Header Premium (728×90)

ব্রেকিং নিউজ

রাবির ভর্তি পরীহ্মা সফলভাবে বাস্তবায়নে সমন্বিত উদ্যোগ

মোঃ মারজুক রহমান রিদয় রাজশাহী মহানগর প্রতিনিধিঃ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক ও স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে রাজশাহী সিটি কর্পোরেশনের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের সভাপতিত্বে বুধবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত নগর ভবনে সরিৎ দত্ত গুপ্ত সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকদের আবাসন, খাবার, পরিবহন, যানজট নিয়ন্ত্রণ, নিরাপত্তা ব্যবস্থা, নিরবিচ্ছন্ন বিদ্যুৎ সরবরাহ, স্বাস্থ্যসেবা, পরিচ্ছন্ন কার্যক্রম জোরদারকরণ, হেল্পডেক্স, ভ্রাম্যমান টয়লেট স্থাপনের বিষয়ে সহ সার্বিক বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় সভাপতির বক্তব্যে রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, রাজশাহী পরিচ্ছন্ন ও শান্তির নগরী হিসেবে সারাদেশে সুনাম রয়েছে। সেই সুনামকে আরো সমুজ্জ্বল করতে চাই। যে সকল ভর্তিচ্ছু পরীক্ষার্থী ও তাদের অভিভাবকগণ আসবেন, তারা যেন রাজশাহী সম্পর্কে ভালো ধারণা নিয়ে ফেরত যান। সকলে সার্বিক সহযোগিতায় রাবির ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে চাই। রাজশাহীতে নতুন নতুন শিক্ষাপ্রতিষ্ঠান আনা হচ্ছে। আগামীতে আরো আসবে, রাজশাহী হবে এডুকেশন হাব। সেই সাথে পর্যটন নগরী।

রাসিক মেয়র বলেন, ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকদের নিকট হতে অটোরিক্সা, রিক্সা ও বাসে অতিরিক্ত ভাড়া আদায় এবং খাবারের বাড়তি দাম রাখা যাবে না। এটি নিশ্চিত করতে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে অনুরোধ জানানো হবে। বোতলজাত পানির ব্যবস্থা, প্রাথমিক চিকিৎসা নিশ্চিতে এ্যাম্বুলেন্সসহ মেডিকেল টিম প্রস্তুত রাখা হবে। ট্রেনে অতিরিক্ত কোচ সংযোজন করতে রেলওয়ে কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হবে।

সভায় রাজশাহী বিশ্যবিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার বলেন, রাবির ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এবারের ভর্তি পরীক্ষায় প্রায় ১ লাখ ৮৫ হাজার শিক্ষার্থী অংশ নিচ্ছেন। সঙ্গে প্রায় সমসংখ্যক অভিভাবকরা রাজশাহীতে আসবেন। রাজশাহী শহরের সুনাম রয়েছে, সেই সুনাম ধরে রেখে সুষ্ঠু ও সুন্দরভাবে ভর্তি পরীক্ষা সম্পন্ন করতে সকলের সার্বিক সহযোগিতা প্রয়োজন। এক্ষেত্রে এই নগরীর নাগরিকদেরও দায়িত্ব রয়েছে। ভর্তি পরীক্ষা যেন উৎসবে পরিণত হয়। মেয়র মহোদয়ের নেতৃত্বে আজকে সমন্বয় সভা হলো। সভাটি আয়োজন করায় মেয়র মহোদয়ের প্রতি অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি।

সভায় উপস্থিত ছিলেন রাবির উপ-উপাচার্য প্রফেসর মোঃ সুলতান উল ইসলাম, উপ-উপাচার্য অধ্যাপক হুমায়নু কবির, রাসিকের প্যানেল মেয়র-১ ও ২১নং ওয়ার্ড কাউন্সিলর নিযাম উল আযিম, প্যানেল মেয়র-২ ও ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মমিন, প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, ৯নং ওয়ার্ড কাউন্সিলর রাসেল জামান, সচিব মোঃ মোবারক হোসেন, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম, রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি হামিদুল ইসলাম সাজু, সাধারণ সম্পাদক ও ২৩নং ওয়ার্ড কাউন্সিলর মাহাতাব হোসেন চৌধুরী, মহানগর মেস মালিক সমিতির সভাপতি এনায়েতুর রহমান সহ সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগ ও সংস্থার প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আগামী ৫ থেকে ৭ মার্চ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তিনটি ইউনিটে ১ম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

Md Akash Hossain

Recent Posts

জাজিরায় জেলেদের চাল বিতরণে অনিয়ম ও পোকা পাওয়ার অভিযোগ

শরীয়তপুরের জাজিরায় জেলেদের জন্য বরাদ্দ সরকারি চাল বিতরণে ওজনে কম দেওয়া ও চালের মধ্যে পোকা…

2 minutes ago

বাজারে বিক্রি হওয়া সব সয়াবিন তেল বিশুদ্ধ: শিল্পমন্ত্রী

সয়াবিন তেলে বিষাক্ত ধাতুর উপস্থিতি নিয়ে প্রকাশিত সংবাদের প্রেক্ষিতে শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির দাবি করেছেন,…

11 minutes ago

রিয়াদে মিসাইল আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা

সৌদি আরবের রিয়াদে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলার আতঙ্কে দিন কাটাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। ১০ই অক্টোবর কিং খালেদ…

31 minutes ago

অস্ট্রেলিয়ার কাছে ধবলধোলাই বাংলাদেশ নারী ক্রিকেট দল

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ৮ উইকেটের ব্যবধানে হেরেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।…

50 minutes ago

ধানমন্ডিতে মারধরের ঘটনায় খালিদ হাসানের ১৫ দিনের কারাদণ্ড

ঢাকার ধানমন্ডি এলাকায় ফুটপাতে এক ব্যক্তিকে মারধরের ঘটনায় খালিদ হাসান নামের এক যুবককে ১৫ দিনের…

53 minutes ago

চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

চিকিৎসা শেষে মালয়েশিয়া থেকে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বুধবার রাতে বিমান…

1 hour ago

This website uses cookies.