স্টাফ রিপোর্টার
রংপুর।
রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ এর সার্বিক দিক নির্দেশনায় গত ২৪ ঘন্টা রংপুর মহানগরীর বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান, মাদক উদ্ধার, ওয়ারেন্ট তামিল, চুরি-ছিনতাই প্রতিরোধ, সন্ত্রাস ও নাশকতামূলক কর্মকাণ্ড দমন, অপরাধ নিয়ন্ত্রণ, আইন-শৃঙ্খলা রক্ষা কার্যক্রম পরিচালনা করে মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন ইউনিট মোট ১৫ (পনের) জন আসামীকে গ্রেফতার করেছে।
১। হারাগাছ থানার পৃথক অভিযানে গ্রেফতার
( ০৭ ) জন : মাদকবিরোধী অভিযানে হারাগাছ দর্জিপাড়া এলাকা হতে ১২ পিস ইয়াবাসহ মোঃ আমিনুল ইসলাম (৩৫) ও মোঃ শাহিন (৫০) কে গ্রেফতার করা হয়৷ এছাড়াও মেনাজ বাজার চর চতুরা এলাকা হতে ৯০ গ্রাম গাঁজা ও ৩ বোতল ফেন্সিডিলসহ মোঃ রাশেদুল ইসলাম (৩৭) গ্রেফতার করা হয়।
অপর ঘটনায় হারাগাছ থানার মামলা নং-১৬/১০৪ এর এজাহারভুক্ত আসামী মোঃ নাইমুর রহমান নাইম (২৫), মোঃ সিরাজুল ইসলাম (২৪), মোঃ রমজান আলী (২৪) এবং মোঃ শরিফ মিজান (২৪)-কে হারাগাছ থানাধীন টসার বাজার এলাকা হতে গ্রেফতার করা হয়।
২। গোয়েন্দা বিভাগ (ডিবি’র) আভিযানে গ্রেফতার
( ০২) জন : হারাগাছ থানাধীন সাহেবগঞ্জ স্কুল অ্যান্ড কলেজ মাঠ এলাকা হতে ইয়াবা সেবনকারী মোঃ সাব্বির রহমান (২৫) এবং মদামদন দৌলতটারী এলাকা হতে ১০০ গ্রাম গাঁজাসহ মোঃ আব্দুস ছালাম (৪৮) কে গ্রেফতার করা হয়৷
৩। তাজহাট থানার অভিযানে গ্রেফতার (০২) জন :
আশরতপুর বাবুপাড়া সিটি মোড় এলাকায় জনসম্মুখে অশালীন আচরণ ও মারমুখী কার্যকলাপের অভিযোগে মোঃ শাওন ওরফে শুভ (২১) ও মোঃ নুর আলম সিদ্দিক (২৮) কে গ্রেফতার করা হয়।
৪। কোতয়ালী থানা অভিযানে গ্রেফতার ( ০২) জন : কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় অটো চুরির অভিযোগে মোঃ আজমেরী হোসেন (২১) ও আরিফুল ইসলাম (৪৫) কে গ্রেফতার করা হয়
৫। হাজীরহাট থানার অভিযানে গ্রেফতার (০১) জন।
উচ্চাটারী গ্রামস্থ নিজ বাড়ি হতে সিআর ওয়ারেন্টভুক্ত আসামী আপেল, পিতা- মো: রফিকুল, সাং-উচ্চাটারী কে
গ্রেফতার করা হয়।
৬। মাহিগঞ্জ থানারঅভিযানে গ্রেফতার (০১) জন :
হরগোবিন্দ ফতা গ্রামে অশালীন ভাষা ব্যবহার ও মারমুখী আচরণের অভিযোগে মোঃ ফারুক মিয়া (৩০) গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত সকল আসামীকে আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে যথাযথ পুলিশ স্কর্টের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
রংপুর মেট্রোপলিটন পুলিশ জানায়, জনগণের জানমাল রক্ষায়, মাদক ও অপরাধমুক্ত নিরাপদ মহানগর গড়তে বদ্ধপরিকর।
রাজধানীর মিরপুরে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা ও লুটপাটের ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার প্রতিশ্রুতি দিয়েছেন…
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও হামলার পর বিমান চলাচল বন্ধ করে…
যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগ তদন্তে গঠিত কমিটিকে ‘যেমন খুশি তেমন সাজো’ আখ্যা…
ফ্যামিলি কার্ড কার্যক্রম সঠিকভাবে বাস্তবায়নের লক্ষ্যে বরিশালে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের নিয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ…
মালয়েশিয়ার কুয়ালালামপুরে ৬৬তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় পুরুষদের হিফজ বিভাগে প্রথম হয়েছেন ঢাকার মারকাযু ফয়জিল কুরআন…
যোগ্য ব্যক্তি ও আধুনিক প্রযুক্তির সমন্বয়ে রাষ্ট্রায়ত্ত কারখানাগুলোকে লাভজনক করা সম্ভব বলে মন্তব্য করেছেন বিএনপির…
This website uses cookies.