Header Premium (728×90)

অপরাধ

সহকারী শিক্ষক দ্বারা নারী প্রধান শিক্ষক লাঞ্চিত

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় তালবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের ৪ জন শিক্ষক ও ১ জন নৈশ প্রহরীর বেতন না পাওয়াই স্থানীয় ৪ জন শিক্ষক ও নৈশ প্রহরী কিছু বহিরাগত দুর্বৃত্তদের নিয়ে প্রধান শিক্ষক এর অফিস কক্ষে জোর পূর্বক প্রবেশ করার অভিযোগ উঠেছে। সেসময় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্ধারিত একটি সভা চলছিল। বিদ্যালয়ের সভাপতি, ম্যানেজিং কমিটির সদস্যদের সামনে বেশ কিছু বহিরাগতদের নিয়ে ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃমহিদুল ইসলাম, মোঃ আমতুল ইসলাম, তৌহিদুল ইসলাম, আমিরুল ইসলাম, রনি আহম্মেদ (নৈশ প্রহরী) প্রধান শিক্ষক এর অফিস কক্ষে ঢুকে বিভিন্ন ধরনের হুমকি প্রদান করেন। এবং বহিরাগতদের দিয়ে প্রধান শিক্ষকের মোবাইল ছিনিয়ে নেওয়া সহ তার কাছে থাকা ভ্যানিটি ব্যাগ থেকে অফিসের চাবি, টাকা পয়সা ছিনিয়ে নেয়। এছাড়াও তারা প্রধান শিক্ষকের উপরে শারীরিক নির্যাতন করারও অভিযোগ উঠেছে।

ম্যানেজিং কমিটির সম্মুখে প্রধান শিক্ষক লাঞ্চিত হবার প্রতিবাদ করায় ওই সকল বহিরাগত দুর্বৃত্ত অভিভাবক সদস্য মোঃ শফিক এবং মোঃ আবুল লতিফের সাথে হাতাহাতির ঘটনা ঘটে। এক পর্যায়ে তালবাড়িয়া স্থানীয় পুলিশ ক্যাম্পের সহযোগিতায় প্রধান শিক্ষককে বহিরাগতদের নির্যাতনের হাত থেকে রক্ষা করা হয়। দূর্নীতিবাজ ৩ জন শিক্ষকের নের্তৃত্বে বহিরাগতদের এহেন আচরণে বিদ্যালয়ের অভিভাবক, ছাত্র-ছাত্রীদের মধ্যে তীব্র অসন্তোষ বিরাজ করছে।

প্রধান শিক্ষককের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, আমি অত্র বিদ্যালয়ের স্থানীয় ৩ জন শিক্ষক প্রতিনিয়ত নেশা গ্রস্ত অবস্থায় আমাকে বিভিন্ন ভাবে হেনস্তা করে আসছে।পূর্ব পরিকল্পিত ভাবে আজ(বুধবার) তারা বহিরাগতদের দিয়ে আমার অফিস কক্ষের মধ্যে ঝামেলার সৃষ্টি করেছে।

প্রধান শিক্ষক আরো বলেন, তিনি মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি অবগত করেছেন।

Md Akash Hossain

Recent Posts

আইসিসির স্লো ওভার রেটের শাস্তি পেল পাকিস্তান ও শ্রীলঙ্কা

ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচে নিয়ম ভঙ্গের দায়ে পাকিস্তান ও শ্রীলঙ্কাকে জরিমানা করেছে আইসিসি। নির্ধারিত সময়ের…

26 minutes ago

দ্বিতীয় কন্যার নাম জানালেন দীপিকা-রণবীর

নবরাত্রির আবহে নিজেদের দ্বিতীয় কন্যা সন্তানের নাম প্রকাশ্যে আনলেন তারকা দম্পতি দীপিকা পাড়ুকোন ও রণবীর…

46 minutes ago

ইয়েমেনে হুথিদের হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭৩

ইয়েমেনের শাবওয়া প্রদেশে সরকারি প্রশিক্ষণ শিবিরে হুথিদের হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭৩ জনে দাঁড়িয়েছে। এ…

1 hour ago

সব ধর্মের মানুষকে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী তারেক রহমান

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে তিন জেলার পূজামণ্ডপ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি রাষ্ট্রে…

2 hours ago

হাজারীবাগে কুরিয়ার সার্ভিসের গুদামে হামলা ও লুটপাট

রাজধানীর হাজারীবাগে এ জে আর কুরিয়ার সার্ভিসের কার্যালয়ে হামলার ঘটনা ঘটেছে। সন্ত্রাসীরা জমির ভাড়া শীর্ষ…

2 hours ago

ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ গঠনই বিএনপির আদর্শ: সুলতান টুকু

টাঙ্গাইল শহরের পূজামণ্ডপ পরিদর্শনকালে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বাংলাদেশ সম্প্রীতির দেশ…

2 hours ago

This website uses cookies.