Header Premium (728×90)

অপরাধ

ঢাকায় নারীচক্র বিভিন্ন পুরুষকে প্রলোভনে ফেলে গোপনে অশ্লীল ভিডিও ধারণ

ফখরুল আলম সাজু ক্রাইম রিপোর্টার ঢাকা:

রাজধানী ঢাকায় পুরুষকে প্রলোভনে ফেলে গোপনে অশ্লীল ভিডিও ধারণ করে বিভিন্ন পুরুষকে ভয় ভীতি দেখিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছেন ১টি নারীচক্র।

ঢাকা বসুন্ধরা আবাসিক এলাকায় ১টি ফ্ল্যাট থেকে তাদের গ্রেপ্তারের পর পুলিশ বলছে, এই চক্র ফেমডম গ্রুপ হিসেবে পরিচিত, নারীরা নিজেদের মিসট্রেস হিসেবে পরিচয় দেন।

এসব ভিডিও বিক্রি করা হতো বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে, পাশাপাশি অনেককে ভিডিওর ভয় দেখিয়ে জিম্মি করে মোটা অঙ্কের অর্থও আদায় করা হতো।

এ ঘটনায় ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে পুলিশ, তাদের সাথে থাকার চক্রের বাকি লোকদের গ্রেপ্তারে অভিযান ও অনুসন্ধান চলছে বলে জানিয়েছে ভাটারা থানার পুলিশ।

গ্রেপ্তার কৃত ২ নারী হলেন-শিখা আক্তার (২৫) ও সুইটি আক্তার জারা (২৫), তারা দুইজন বান্ধবী বলে জানান পুলিশকে।

গ্রেপ্তারের পর ওই দুই নারীর কাছ থেকে বেশ কিছু ভিডিও পাওয়া যায় যেগুলো ফেমডম সেশন এর অংশ, এছাড়া বিকৃত যৌনাচারে ব্যবহৃত একটি চাবুক, বিশেষ পোশাক, হাইহিল বুট জুতা ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

এদের একটি টেলিগ্রাম গ্রুপ থাকার তথ্য দিয়ে এসআই ইকবাল সাংবাদিকদের কে বলেন, এই গ্রুপের সাথে এক ব্যক্তি যোগাযোগ করে এক ঘণ্টার ফেমডম সেশন বুকিং করেন, পরে ওই ফ্ল্যাটে গিয়ে বিষয়টি নিশ্চিত হওয়ার পর পুলিশকে খবর দিলে সেখান অভিযান চালানো হয়।

এ ধরনের চক্রের সদস্য গ্রেপ্তারের ঘটনা বাংলাদেশে প্রথম বলে মনে করছেন ভাটারা থানার এসআই ইকবাল হেসেন।

পুলিশ কর্মকর্তা ইকবাল বলেন, যেসব পুরুষ এ বিষয়ে আগ্রহী তারা গ্রুপে যোগাযোগ করে ১ ঘন্টার জন্য ৩ থেকে ৫ হাজার টাকায় সেশন বুকিং করেন।

পুরুষরা সেখানে গিয়ে স্বেচ্ছায় তরুণীর হাতে কথিত নির্যাতনের শিকার হন, এতে সে পুরুষরা আনন্দ পান বলে গ্রেপ্তার দুই নারী বলেছেন।

যখন কথিত নির্যাতন চলে তখন সে পুরুষের অনুমতি নিয়ে ভিডিও করার দাবি করে তিনি বলেন, পরে সে ভিডিও ৫০০ থেকে ১ হাজার টাকায় কিনে নেয় পুরুষটি, এসব ভিডিওর কিছু অংশ তাদের নির্ধারিত গ্রুপে পোস্ট করে থাকে।

প্রতিদিন তারা ২ থেকে ৩ জনের বুকিং নেন বলে পুলিশকে বলেছেন গ্রেপ্তার দুই নারী।

এসআই ইকবাল বলেন, গ্রেপ্তার হওয়া ২ নারী ৬ থেকে ৭ মাস ধরে এর সঙ্গে জড়িত, যে ফ্ল্যাট থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে সেই ফ্ল্যাটে তারা ২ মাস ধরে ছিলেন।

তাদের নির্ধারিত কিছু গ্রাহক রয়েছেন যারা নিয়মিত সেখানে আসেন, বলেন তিনি।

২ নারীকে জিজ্ঞাসাবাদে বরাতে এ ধরনের আরও চক্র থাকার কথা তুলে ধরে এসআই ইকবাল বলেন, তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Md Omor Sunny

Recent Posts

দ্বিতীয় কন্যার নাম জানালেন দীপিকা-রণবীর

নবরাত্রির আবহে নিজেদের দ্বিতীয় কন্যা সন্তানের নাম প্রকাশ্যে আনলেন তারকা দম্পতি দীপিকা পাড়ুকোন ও রণবীর…

14 minutes ago

ইয়েমেনে হুথিদের হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭৩

ইয়েমেনের শাবওয়া প্রদেশে সরকারি প্রশিক্ষণ শিবিরে হুথিদের হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭৩ জনে দাঁড়িয়েছে। এ…

52 minutes ago

সব ধর্মের মানুষকে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী তারেক রহমান

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে তিন জেলার পূজামণ্ডপ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি রাষ্ট্রে…

1 hour ago

হাজারীবাগে কুরিয়ার সার্ভিসের গুদামে হামলা ও লুটপাট

রাজধানীর হাজারীবাগে এ জে আর কুরিয়ার সার্ভিসের কার্যালয়ে হামলার ঘটনা ঘটেছে। সন্ত্রাসীরা জমির ভাড়া শীর্ষ…

1 hour ago

ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ গঠনই বিএনপির আদর্শ: সুলতান টুকু

টাঙ্গাইল শহরের পূজামণ্ডপ পরিদর্শনকালে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বাংলাদেশ সম্প্রীতির দেশ…

1 hour ago

ফ্রান্সে কারফিউতে সহিংসতা কমলেও নতুন বিক্ষোভের আশঙ্কা

ফ্রান্সের সহিংসতাপ্রবণ এলাকাগুলোতে কারফিউ জারির পর পরিস্থিতি কিছুটা শান্ত হয়েছে। তবে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও…

2 hours ago

This website uses cookies.