বগুড়ার সারিয়াকান্দি উপজেলাসহ এর আশপাশের চরাঞ্চলে সৌরবিদ্যুৎ চালিত সেচ পাম্পের ব্যবহার কৃষকদের জন্য সাশ্রয়ের নতুন পথ খুলে দিয়েছে। এই প্রযুক্তির ব্যবহারের ফলে কৃষকদের ডিজেল ও বিদ্যুৎ বাবদ খরচ উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে। উপজেলা কৃষি অফিসার আলী জিন্নাহর দেওয়া তথ্য অনুযায়ী, এসএসিপি-রেইনস প্রকল্পের প্রাথমিক মূল্যায়নে দেখা গেছে, এর ফলে প্রতি বিঘা জমিতে প্রায় ৯ হাজার টাকা সাশ্রয় হচ্ছে। এছাড়া ১৫ বিঘা জমিতে সেচ কার্যক্রম পরিচালনায় কার্বন নিঃসরণ প্রায় দেড় টন কমছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
উপজেলার নারচী, ফুলবাড়ী ও বোহাইল ইউনিয়নে সৌরবিদ্যুতের মাধ্যমে সেচ কার্যক্রম পরিচালনার ফলে প্রতি চার মাসের সেচ মৌসুমে প্রায় ৭৫ লাখ লিটার ডিজেল সাশ্রয় হচ্ছে। নারচি ইউনিয়নের গোদাগাড়ী গ্রামের বাসিন্দা কোহিনুর বেগম জানান, আগে ডিজেলচালিত মেশিনে চাষাবাদ করতে গিয়ে সেচ খরচ এবং বাড়ির বিদ্যুৎ বিল বাবদ ৭০০ থেকে ৮০০ টাকা ব্যয় হতো। সৌরবিদ্যুৎ চালিত পাম্প ব্যবহারের ফলে এখন তাকে সেচ বা বসতবাড়ির বিদ্যুৎ বিলের কোনো খরচই বহন করতে হয় না।
ফুলবাড়ী ইউনিয়নের ফুলবাড়ি নয়াপাড়া গ্রামের বাবলু মণ্ডল জানান, এই পাম্পের সুবিধা তিনি নিজে পাওয়ার পাশাপাশি এলাকার অন্য চাষিরাও পাচ্ছেন। সোলার পাওয়ার ব্যবহার করে প্রাপ্ত পানি সুপেয় হওয়ায় কৃষিকাজের পাশাপাশি গৃহস্থালি কাজেও ব্যবহার করা যাচ্ছে। বাবলু মণ্ডল বলেন, আগে বোরো ধানের সেচ বাবদ তার কমপক্ষে ২ হাজার ৫০০ টাকা খরচ হতো, যা এখন পুরোপুরি সাশ্রয় হয়েছে। এছাড়া তার বাড়ির মাসিক বিদ্যুৎ বিলও এখন অর্ধেকে নেমে এসেছে।
জ্বালানি সংকট মোকাবিলা ও নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধির লক্ষ্যে মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে ৮০ কিলোওয়াট…
কানাডার ওয়েইনরাইট সামরিক ঘাঁটিতে প্রশিক্ষণ মহড়া চলাকালে বিস্ফোরণ ও ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত সাতজন নিহত…
সংগীতশিল্পী ও অভিনেতা প্রীতম হাসানের সঙ্গে দাম্পত্য সম্পর্কের ইতি টানার পর প্রথমবারের মতো প্রকৃতির মাঝে…
কক্সবাজারে ৬ শতাধিক হোটেল-মোটেল ও রিসোর্টের মধ্যে মাত্র ৫০টির বৈধ অনুমোদন রয়েছে। প্রশাসনিক তদারকির অভাবে…
শ্রীলঙ্কার বিপক্ষে রাওয়ালপিন্ডিতে ৪৫ রানের ইনিংস খেলে আন্তর্জাতিক ক্রিকেটে তিন সংস্করণ মিলিয়ে ১৬ হাজার রানের…
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগের খবরকে মিথ্যা ও ভিত্তিহীন বলে উড়িয়ে…
This website uses cookies.