ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে গত শুক্রবার মুম্বাইয়ে এক মতবিনিময় অনুষ্ঠানে নিজের রাজনৈতিক জীবনের কঠিন অভিজ্ঞতার কথা তুলে ধরেন। মারাঠি সংবাদপত্র ‘লোকসত্তা’র আয়োজনে ‘লোকসংবাদ’ শীর্ষক ওই অনুষ্ঠানে তিনি জানান, রাজনৈতিক আন্দোলনের কারণে তার নিজের চেয়ে তার পরিবারের সদস্যরা বেশি দুর্ভোগের শিকার হয়েছেন। তিনি আরও জানান, গত জুলাই মাসে দিল্লিতে যন্তরমন্তরে সিজেপির বিক্ষোভ চলাকালে তার বাবা ও মা উভয়কেই হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। তবে মানুষের সহানুভূতি পাওয়ার আশায় বা আন্দোলন থেকে সরে দাঁড়ানোর অভিযোগ এড়াতে তিনি সেই খবরটি প্রকাশ্যে আনেননি।
এই আলোচনার ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে মহারাষ্ট্রের হিঙ্গোলি জেলার সান্তুক পিম্পরি গ্রামে অভিজিতের দাদি সাবিত্রীবাই শঙ্কর দীপকে মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। দাদির মৃত্যুর খবর পাওয়ার পর অভিজিতের বাবা ভগবান দীপকে ও মা অনিতা শেষকৃত্যে অংশ নিতে গ্রামের বাড়ির উদ্দেশে রওনা হন। এদিকে, দাদির মৃত্যুর পরদিন শনিবার দিল্লিতে বিক্ষোভে যোগ দিতে যাওয়ার সময় ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অভিজিৎ দীপকেকে আটক করা হয়। দাদির শেষকৃত্যে অংশ নেওয়ার জন্য তাকে যাওয়ার অনুমতি দেওয়া হবে কি না, তা নিয়ে তখন পর্যন্ত কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে বলেছিলেন, রাজনৈতিক আন্দোলনে তার চেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হয়েছে পরিবারের সদস্যদের। শুক্রবার (৯ অক্টোবর) মুম্বাইয়ে এক আলোচনায় এ কথা বলেছিলেন তিনি। এর ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে মহারাষ্ট্রের হিঙ্গোলি জেলার গ্রামের বাড়িতে মারা যান তার ৮৫ বছর বয়সী দাদি সাবিত্রীবাই শ
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও হামলার পর বিমান চলাচল বন্ধ করে…
যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগ তদন্তে গঠিত কমিটিকে ‘যেমন খুশি তেমন সাজো’ আখ্যা…
ফ্যামিলি কার্ড কার্যক্রম সঠিকভাবে বাস্তবায়নের লক্ষ্যে বরিশালে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের নিয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ…
মালয়েশিয়ার কুয়ালালামপুরে ৬৬তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় পুরুষদের হিফজ বিভাগে প্রথম হয়েছেন ঢাকার মারকাযু ফয়জিল কুরআন…
যোগ্য ব্যক্তি ও আধুনিক প্রযুক্তির সমন্বয়ে রাষ্ট্রায়ত্ত কারখানাগুলোকে লাভজনক করা সম্ভব বলে মন্তব্য করেছেন বিএনপির…
ইসলামাবাদ অভিমুখে পিটিআইয়ের লংমার্চ আজ সপ্তম দিনে পৌঁছেছে। এই সময়ে খাইবার পাখতুনখাওয়ার ১২টি জেলায় কেন্দ্রীয়…
This website uses cookies.