Header Premium (728×90)

আন্তর্জাতিক

ঐতিহাসিক ৭ই মার্চে জাতির পিতার প্রতি বিনম্র শ্রদ্ধা

রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:
আজ ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষ্যে স্বাধীনতার মহান স্থপতি,বাঙালি জাতির মুক্তির মহানায়ক, আমাদের জাতিরাষ্ট্রের প্রতিষ্ঠাতা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে জেলা পুলিশ, কুড়িগ্রামের পক্ষ থেকে হৃদয়ের গহীন থেকে বিনম্র শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম। প্রথমেই শ্রদ্ধা নিবেদন করেন কুড়িগ্রাম-২ আসনের মাননীয় সংসদ সদস্য মোঃ হামিদুল হক খন্দকার ও কুড়িগ্রাম-৪ আসনের মাননীয় সংসদ সদস্য মোঃ বিপ্লব হাসান। এরপর জেলা আওয়ামীলীগের পক্ষে জেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ জাফর আলী, সাধারন সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আমান উদ্দিন মঞ্জু, পৌর মেয়র কাজিউল ইসলাম সহ সর্ব পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন অফিস প্রধান বৃন্দ, সাংবাদিকবৃন্দ সহ স্কুল কলেজের শিক্ষার্থীবৃন্দ সহ সরকারী বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিবৃন্দ সহ কুড়িগ্রামের সর্বস্তরের নাগরিকবৃন্দ। পুলিশ বিভাগের আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ, মোঃ রুহুল আমীন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ সাজ্জাদ হোসেনসহ জেলা পুলিশের অন্যান্য সদস্যবৃন্দ।
শ্রদ্ধাঞ্জলি অর্পন শেষে জাতির জনক সহ স্বাধীনতা সংগ্রামে সকল শহিদ ও ১৫ আগস্টে জাতির জনক পরিবারের সকল শহিদদের উদ্দেশ্যে বিশেষ দোয়া করা হয়।
উল্লেখ্য যে জাতির জনক ৭ই মার্চের রেসকোর্সের ঐতিহাসিক ভাষনটি ইউনেস্কো কর্তৃক Memory of the World International Register অন্তর্ভুক্ত হয়।
জাতির জনক স্বপ্নের সোনার বাংলার নিরিবিচ্ছিন্ন অতন্দ্র প্রহরী বাংলাদেশ পুলিশ

Md Akash Hossain

Recent Posts

বিদ্যুৎ সংকট সমাধানে প্রধানমন্ত্রীর চ্যালেঞ্জ গ্রহণ করলেন হাসনাত আবদুল্লাহ

বিদ্যুৎ সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর দেওয়া ছয় মাসের চ্যালেঞ্জ গ্রহণ করেছেন জাতীয় নাগরিক পার্টির নেতা হাসনাত…

39 seconds ago

নবম পে-স্কেল বাস্তবায়ন নিয়ে নতুন করে বাড়ছে অনিশ্চয়তা

সরকারি চাকরিজীবীদের নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের প্রক্রিয়া আবারও হোঁচট খেয়েছে। জুডিশিয়াল সার্ভিসের বেতন-ভাতা সংক্রান্ত দাবির…

4 minutes ago

ডিমলা থানায় ছাদের পলেস্তারা খসে আহত ডিউটি অফিসার

নীলফামারীর ডিমলা থানার জরাজীর্ণ ভবনের ছাদের পলেস্তারা খসে সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. মসলিম উদ্দিন আহত…

7 minutes ago

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৮ আগস্ট থেকে চালু হচ্ছে অটো মামলা সিস্টেম

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাফিক শৃঙ্খলা জোরদার করতে আগামী ১৮ আগস্ট থেকে স্বয়ংক্রিয় মামলা ও জরিমানা কার্যক্রম…

8 minutes ago

বঙ্গোপসাগরে ফের লঘুচাপের আভাস, দেশজুড়ে বজ্রসহ ভারী বৃষ্টির শঙ্কা

বঙ্গোপসাগরে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে নতুন একটি লঘুচাপ সৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর প্রভাবে…

14 minutes ago

ঢাকায় চাঁদপুর জেলা বিসিএস অফিসার্স ফোরামের নতুন কমিটি গঠন

ঢাকার বেইলী রোডের অফিসার্স ক্লাবে চাঁদপুর জেলার বিসিএস ক্যাডার কর্মকর্তাদের সংগঠন চাঁদপুর জেলা বিসিএস অফিসার্স…

24 minutes ago

This website uses cookies.