Header Premium (728×90)

অপরাধ

মনোহরদীতে ভ্রাম্যমাণ আদালতে দুইজন ব্যবসায়ীকে জরিমানা

মো.এমরুল ইসলাম জেলা প্রতিনিধি,নরসিংদী:

নরসিংদীর মনোহরদীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুইজন ব্যবসায়ীকে জরিমানা প্রদান করা হয়েছে।

পবিত্র মাহে রমজান উপলক্ষে দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ এবং নিত্য প্রয়োজনীয় জিনিষপত্রের সরবরাহ ও স্বাস্থ্যসম্মতভাবে ইফতার সামগ্রী বিক্রয় নিশ্চিত করার লক্ষ্যে শুক্রবার(৭ মার্চ) বিকালে উপজেলার মনোহরদী বাস স্ট্যান্ড ও বাজারে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি)মোঃসজিব মিয়া,র নেতৃত্বে ফলের দোকান,মাছের বাজার,মুদির দোকান,পোল্টি মুরগির দোকান,ইফতারির দোকান ও তরকারির দোকানে বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। দোকানের দৃশ্যমান স্থানে পণ্যমূল্য তালিকা না লটকিয়ে রাখা, সেবা গ্রহীতা /গ্রাহকের জীবন এবং স্বাস্থ্যের হানি হতে পারে এমন অবস্থায় ইফতার সামগ্রী বিক্রির জন্য সংরক্ষণ ও প্রদর্শন করাতে একজন ফল বিক্রেতা,একজন ইফতারি ও হোটেল রেস্টুরেন্ট ব্যবসায়ীকে “ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর”” ৩৮ ও ৪৩ধারায় সর্বমোট ৫০০০/ টাকা জরিমানা আদায় করা হয়। উক্ত আদালতে প্রসিকিউটিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন,স্যানেটারী ইন্সপেক্টর মোঃ শাহনেওয়াজ।

বাজার মনিটরিংয়ে জানা যায়,খোলা সয়াবিন তেল লিটার প্রতি ১৭৫-১৮০ টাকা,ব্রয়লার মুরগি কেজি ১৮০ টাকা,খেজুর ১৮০-২২০ টাকা কেজি বিক্রি করা হচ্ছে ও অন্যান্য কাঁচা বাজারের মূল্য ক্রেতাদের নাগালের মধ্যে রয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান উপজেলা প্রশাসন।

ভ্রাম্যমাণ আদালত সহযোগিতায় ছিলেন নিরাপদ খাদ্য পরিদর্শক এইচ.এম পারভেজ,মনোহরদী থানার পুলিশ ফোর্স,সাংবাদিক ও মনোহরদী বাজার পরিচালনা কমিটির সদস্যবৃন্দ।

Md Akash Hossain

Recent Posts

ওয়েস্ট ইন্ডিজের বাংলাদেশ সফরসূচিতে প্রস্তুতি ম্যাচের সময় কমল

বাংলাদেশ সফরের প্রস্তুতি ম্যাচের সূচিতে পরিবর্তন এনেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। তিন দিনের পরিবর্তে এখন…

19 minutes ago

প্রশ্নপত্র ফাঁস রুখতে সচিবালয়ে রাত কাটাচ্ছেন প্রতিমন্ত্রী আমিনুল হক

সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাত কাটাচ্ছেন যুব…

59 minutes ago

সালমানের প্র্যাঙ্কে শুটিং সেটে কেঁদে ফেলেছিলেন কারিশমা কাপুর

জনপ্রিয় বলিউড জুটি সালমান খান ও কারিশমা কাপুরের মজার এক স্মৃতি। শুটিং সেটে সালমানের করা…

1 hour ago

সাজেকের পর্যটনকেন্দ্র খুলে দেওয়ার নির্দেশ, বাধা নেই ভ্রমণে

দীর্ঘ বিরতির পর রাঙামাটির সাজেক পর্যটনকেন্দ্র পর্যটকদের জন্য পুনরায় খুলে দেওয়ার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন।…

2 hours ago

সারাদেশে পূজা উদযাপনে সর্বাত্মক সহযোগিতা করবে এনসিপি: নাহিদ ইসলাম

সারাদেশে পূজা উদযাপনে সর্বাত্মক রাজনৈতিক সহযোগিতা করার কথা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও…

3 hours ago

কুমিল্লা সীমান্তে বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্য

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার আশাবাড়ি সীমান্ত এলাকা থেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) পুলিশের দুই সদস্যকে ধরে…

3 hours ago

This website uses cookies.