Header Premium (728×90)

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ঢাকা শিক্ষা বোর্ডের সামনে শিক্ষার্থীদের অবস্থান

টানা বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যে এইচএসসি পরীক্ষা আয়োজনের সিদ্ধান্তের প্রতিবাদে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ দাবি করেছেন শিক্ষার্থীরা। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার বেলা পৌনে ৩টার দিকে রাজধানীর বকশীবাজারে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন তারা। এ সময় শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দেন এবং তাকে উদ্দেশ্য করে ‘ভুয়া’ ‘ভুয়া’ বলে চিৎকার করেন।

এর আগে এদিন সকাল থেকেই দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থীরা সড়ক অবরোধ, বিক্ষোভ ও সমাবেশ করেছেন। সকালে রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে শিক্ষার্থীরা প্রথমে অবরোধ কর্মসূচি পালন করেন। পরবর্তীতে তারা মিছিল নিয়ে শিক্ষা ভবন ঘেরাওয়ের উদ্দেশ্যে রওনা হন। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরের সামনে পুলিশের বাধার মুখে পড়ে মিছিলটি। এরপর শিক্ষার্থীরা পলাশীর মোড় হয়ে ঢাকা বোর্ডের সামনে গিয়ে জড়ো হন।

একই দাবিতে রাজধানীর উত্তরার বিএনএস সেন্টারের সামনেও বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। সেখানে সড়ক অবরোধের ফলে আব্দুল্লাহপুর পর্যন্ত দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

Recent Posts

ওয়েস্ট ইন্ডিজের বাংলাদেশ সফরসূচিতে প্রস্তুতি ম্যাচের সময় কমল

বাংলাদেশ সফরের প্রস্তুতি ম্যাচের সূচিতে পরিবর্তন এনেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। তিন দিনের পরিবর্তে এখন…

20 minutes ago

প্রশ্নপত্র ফাঁস রুখতে সচিবালয়ে রাত কাটাচ্ছেন প্রতিমন্ত্রী আমিনুল হক

সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাত কাটাচ্ছেন যুব…

60 minutes ago

সালমানের প্র্যাঙ্কে শুটিং সেটে কেঁদে ফেলেছিলেন কারিশমা কাপুর

জনপ্রিয় বলিউড জুটি সালমান খান ও কারিশমা কাপুরের মজার এক স্মৃতি। শুটিং সেটে সালমানের করা…

1 hour ago

সাজেকের পর্যটনকেন্দ্র খুলে দেওয়ার নির্দেশ, বাধা নেই ভ্রমণে

দীর্ঘ বিরতির পর রাঙামাটির সাজেক পর্যটনকেন্দ্র পর্যটকদের জন্য পুনরায় খুলে দেওয়ার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন।…

2 hours ago

সারাদেশে পূজা উদযাপনে সর্বাত্মক সহযোগিতা করবে এনসিপি: নাহিদ ইসলাম

সারাদেশে পূজা উদযাপনে সর্বাত্মক রাজনৈতিক সহযোগিতা করার কথা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও…

3 hours ago

কুমিল্লা সীমান্তে বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্য

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার আশাবাড়ি সীমান্ত এলাকা থেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) পুলিশের দুই সদস্যকে ধরে…

3 hours ago

This website uses cookies.