বিষয়ে অনুসন্ধান চালিয়ে তথ্য সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের বাধার মুখে পড়তে হয়, বিভিন্ন হোটেল মালিকেরা মসলা ভাঙ্গিয়ে নেন।

অভিযোগ রয়েছে, তথ্য সংগ্রহের ১ পর্যায়ে মিলের মালিক জনি সাংবাদিকের সঙ্গে অসৌজন্য মূলক আচরণ করেন এবং ভয়ভীতি ও হুমকি প্রদান করেন।

প্রত্যক্ষদর্শীদের দাবি, বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে তিনি ক্ষিপ্ত প্রতিক্রিয়া দেখান এবং তথ্য সংগ্রহে নিরুৎসাহিত করার চেষ্টা করেন।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, এর আগেও এমন অভিযোগ উঠেছিল এবং অনুসন্ধান মূলক তথ্য সংগ্রহে করতে গেলে একই ধরনের আচরণের ঘটনা ঘটেছে।

এলাকাবাসীর অভিযোগ, যদি সত্যিই মসলার সঙ্গে ভেজাল উপাদান মেশানো হয়ে থাকে, তবে তা ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ও জনস্বাস্থ্যের জন্য গুরুতর উদ্বেগের বিষয়।

তারা সংশ্লিষ্ট প্রশাসন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে বিষয়টির নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন।

তবে উত্থাপিত অভিযোগ ও সাংবাদিককে হুমকি দেওয়ার বিষয়ে মিল মালিক জনির বক্তব্য পাওয়া যায়নি।

অভিযোগ গুলোর সত্যতা যাচাই এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।

editor

Recent Posts

দাদির মৃত্যুর আগের দিন রাজনৈতিক দুর্ভোগ নিয়ে কথা বলেছিলেন অভিজিৎ

রাজনৈতিক আন্দোলনে পরিবারের সদস্যদের দুর্ভোগ নিয়ে আলোচনার ২৪ ঘণ্টার কম সময়ের মধ্যে মারা যান সিজেপি…

4 minutes ago

বেকার তরুণদের প্রতিবাদী মুখ হয়ে মোদি সরকারের মাথাব্যথার কারণ দীপকে

ভারতে বেকার তরুণদের নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট থেকে আলোচনায় আসা অভিজিৎ দীপকে এখন মোদি…

8 minutes ago

দিল্লিতে সিজেপির বিক্ষোভ পণ্ড, সাবেক মুখ্যমন্ত্রীসহ আটক ৮ হাজার

ভারতের রাজধানী দিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভ কর্মসূচি পুলিশের বাধায় পণ্ড হয়েছে। এই ঘটনায়…

16 minutes ago

সেগুনবাগিচায় গ্রাফিতি মোছার চেষ্টায় আটক আ ন ম আয়াস

রাজধানীর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতি মোছার চেষ্টার অভিযোগে আ ন ম…

30 minutes ago

সিলেট বিভাগীয় ভিলেজ ইলেকট্রিশিয়ানদের সম্মেলন অনুষ্ঠিত

সিলেটের ওসমানীনগরে অনুষ্ঠিত হয়েছে ভিলেজ ইলেকট্রিশিয়ানদের দিনব্যাপী বিভাগীয় সম্মেলন। এতে চার জেলার প্রতিনিধিরা অংশ নিয়ে…

33 minutes ago

সাত দিনে সংস্কার শেষে রাড্ডা স্বাস্থ্যসেবা কেন্দ্র হস্তান্তর করলেন প্রতিমন্ত্রী

মিরপুর-১ নম্বরে অবস্থিত রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যসেবা কেন্দ্রে ভাঙচুরের ঘটনার পর সাত দিনের মধ্যে সংস্কারকাজ সম্পন্ন…

47 minutes ago

This website uses cookies.