কাটাখালীতে মেয়র প্রার্থী হয়ে পদ হারালেন বিএনপি নেতা
মোঃ মারজুক রহমান রিদয় রাজশাহী মহানগর প্রতিনিধিঃ
রাজশাহীর কাটাখালি পৌরসভার মেয়র পদের উপনির্বাচনে প্রার্থী হয়েছিলেন জেলা বিএনপির সদস্য অধ্যাপক সিরাজুল হক। এ নির্বাচন গত বৃহস্পতিবার স্থগিত করে দিয়েছে নির্বাচন কমিশন। ভোটের লড়াই আপাতত হচ্ছে না।
তবে দলীয় সিদ্ধান্ত অমান্য করে মেয়র প্রার্থী হওয়ার কারণে জেলা বিএনপির সদস্য অধ্যাপক সিরাজুল হককে দল থেকে প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিরাজুল হককে বহিষ্কারের কথা জানানো হয়েছে। এতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সিরাজুল হককে বহিষ্কারের সিদ্ধান্ত হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, কিছুদিন ধরেই সিরাজুল হক বিএনপিকে এড়িয়ে চলছিলেন। গত বছর অনুষ্ঠিত রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনের সময় রাজশাহী মেডিকেল কলেজের ডা. কাইছার রহমান মিলনায়তনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটনের এক মতবিনিময় সভায় তিনি যোগ দেন এবং লিটনের পক্ষে বক্তব্য দেন। শিক্ষক সমাজের সঙ্গে মেয়রপ্রার্থী খায়রুজ্জামান লিটন ওই নির্বাচনি মতবিনিময় সভার আয়োজন করেছিলেন।
আগামী ৯ মার্চ রাজশাহীর পবা উপজেলার কাটাখালি পৌরসভায় মেয়র পদে উপনির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। পৌরসভাটির মেয়রের পদ থেকে আব্বাস আলীকে বরখাস্তের কারণে এ উপনির্বাচন আয়োজন করা হয়েছিল। তবে সুষ্ঠু প্রক্রিয়ায় মেয়রের পদ থেকে বরখাস্ত করা হয়নি দাবি করে আব্বাস আলী আগেই উচ্চ আদালতে একটি রিট করেছেন। এই রিটের নিষ্পত্তি না হলেও উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হলে আব্বাস আলীর আইনজীবী আবারও বিষয়টি উচ্চ আদালতের নজরে আনেন। এর পরিপ্রেক্ষিতে উচ্চ আদালত এই উপনির্বাচন স্থগিত করার নির্দেশনা দেন।
পবা উপজেলা নির্বাচন কর্মকর্তা শহীদুল ইসলাম প্রামাণিক বলেন, এ উপনির্বাচনে মেয়র পদে সাতজন প্রার্থী হয়েছিলেন। উচ্চ আদালত থেকে আদেশের কপি হাতে পাওয়ার পর গত বৃহস্পতিবার নির্বাচন স্থগিত করা হয়েছে। শুনেছি আরেকটি পক্ষ নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে উচ্চ আদালতে গিয়েছেন। আদালত যদি আবারো নির্বাচন অনুষ্ঠানের পক্ষে আদেশ দেন, সেক্ষেত্রেও নতুন করে তফসিল ঘোষণা করতে হবে। তাছাড়া এ তফসিলে ৯ মার্চ আর ভোটগ্রহণ করা সম্ভব হবে না। হাতে সময় নেই।
যুক্তরাষ্ট্রে অবস্থানকালে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের জন্য বিশেষ প্রটোকল ও নিরাপত্তা…
আজারবাইজানের রাজধানী বাকুতে আয়োজিত সিআইসিএ সম্মেলনে ইসরাইলের প্রেসিডেন্টের বক্তব্য দেওয়ার সময় প্রতিবাদ জানিয়ে হল ত্যাগ…
রাজধানীর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমি-সংলগ্ন ফুটপাতে বরেণ্য ব্যক্তিদের প্রতিকৃতি সংবলিত দেয়াল থাকলেও তা এখন সারি সারি…
জাতীয় সংসদ ভবনের সাউন্ড সিস্টেম স্থাপন ও সংস্কারের নামে শত কোটি টাকা আত্মসাতের অভিযোগে ‘কমিউনিকেশন…
ভোলার লালমোহনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন ও আদর্শ প্রচারের লক্ষ্যে ‘নজরুল বর্ষ ২০২৬’…
কুমিল্লা শহর ছাড়িয়ে জেলার মনোহরগঞ্জ ও চৌদ্দগ্রামের প্রত্যন্ত গ্রামেও ছড়িয়ে পড়েছে কিশোর গ্যাংয়ের তৎপরতা। ‘পিএক্স…
This website uses cookies.