Header Premium (728×90)

ব্রেকিং নিউজ

কুড়িগ্রাম জেলার আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা (১০ মার্চ ২০২৪) সকাল ১১.টার সময় অনুষ্ঠিত হয় । উক্ত অনুষ্ঠানে পুলিশ ও প্রশাসনকে ধন্যবাদ জানান সম্মানিত সদস্যরা। সেই সাথে আগামীতে নান্দনিক কুড়িগ্রাম গড়তেও বেশকিছু বিষয়ে আলোচনা হয়। কুড়িগ্রাম জেলার জেলা প্রশাসক মোঃ সাইদুল আরীফ, এর সভাপতিত্বে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার আল-আসাদ মোঃ মাহফুজুল ইসলাম, পিপিএম কুড়িগ্রাম-২২ বিজিবি অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ মাসুদুর রহমান, সিভিল সার্জন ডাঃ মোঃ মঞ্জুর-এ মুর্শেদ, পৌর মেয়র মোঃ কাজিউল ইসলাম, সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মির্জা মোঃ নাসির উদ্দিন, আনসার কমান্ড্যান্ট মোঃ নাহিদ হাসান জনি, জেলা শিক্ষা অফিসার মোঃ শামসুল আলম, উলিপুরের পৌর মেয়র মোঃ মামুন সরকার, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্ঠান ঐক্য পরিষদের সভাপতি এস এম ছানালাল বকসী, জেল সুপার মোঃ শফিকুল আলম, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক আবু জাফর, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মোছাঃ জেবুন নেছা সহ বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি, উপজেলা নির্বাহী অফিসার, সেবাদান কারী প্রতিষ্ঠানের কর্মকর্তা উপস্থিত ছিলেন।
আইন-শৃঙ্খলা কমিটির সভায় সাময়িক বিভিন্ন বিষয়ে আলোকপাত করা হয়। আইন-শৃঙখলা রক্ষার্থে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণ, চুরি-ছিনতাই রোধ, মাদক চোরাচালান রোধ, ফুটপাত দখল, শহরের যানজট, শহরের পরিছন্নতা, দ্রব্যমূল্যর বাজার নিয়ন্ত্রণসহ সদাশয় সরকারের ইতিবাচক কার্যক্রম আলোচনার পাশাপাশি কুড়িগ্রামে চলমান উন্নয়নসহ আগামীর অপার সম্ভবনার নানা উন্নয়নমুখী পুলিশিং ও প্রকল্প নিয়েও উক্ত সভায় সম্মানিত সদস্যরা বিস্তারিত আলোচনা করেন।
পাশাপাশি আসন্ন রমজান মাসে দ্রব্যমূল্যের বাজার নিয়ন্ত্রণ বিষয়ে আলোচনা করা হয় এবং জেলা পরিষদ নির্বাচন ও হাতিয়া ইউপি নির্বাচন সুষ্ঠু-সুন্দর, অংশগ্রহণমূলক ভাবে গ্রহণ ও আইন-শৃঙ্খলা ভালো থাকায় সকলে কুড়িগ্রাম জেলা পুলিশকে ধন্যবাদ জানান।

Md Akash Hossain

Recent Posts

বাংলাদেশ নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা আক্তার

বাংলাদেশ নারী টি-টোয়েন্টি ক্রিকেট দলের নতুন অধিনায়ক হিসেবে অভিজ্ঞ বাঁহাতি স্পিনার নাহিদা আক্তারকে দায়িত্ব দিয়েছে…

3 minutes ago

মহাষ্টমী ও কুমারী পূজার আয়োজনে মুখরিত দেশজুড়ে মণ্ডপগুলো

শারদীয় দুর্গোৎসবের মহাষ্টমীতে আজ মণ্ডপে মণ্ডপে চলছে দেবীর আরাধনা। শাস্ত্রীয় রীতি মেনে আজ অনুষ্ঠিত হচ্ছে…

9 minutes ago

মুন্সীগঞ্জ ডিসি অফিসে ৮০ কিলোওয়াটের সোলার প্যানেল স্থাপন

জ্বালানি সংকট মোকাবিলা ও নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধির লক্ষ্যে মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে ৮০ কিলোওয়াট…

1 hour ago

কানাডার সামরিক ঘাঁটিতে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড, নিহত অন্তত ৭

কানাডার ওয়েইনরাইট সামরিক ঘাঁটিতে প্রশিক্ষণ মহড়া চলাকালে বিস্ফোরণ ও ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত সাতজন নিহত…

1 hour ago

বিচ্ছেদের পর প্রকৃতির সান্নিধ্যে শেহতাজ, ভাইরাল নতুন ছবি

সংগীতশিল্পী ও অভিনেতা প্রীতম হাসানের সঙ্গে দাম্পত্য সম্পর্কের ইতি টানার পর প্রথমবারের মতো প্রকৃতির মাঝে…

2 hours ago

বগুড়ায় সৌরবিদ্যুৎ চালিত সেচ পাম্পে সাশ্রয়ের মুখ দেখছেন কৃষকরা

বগুড়ার সারিয়াকান্দিসহ চরাঞ্চলে সৌরবিদ্যুৎ চালিত সেচ পাম্প ব্যবহারের ফলে কৃষকদের ডিজেল ও বিদ্যুৎ খরচ উল্লেখযোগ্য…

2 hours ago

This website uses cookies.