Header Premium (728×90)

অপরাধ

ঘোড়াঘাটে ছাত্র-জনতা আন্দোলনের মিছিলে হামলা, ২ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

ফাহিম হোসেন রিজু ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের ঘোড়াঘাটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার অভিযোগে দায়ের করা মামলায় আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার রাতভর অভিযান চালিয়ে নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার বুলাকীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রহমান (৬৫) ও একই ইউনিয়নের সাবেক সভাপতি রফিকুল ইসলাম (৬০)।

মামলার বিবরণ সূত্রে জানা গেছে, গত বছরের ৪ আগস্ট বিকালে বৈষম্যবিরোধী ছাত্র- জনতা মিছিল নিয়ে পৌর শহরের বাসস্ট্যান্ডে যায়। সেখানে আন্দোলনকারীদের ওপর হামলা করে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা কর্মিরা। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন। সেই সাথে যানবাহন ভাংচুর, মোটরসাইকেল ও দোকানঘরে অগ্নিসংযোগ করা হয়। পরে ৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর ২৪ আগস্ট ঘোড়াঘাট পৌর ছাত্র দলের সদস্য শহীদ শেখ বাদী হয়ে থানায় এ মামলা করেন। এতে উপজেলা আওয়ামী লীগের নেতা– কর্মিসহ ৪০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৭০-৮০ জনকে আসামি করা হয়।

ঘোড়াঘাট থানার ওসি নাজমুল হক বলেন, ছাত্র-জনতামিছিলে হামলার অভিযোগে দায়েরকৃত মামলায় দুজনকে গ্রেপতার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের আজ বুধবার আদালতে সোপর্দ করা হবে।

Md Akash Hossain

Recent Posts

বিএনপি জনগণের সাথে প্রতারণা করছে: চুয়াডাঙ্গায় আখতার হোসেন

চুয়াডাঙ্গায় এক পথসভায় জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন বিএনপিকে জনগণের সাথে প্রতারণাকারী হিসেবে…

30 minutes ago

জাতীয় অধ্যাপক হিসেবে ড. মাহবুব উল্লাহকে নিয়োগ দিল সরকার

বাংলাদেশ জাতীয় অধ্যাপক নীতিমালা-২০২৩ অনুযায়ী অধ্যাপক ড. মাহবুব উল্লাহকে পাঁচ বছরের জন্য জাতীয় অধ্যাপক হিসেবে…

31 minutes ago

ইরান কথা না শুনলে বড় সামরিক হামলার হুমকি ট্রাম্পের

ইরানের সঙ্গে চলমান কূটনৈতিক আলোচনার ব্যর্থতায় বড় ধরনের সামরিক হামলার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড…

47 minutes ago

৩২ জন যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে জেলা প্রশাসকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্বরত ৩২ জন যুগ্ম সচিবকে…

1 hour ago

চার পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ দিল সরকার

দেশের চারটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন ভাইস-চ্যান্সেলর নিয়োগ দিয়েছে সরকার। সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এই…

1 hour ago

মোংলায় ৭৮০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার, এক বছরের কারাদণ্ড

বাগেরহাটের মোংলায় ৭৮০ গ্রাম গাঁজাসহ মো. ওমর ফারুক নামে এক মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য…

1 hour ago

This website uses cookies.