Header Premium (728×90)

ব্রেকিং নিউজ

গাজীপুরের পূবাইলে কাভার্ডভ্যানের ধাক্কায় নিহত

সুরুজ্জামান রাসেল গাজীপুর জেলা প্রতিনিধি:

গাজীপুর মহানগরের পূবাইল থানাধীন মীরের বাজার এলাকায় সকাল ১১.১৫ ঘটিকার সময় মেট্রোকম সিমেন্ট কোম্পানির এক কাভার্ডভ্যানের ধাক্কায় আরেক সিমেন্ট কোম্পানির কর্মরত মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

৭ মার্চ বৃহস্পতিবার ১১.১৫ ঘটিকার সময় মীরের বাজার এলাকার পূবাইল সেন্ট্রাল কলেজের সাইন বোর্ডের পূর্ব পাশের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।

জিএমপি পূবাইল থানার অফিসার ইনচার্জ মো.কামরুজ্জামান এ দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেন।

নিহত যুবক চট্রগ্রাম জেলার পটিয়া থানার ভান্ডারগাও গ্রামের ননী বড়ুয়ার ছেলে রিমন বড়ুয়া(২৯)। তিনি মেঘনা সিমেন্ট কোম্পানিতে চাকুরি করতেন। কালীগঞ্জ টু টঙ্গী এই এরিয়ায় তার কর্মস্থল ছিল।

পূবাইল থানার অফিসার ইনচার্জ মো.কামরুজ্জামান আরো বলেন, কাভার্ডভ্যানের ধাক্কায় ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী যুবকের মৃত্যু হয়। তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। কাভার্ডভ্যান আটক করা গেলেও চালক পালিয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Md Akash Hossain

Recent Posts

কুষ্টিয়ায় ১৫০ জন ভ্যান ও রিকশা চালককে ছাতা উপহার

কুষ্টিয়ায় অসহায় শ্রমজীবী ভ্যান ও রিকশা চালকদের দুর্ভোগ লাঘবে বিনামূল্যে ১৫০টি ছাতা বিতরণ করা হয়েছে।

3 minutes ago

স্বাবলম্বী হতে সুন্দরবনের ৩১ বাঘ বিধবা পরিবার পেল ছাগল

সুন্দরবনে বাঘের আক্রমণে স্বামী হারানো ৩১টি অসহায় পরিবারকে স্বাবলম্বী করতে দুটি করে ছাগল উপহার দিয়েছে…

5 minutes ago

নোয়াখালীর বেগমগঞ্জে অটোরিকশা চালককে পিস্তল ঠেকিয়ে টাকা ও মোবাইল ছিনতাই

নোয়াখালীর বেগমগঞ্জে রাব্বি হোসেন রাকিব নামে এক অটোরিকশা চালককে পিস্তল ঠেকিয়ে জিম্মি করে টাকা ও…

19 minutes ago

তিস্তায় বন্যা শেষে তীব্র ভাঙন, নীলফামারীর নদীপাড়ে চরম আতঙ্ক

নীলফামারীর ডিমলা ও জলঢাকা উপজেলায় তিস্তা নদীর পানি কমার সঙ্গে সঙ্গে তীব্র নদীভাঙন শুরু হয়েছে।…

31 minutes ago

যুক্তরাজ্যে ফের তীব্র তাপপ্রবাহ, দাবানলের ঝুঁকিতে সতর্কতা জারি

গ্রীষ্মের শেষভাগে এসে আবারও তীব্র তাপপ্রবাহের কবলে যুক্তরাজ্য। রাজধানী লন্ডনসহ বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা ৩০ থেকে…

31 minutes ago

কুরিল দ্বীপে পুতিনের সফর ‘একেবারেই অগ্রহণযোগ্য’: জাপানের প্রধানমন্ত্রী

বিতর্কিত কুরিল দ্বীপপুঞ্জে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সফরের তীব্র প্রতিবাদ জানিয়েছে জাপান। দেশটির প্রধানমন্ত্রী সানায়ে…

36 minutes ago

This website uses cookies.