নরসিংদীর শিবপুরে মাদকাসক্ত ছেলের হাতে প্রাণ হারালেন মা
মো.এমরুল ইসলাম জেলা প্রতিনিধি,নরসিংদী:
নরসিংদীর শিবপুরে মাদকাসক্ত ছেলের হাতে প্রাণ হারিয়েছেন শামসুন্নাহার নামের এক মা।
রবিবার(৪ মে)সকালে উপজেলার বৈলাব গ্রামের নিজ ঘর হতে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এর আগে শনিবার (০৩ মে) দিবাগত রাতে এ হত্যার ঘটনা ঘটে।
এ ঘটনায় অভিযুক্ত ছেলে জাবের হোসেন (২৮) কে আটক করেছে পুলিশ। হত্যাকাণ্ডের শিকার নারী শামসুন্নাহার (৭০) উপজেলার চক্রধা ইউনিয়নের বৈলাব গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক মৃত নূরুল হক মাষ্টারের ২য় স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,মৃত নূরুল হক মাষ্টারের ২য় স্ত্রীর ছোট ছেলে জাবের হোসেন একজন মাদকসেবী,তার বড় ভাই প্রবাসী। বাড়ীতে মা ছেলে থাকতেন। মাদকের টাকার জন্য প্রায়ই জাবের মায়ের সঙ্গে খারাপ আচরণ করত। শনিবার দিবাগত রাতের কোন একসময় জাবের হোসেন মাদকের টাকা না দেওয়ায় মাকে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। খবর পেয়ে রবিবার সকাল ৯ টার দিকে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠায়।
শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আফজাল হোসাইন বলেন, মাদকাসক্ত জাবের হোসেন ঘরের ভিতরে তার মাকে দরজার হাতলে আটকাইয়া হত্যা করে।হত্যার পর সারারাত একই রুমে অবস্থান করছিলেন জাবের। মৃত মায়ের একটি হাত ভাঙ্গাসহ মাথায় জখমের চিহ্ন পেয়েছে পুলিশ। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে মামলা রুজু করা হবে।
সৌদি আরবের রিয়াদে হামলায় নিহত বাংলাদেশি কর্মী মোঃ শাহেদ আহম্মেদের মরদেহ আগামী ২৩ অক্টোবর শুক্রবার…
ভারতের আসাম রাজ্যে মুসলিম পরিবার উচ্ছেদ ও মসজিদ ভাঙার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র প্রতিবাদ…
কুষ্টিয়া পৌর এলাকায় শারদীয় দুর্গাপূজার প্রতিমা বিসর্জন নির্বিঘ্ন করতে নতুন একটি ঘাট প্রস্তুত করা হয়েছে।…
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বিরোধিতা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী…
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধে শান্তিচুক্তির মধ্যস্থতার চেষ্টা চালানো পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির তেহরান সফরে…
সিলেটের কানাইঘাটে অটোরিকশার সিরিয়াল নিয়ে বিরোধের জেরে শাহাবউদ্দিন নামের এক চালককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।…
This website uses cookies.