রাজধানী থেকে লালমনিরহাটের বুড়িমারী রুটে ১২ মার্চ চালু হচ্ছে বুড়িমারী এক্সপ্রেস
স্টাফ রিপোর্টার রংপুর
রাজধানী থেকে লালমনিরহাটের বুড়িমারী রুটে নতুন একটি ট্রেন চালু করতে যাচ্ছে বাংলাদেশ রেলওয়ে। বুড়িমারী এক্সপ্রেস নামের এই ট্রেন চলাচল শুরু করবে আগামী ১২ মাচ থেকে।
শনিবার রেল ভবনে বাংলাদেশ রেলওয়ের পরিচালন ও উন্নয়ন বিষয়ক এক কর্মশালায় এ তথ্য জানান সংস্থাটির মহাপরিচালক কামরুল আহসান।
রেলপথ মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ের সঙ্গে যৌথভাবে এ কর্মশালা আয়োজন করে ঢাকায় কর্মরত সড়ক, রেল ও যোগাযোগ অবকাঠামো বিষয় নিয়ে কাজ করা গণমাধ্যম কর্মীদের সংগঠন রিপোর্টার্স ফর রেল অ্যান্ড রোড (আরআরআর)।
কর্মশালায় বুড়িমারী এক্সপ্রেস ছাড়াও চলতি বছরের জুনের মধ্যে ঢাকা-কক্সবাজার রুটে আরো তিনটি ট্রেন চালু করার কথা জানান রেলওয়ের মহাপরিচালক।
তিনি বলেন, চলতি বছরের জুনের মধ্যে ঢাকা-কক্সবাজার রুটে আরও তিন জোড়া আন্তনগর ট্রেন ও চট্টগ্রাম-কক্সবাজার রুটে কমিউটার ট্রেন চালু করা হবে। এছাড়া ঢাকা থেকে নরসিংদী এবং ভাঙ্গা থেকে ঢাকা পর্যন্ত কমিউটার ট্রেন দ্রুততম সময়ের মধ্যে চালু করা হবে।
কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে রেলপথমন্ত্রী জিল্লুল হাকিম বলেন, আমরা রেলে যাত্রী সেবার মান বাড়ানোর চেষ্টা করছি। এবারের ঈদযাত্রা এবং টিকিট বিক্রির কার্যক্রম আরো ভালো হবে। কোনো ধরনের টিকিট কালোবাজারি হবে না। একই সঙ্গে রেলকে নিরাপদ বাহন করার জন্য যা যা করার আমরা করছি।
শৈশবের রূপকথার বই থেকে শুরু করে লোরকার কবিতা এবং অ্যান কারসনের গদ্য—নিজের সৃষ্টিশীল যাত্রার পেছনে…
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ঢাকা। দণ্ড কার্যকরের আগে…
তিন বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে যুক্তরাষ্ট্রের স্থায়ী বসবাসের অনুমতি বা গ্রিন কার্ড পেয়েছেন ঢালিউডের জনপ্রিয়…
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) নতুন জরিপ অনুযায়ী, দেশের ৪৭ দশমিক ৪২ শতাংশ পরিবার এখন ঋণগ্রস্ত।…
মাদকবিরোধী অভিযানের নামে গেণ্ডারিয়ায় পিস্তল উঁচিয়ে যে দৃশ্যের অবতারণা করেছেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেন, তা ত্রাসের…
বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদে নিয়োগ পেতে জীবনবৃত্তান্তে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে সায়মা ওয়াজেদ…
This website uses cookies.