Header Premium (728×90)

অপরাধ

একরাতে চরশাহীর তিন ঘরে ডাকাতি

হাফিজুর রহমান
নোয়াখালী জেলা প্রতিনিধি:

লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানাধীন ১২ নং চরশাহী ইউনিয়নের ৬ নং ওয়ার্ড পূর্ব সৈয়দপুর গ্রামে একরাতে তিনটি ঘরে ডাকাতির ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা যায়, গত রাতে ৭/৮ জনের একটি দুর্ধর্ষ ডাকাত দল এলাকার তিনটি বসতঘরে প্রবেশ করে স্বর্ণালংকার, নগদ টাকা, মোবাইল ফোনসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়।

হঠাৎ এই ঘটনায় এলাকাবাসীর মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। ভুক্তভোগীরা জানান, ডাকাতরা অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে বাড়ির দরজা-আলমারি ভেঙে মূল্যবান মালামাল নিয়ে যায়।

ঘটনার পরপরই ভুক্তভোগীরা বিষয়টি চন্দ্রগঞ্জ থানার ওসিকে অবহিত করলে ডিবি ফোর্সসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ঘটনাস্থলে এসে সরেজমিন পরিদর্শন করেন। এসময় সিসিটিভি ফুটেজ ও অন্যান্য প্রমাণাদি সংগ্রহ ও নোট করা হয়।

এ ঘটনায় স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে অবিলম্বে তদন্তসাপেক্ষে ডাকাতদলের সদস্যদের দ্রুত গ্রেপ্তারপূর্বক আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন।

saju

Recent Posts

মাগুরায় জুলাই শহীদ ও গণঅভ্যুত্থান দিবস পালনে প্রস্তুতি সভা

মাগুরায় জুলাই শহীদ ও গণঅভ্যুত্থান দিবস যথাযথ মর্যাদায় পালনের লক্ষ্যে জেলা প্রশাসন একটি প্রস্তুতি সভার…

14 minutes ago

শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

টানা বৃষ্টি, জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতির মধ্যে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত এবং শিক্ষামন্ত্রী ড.…

29 minutes ago

স্টার্টআপদের ৫ লাখ থেকে ৫ কোটি টাকা সহায়তা দেবে সরকার

দেশের সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তাদের জন্য ৫০০ কোটি টাকার বিশেষ তহবিল থেকে ৫ লাখ থেকে ৫…

44 minutes ago

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ঢাকা শিক্ষা বোর্ডের সামনে শিক্ষার্থীদের অবস্থান

টানা বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যে এইচএসসি পরীক্ষা নেওয়ার প্রতিবাদে রাজধানীর বকশীবাজারে ঢাকা মাধ্যমিক ও উচ্চ…

59 minutes ago

গাজা যুদ্ধে ইসরায়েলের কট্টর সমর্থক লিন্ডসে গ্রাহামের জীবনাবসান

গাজা যুদ্ধে ইসরায়েলের প্রতি অকুণ্ঠ সমর্থন ও সামরিক হস্তক্ষেপের পক্ষে সোচ্চার থাকা রিপাবলিকান সিনেটর লিন্ডসে…

1 hour ago

ফাইনালের পথে চার পরাশক্তি: কার সামর্থ্য কতটুকু?

বিশ্বকাপের অন্তিমলগ্নে সেমিফাইনালে লড়ছে চার পরাশক্তি। আটলান্টায় ইংল্যান্ড-আর্জেন্টিনা লড়াইয়ের পাশাপাশি ফ্রান্স ও স্পেনের মুখোমুখি হওয়ার…

1 hour ago

This website uses cookies.